১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সরকারের ফ্যামিলি কার্ড প্রদান একটি যুগান্তকারী পদক্ষেপ: ব্যারিস্টার খোকন সাতকানিয়ায় মানব কল্যাণ সোসাইটির কার্যালয় উদ্বোধন সুনামগঞ্জের বাশঁতলা সীমান্তে বিজিবি’র অভিযানে ৬ জন বাংলাদেশী ও ১ মানব পাচারকারী আটক চট্টগ্রাম নগরীর তিন সড়কে গতিসীমা নিয়ন্ত্রণে নামছে সিএমপি রাজশাহীর গোদাগাড়ীত কিশোর অটোচালক হত্যা, গ্রেপ্তার ৪ সজল সরদারের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক তানোরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে চলছে পুকুর খনন, ধ্বংস হচ্ছে ফসলি জমি কুতুবদিয়ায় শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক পটিয়ায় মেজবান খেতে গিয়ে দূর্ঘটনায় ১৫জন আহত। উখিয়ায় পুলিশের যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১২
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

পূবাইলে সাংবাদিক ক্লাবের উদ্দ্যোগে নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ রায়হান মাহামুদ, গাজীপুর প্রতিনিধি:

পূবাইল সাংবাদিক ক্লাবের উদ্যোগে জামালপুর বকশীগঞ্জের ৭১ টেলিভিশনের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম কে হত্যার প্রতিবাদে গাজীপুর মহানগরীর পূবাইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শনিবার বিকেলে পূবাইল মেট্রোপলিটন থানার মিরের বাজার চৌরাস্তা প্রাঙ্গণে গাজীপুর ও পূবাইলের সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সাংবাদিকরা বলেন, সাংবাদিকরা সত্য প্রকাশ করবে, ঘটনার মূল রহস্য উদঘাটন করবে এটাই স্বাভাবিক এজন্য কাউকে ভয় পাবে এটা সাংবাদিকতা নয়।

ইতিপূর্বে সংগঠিত জামালপুরের বকশীগঞ্জে দুর্নীতিবাজ চেয়ারম্যান বাবু ও তার দোসরা ৭১ টেলিভিশনের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে যে নির্মমভাবে হত্যা করেছে আমরা সাংবাদিকেরা তার তীব্র নিন্দা জানাই ও সর্বোচ্চ শাস্তি যেন কার্যকর হয়। পূবাইল সাংবাদিক ক্লাবের সভাপতি রবিউল আলম বলেন, আমাদের হাতে যতদিন সত্যের কলম থাকবে ততদিন অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে লিখে যাব, পাশাপাশি গোলাম রাব্বানী নাদিম হত্যাসহ সকল সাংবাদিকদের মিথ্যা হামলা মামলা ও হয়রানির তীব্র নিন্দা জানাই।

এ সময় দৈনিক আমার সংবাদ ও পুবাইল সাংবাদিক ক্লাবের সভাপতি রবিউল আলমের সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র ক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক সোনালী খবর এর আল আমিন সরকার, এশিয়ান টিভির টিটন কুমার ঘোষ, আনন্দ টিভির শাকিল আহমেদ, দৈনিক সন্ধ্যাবাণীর শাহিন সরকার, আজকের বসুন্ধরার এইচএম নুরুল হক বাবু, কালের ছবির আবু সাঈদ চৌধুরী, মাতৃ জগতের রাকিবুল ইসলাম, দৈনিক নাগরিক ভাবনার হাফিজুল ইসলাম, সাপ্তাহিক এশিয়া বার্তার ইসরাইল মিয়া। আনন্দ টেলিভিশন ও দৈনিক আমার প্রাণের বাংলাদেশের রাজন ইসলাম রাজু প্রমুখ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page