৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় মোবাইল জুয়ার আসরে অভিযান, জরিমানা মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। ওয়াহেদপুর পশ্চিমপাড়া নবজাগরণ মানবকল্যান সংগঠন উদ্যোগে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ ভে‌ঙ্গে দেবার পর পুনরায় চালু, দেবিদ্বারে দুই ইটভাটাকে ৩ লাখ টাকা জরিমানা চট্টগ্রামের বর্জ্য থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীনা কনসোর্টিয়াম চট্টগ্রাম কাস্টমসে আরও ১০২ কন্টেইনার পণ্য নিলামে ৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ফরিদপুরের সদরপুরে ভাতিজাদের হামলায় চাচা নিহত, পরিদর্শনে পুলিশ সুপার বাঁশখালীতে দীর্ঘদিনের রক্তক্ষয়ী বিরোধ নিরসনে এমপি জহিরুলের মধ্যস্থতা
আন্তর্জাতিক:
মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু
     
             

‘আমরা এই সরকারের পতন ঘটাবই ঘটাব ইনশা আল্লাহ’

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মিজানুর নিজস্ব প্রতিবেদক>>>

আজ জুমার নামাজের পর বিক্ষোভ সমাবেশের আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ।আজ জুমার নামাজের পর বিক্ষোভ সমাবেশের আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বরিশাল ও খুলনা সিটি নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থীদের ইভিএম কারসাজি করে হারানো হয়েছে বলে অভিযোগ করেছেন দলের নেতারা। আজ শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এক বিক্ষোভ সমাবেশে এসব অভিযোগ করেন তাঁরা। পরে এই পরাজয়ের প্রতিবাদে আগামীকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেওয়া হয়।বরিশাল সিটি নির্বাচনে হাতপাখার প্রার্থী ফয়জুল করীমের ওপর হামলার প্রতিবাদ ও সিইসির পদত্যাগের দাবিতে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর। বিক্ষোভ সমাবেশে আরও বলা হয়, আগামী রোববার সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা করা হবে পরবর্তী কর্মসূচি। প্রধানমন্ত্রীর পতন চেয়ে কর্মসূচি ঘোষণা করে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোছাদ্দেক বিল্লাহ বলেন, ‘আগামীকাল জাতীয় প্রেসক্লাবের সামনে আমাদের সমাবেশ হবে। আগামীকাল বিকেল ৪টার সমাবেশে আপনারা সবাই থাকবেন। যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনার পতন না ঘটবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। আমরা এই সরকারের পতন ঘটাবই ঘটাব ইনশা আল্লাহ।’মোছাদ্দেক বিল্লাহ আরও বলেন, ‘আমি তো ভালো মতোই জানি, আমি বাড়িতেই ছিলাম। সব জায়গা ঘুরে দেখেছি। ওই যে নৌকার ৮৭ হাজার ভোট দেখিয়েছে, সেটা হাতপাখার ভোট। ৩৪ হাজার ভোট হচ্ছে নৌকার ভোট। ওখানে আসলে নৌকা পাস করেনি, ওখানে হাতপাখা পাস করেছে। সেখানে আওয়ামী লীগের কতজন লোক আছে, সেটা আমরা জানি। সবাই বলেছে নৌকা ঠেকাও হাতপাখা দিতাম।’বিক্ষোভ সমাবেশে আগামী রোববার সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে বলে ঘোষণা দেওয়া হয়। পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হবে বলে জানান দলটির নেতারা। সেখান থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা দেওয়া হবে বলে জানান তাঁরা।ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেন, শুধু বরিশাল আওয়ামী লীগ নয়, সরকার ও সারা দেশের আওয়ামী লীগ এই হামলায় জড়িত। আওয়ামী লীগের নেতা ও সরকারের মন্ত্রী থেকে শুরু করে নির্বাচন কমিশন এই ধরনের পাতানো নির্বাচনে জড়িত।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page