২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মহেশখালীতে সনাতনী সম্প্রদায়ের মাঝে এমপি ফরিদের শীতবস্ত্র বিতরণ চট্টগ্রামে মেঘলা আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বাড়ছে শীতের আমেজ খেলাধুলার পাশাপাশি মানবিকতায় সতিপাড়া এফসি স্টার ক্লাবের ফ্রি মেডিকেল ক্যাম্প পীরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার কক্সবাজার জেলা মহিলা দলের ৫১ সদস্যের নতুন কমিটি অনুমোদন সভাপতি হালেছা বেগম, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াছমিন তারেক রহমানের ৬২তম জন্মবার্ষিকীতে শাজাহানপুরে বিএনপির দোয়া মাহফিল কিশোরগঞ্জে ট্রাক্টর ও চার্জার ভ্যানের সংঘর্ষে যুবক নিহত, আহত-০৪ সাংবাদিকের অধিকার রক্ষায় আপসহীন ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ পটিয়ায় মুক্তি পণ দিয়ে ১৮জনের মুক্তি। পাহাড়ী সন্ত্রাসীদের থেকে মুক্তি পেতে সেনাক্যাম্পের দাবি -স্হানীয়দের। বগুড়ায় প্রধানমন্ত্রীর ৬২তম জন্মবার্ষিকীতে স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল
আন্তর্জাতিক:
চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন।
     
             

মৌসুমী ফলে ভরা পানছড়ি বাজার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি, মোঃচাঁন মিয়া

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় এখন মৌসুমী ফলে ভরা। বাজারে নিত্য আসছে নানান জাতের ফল। তাই পানছড়ি বাজারের প্রধান সড়ক এখন মৌসুমী ফলের দখলে। প্রতিদিনি সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ক্রেতা-বিক্রেতার আগমনে বাজার থাকে সরগরম।সরেজমিনে দেখা যায়, পানছড়ি বাজারের প্রধান সড়কে শোভা পাচ্ছে আম, কাঁঠাল, লিচু, কলা, পেঁপেসহ নানা জাতের ফল। যার মাঝে জমজমাট রয়েছে লিচুর বাজার।বাজারে ফলের অভাব নেই তাই ক্রেতারাও দারুণ খুশী।বাজার ঘুরে দেখা যায়, দেশীয় মজাদার ফলগুলোর দাম ক্রেতার ক্রয়সীমার মধ্যেই রয়েছে। দেশীয় একশত লিচু পাওয়া যাচ্ছে ৭০-৮০ টাকা দরে। চায়না টু প্রতিশতের দাম ১৪০-১৫০ টাকা। তবে চায়না থ্রী এখনো বাজারে দেখা যাচ্ছেনা। হয়তো কয়েকদিনের মধ্যে চায়না থ্রী বাজারে দেখা যাবে। লিচু বিক্রেতা মনিতা চাকমা, মরাটিলার জগদীশ ত্রিপুরা ও নিবারন চাকমা জানান, লিচু দেশীয় হলেও দাম ভালোই পাচ্ছি। ফল বিক্রেতা লিয়াকত, মোজাফফর, রশিদ জানান, গতবারের তুলনায় এবার ফলন ভালো হয়েছে। ফল যেমনি ভালো দামে বিক্রি হচ্ছে তেমনি ক্রেতারাও খুশী। পানছড়ি উপজেলা কৃষি অফিসার নাজমুল ইসলাম মজুমদার জানান, গেল বারের তুলনায় এবার ফলন বেশী হয়েছে। তবে তীব্র গরমে সময়ের আগেই ফল পাকা শুরু করেছে। তাই নির্দিষ্ট সময়ের আগেই লাজার উঠেছে। তবে সুমিষ্ট চায়না থ্রী আসতে আরো কয়েকদিন লাগতে পারে দলে তিনি জানালেন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page