৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রাম বন্দর থেকে চসিকের ১৯৮ কোটি টাকা কর আদায় সুনামগঞ্জ পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরে ৫৪ কোটি১৫ লাখ ৬৩ হাজার টাকার বাজেট ঘোষণা চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সামনে ৫ ব্যাংকের আমানতকারীদের বিক্ষোভ অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্তে বিতরণ সংস্থাগুলোকে নির্দেশ আমানতকারীদের দাবি: বাংলাদেশ ব্যাংকে স্মারকলিপি ও বিক্ষোভ সাতকানিয়ায় কৃষিতে সরকারি প্রণোদনা কার্যক্রম শুরু বকশিরখীল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন কমিটি গঠন চন্দনাইশে স্কুলছাত্রীকে অপহরণ করে গণধর্ষণ: ২ যুবক গ্রেপ্তার নোয়াখালীতে পাওনা টাকা আদায়ে অটোরিকশাচালককে শিকলে বেঁধে নির্যাতন সুনামগঞ্জ জেলা সদরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস স্থাপনের দাবিতে গণমিছিলও স্মারকলিপি প্রদান
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

দুর্গাপুরে দুর্বৃত্তদের আগুনে পান বরজ পুড়ে ছাই

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ শাহিনুর রহমান আকাশ ভ্রাম্যমান প্রতিনিধি >>>

রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলা ১ নং ইউনিয়ন নওপাড়া ৪ নং ওয়ার্ড গোপালপুর ফুলতলা বিলে ১৬ জুন রাত্রি আনুমানিক ৯:৩০ ঘটিকার দিকে দুর্বৃত্তদের আগুনে কোটি টাকার পান বরজ পুড়ে ছাই প্রত্যক্ষদর্শীর জানান দুর থেকে আগুনের শিখা দেখে স্থানীয়দের চিৎকার ও চেচামেচিতে পুরো এলাকায় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন এবং তারা দেখেন একই এলাকার পান চাষী
মোঃ ফিরোজের উদ্দিনের পান বরজে সর্ব প্রথম আগুন লাগে তাৎক্ষণিক জাতীয় জরুরি সেবা ৯৯৯ ও দুর্গাপুর ফায়ার সার্ভিসেকে ফোন করে অগ্নিকাণ্ডের বিষয়টি জানান এবং প্রাথমিক ভাবে পান বরজ মালিক সহ এলাকার লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুন নেভানোর উন্নত সরঞ্জাম ও আশেপাশে পানির ব্যবস্থা না থাকায় এবং বাতাসের কারণে আগুন খুব দ্রুতই আশে পাশের সমস্ত পান বরজে ছড়িয়ে পড়ে এদিকে ফায়ার সার্ভিসের গাড়ি দেরি করে আসাতে প্রায় ১ ঘন্টা চেষ্টার পর স্থানীয় জনগণ আগুন নিয়ন্ত্রণে আনেসংবাদ সংগ্রহে করতে গেলে আমাদের দেখে স্থানীয়রা বলেন আগুন নিয়ন্ত্রণ করার প্রায় ৩০ মিনিট পর দুর্গাপুর ফায়ার সার্ভিসে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছান কিন্তু তারা আসলেও আগুনে কোন পানি না দিয়ে তারা চলে যায় বলে এলাকাবাসীরা অভিযোগ করেন এলাকাবাসীর অনুরোধে দুর্গাপুর ফায়ার সার্ভিস এর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তারা বলেন আমরা জ্বলন্ত আগুন ছাড়া পানি দিই না এবং সেখানে আমাদের গাড়ি পৌঁছাতে পারে নাই বলে ফোনের সংযোগটি কেটে দেয়া তখনোও কিন্তু ধ্বংসাবশেষ থেকে ধোঁয়া উঠছিল পরে বারবার তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বলেন আপনারা বালতি বা জল মোটার দিয়ে নিজেরাই নিভিয়ে ফেলুন আগুনে ৭০/৮০ বিঘা জমির পান বরজ পুড়ে যায়। এতে করে প্রায় ৪০/৪৫ জন পান চাষীর ২ কোটি টাকার ক্ষয় ক্ষতি হতে পারে বলে প্রাথমিক ধারনা করা হচ্ছে। ক্ষতিগ্রস্তরা হলেন। লোকমান হুজুর আলী সমর আহাদ আবেদ আফাস উদ্দিন সাদ্দাম রাজ্জাক এবং আরো অনেকের পান বরজ পড়ে ছাই হয়ে যায়। এবং এই আগুন নিভাতে গিয়ে হাবিবুর রহমান নামের একজন পান চাষী অসুস্থ হয়ে পড়েন, পরে তাকে উদ্ধার করে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেসে ভর্তির করেন পর উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় অপরদিকে পান বরজে আগুন লাগার সংবাদ শুনে আহাদ উল্লাহ নামের অপর এক ব্যক্তি স্ট্রোক,। স্থানীয় মাহাতাব ও আসাদুল নামের দুই ব্যক্তি বলেন, ইচ্ছাকৃত ভাবে এই পান বরজে আগুন দেয়া হয়েছে বলে ধারণা করছেন এই নিয়ে এই বিলে এক থেকে দেড় বছরের মাথায় ৪ থেকে ৫ বার আগুন লাগে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় যে, এলাকায় মাদকের ভয়াল থাবার কারনে বারবার এই ঘটনা ঘটেছে বলে ধারনা তাদের। মাদক সেবীরা গভীর রাতে পান বরজে তাদের অভয়ারণ্য হিসেবে ব্যবহার করছে যাহার ফলে এমন ঘটনার বারবার সৃষ্টি হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page