৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর: শিরোপা জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কৃতিত্বের টানাটানি না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ট্রাম্পের কথায় ও কাজে মিল নেই, দাবি ইরানের সংসদ সদস্য ইসমাইল কোওসারির জুলাই আন্দোলনে ফ্যাদিবাদের দুইবছর পূর্তিতে সুনামগঞ্জে শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা মুক্তিযোদ্ধা সন্তান ঐক্য পরিষদের সাথে,ডিসি ও এসপি,র সাক্ষাৎ। মহেশখালীতে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তির আলোচনা সভা অনুষ্ঠিত প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে দীর্ঘ নীরবতা ভাঙলেন ব্রেট লি গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল ফিশিং বোটসহ ১৮ জেলেকে জীবিত উদ্ধার করল কোস্ট গার্ড জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজশাহীতে আলোচনা সভা অনুষ্ঠিত আড়াইহাজারে পৃথক অভিযানে বিভিন্ন মামলার ৫ আসামি গ্রেপ্তার
আন্তর্জাতিক:
ট্রাম্পের কথায় ও কাজে মিল নেই, দাবি ইরানের সংসদ সদস্য ইসমাইল কোওসারির প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে দীর্ঘ নীরবতা ভাঙলেন ব্রেট লি তীব্র খরার কবলে দানিউব: বেরিয়ে এল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ডজনখানেক জার্মান যুদ্ধজাহাজ প্রেক্ষাপট: বুরকিনা ফাসোর জনপ্রিয় নেতা থেকে কীভাবে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছেন ইব্রাহিম ত্রাওরে ক্ষমতায় ফিরলে কাতারকে শত্রু রাষ্ট্র ঘোষণা করবেন নাফতালি বেনেট বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ৮০ ডলারের নিচে শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডে ভারতের সুযোগ ও ঢাকার তীব্র প্রতিক্রিয়া: সম্পর্কের নতুন সংকট ইরানের বিরুদ্ধে যুদ্ধে প্রায় ফুরিয়ে গেছে যুক্তরাষ্ট্রের নিখুঁত ক্ষেপণাস্ত্রের মজুত উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা কমাতে কাতারের தீவிர কূটনৈতিক তৎপরতা গাজায় স্বাস্থ্যসেবা স্থাপনায় ইসরায়েলি হামলার নিন্দা জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
     
             

চুয়াডাঙ্গায় জমজ চার শিশু কন্যার জন্য বাছুর সহ গাভী উপহার।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মো: সজিব উদ্দিন,চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি >>>>

চুয়াডাঙ্গার দামুড়হুদার বিষ্ণুপুর গ্রামে মাহাবুল-কল্পনা দম্পতির জমজ চার কন্যার জন্য একটি বাছুরসহ গাভী ক্রয় করে পরিবারটিকে প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টার সময় বাছুরসহ গাভীটিকে মাহাবুল-কল্পনা দম্পতিকে বুঝিয়ে দেওয়া হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকসানা মিতার উদ্যোগে চেয়ারম্যান আলী মুনছুর বাবু, দর্শনা পৌর মেয়র এবং উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ উদ্যোগটি বাস্তবায়ন করে। গতকাল দুপুরে ডুগডুগি পশুহাট থেকে ১ লাখ ২ হাজার টাকায় বাছুরসহ দুধের গাভীটি ক্রয় করা হয়।জানা গেছে, বিষ্ণুপুর গ্রামের মাহাবুলের স্ত্রী কল্পনা একসঙ্গে চারটি কন্যাসন্তনের জন্ম দেন। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান দেখতে গিয়ে ওই চার কন্যাশিশুদের নাম দেন- দোয়েল, কোয়েল, ময়না ও টিয়া। একসঙ্গে চার শিশুর ভরণপোষণ করা দিনমজুর পিতা মহাবুলের পক্ষে অসম্ভব হয়ে উঠেছিল। এমন অবস্থায় পরিবারটির কথা ভেবে ইউএনও রোকসানা মিতা একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করেন। এরই ধারাবাহিকতায় দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু, দর্শনা পৌর মেয়র এবং উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে ১ লাখ ২ হাজার টাকায় ১টি বাছুরসহ গাভী ক্রয় করে মাহাবুল-কল্পনা দম্পতির কাছে বুঝিয়ে দেন।এসময় উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস, হাউলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দিন, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা ফয়জুল ইসলাম, অফিস সহকারী দিনার, হাউলী ইউপি সদস্য সহিদুল ইসলামসহ সাংবাদিকবৃন্দ।এ বিষয়ে কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস বলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকসানা মিতার উদ্যোগে উপজেলা চেয়ারম্যান আলী মুনছুর বাবু, দর্শনা পৌর মেয়র, উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউএনও রোকসানা মিতার অর্থায়নে চার কন্যার শিশু খাদ্যের জোগান দিতে ডুগডুগি পশুহাট থেকে বাছুরসহ একটি গাভী কিনে দেওয়া হলো। ইউএনও রোকসানা মিতা বলেন, একসঙ্গে চার কন্যা সন্তান জন্ম হওয়ায় দরিদ্র পরিবারটির কথা ভেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা সবসময় পরিবারটির পাশে আছি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

মাদারীপুর বণিক সমিতির আহ্বায়ক জাহান্দার আলী মিয়া এমপি, এবং সদস্যসচিব শফিক খান
সাতকানিয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ: শাহজাহান চৌধুরী এমপি
আশ শেফা হাসপাতালে ডা. হামিদা ইয়াছমিন জেসির নিয়মিত চেম্বার শুরু
চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ, চাকরি হারালেন সাড়ে ৪ হাজার শ্রমিক
পানছড়ি পোড়াবাড়ি ব্রিকফিল্ড চলাচলের রাস্তায় ধানের চারা রোপণ চরম দুর্ভোগে এলাকাবাসী
পটুয়াখালী পৌরসভায় নোংরা ও দুর্গন্ধযুক্ত পানি: তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মেহের চাঁদের জেলা প্রশাসকের কাছে আবেদন।
আড়াইহাজারে গাঁজাসহ দুই যুবক আটক, ‘পুলিশের সোর্স’ দাবি ঘিরে বিতর্ক
রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সহকারীদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

You cannot copy content of this page