৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ ইউএনওর অনুমতি ছাড়া তথ্য নয়’—ঢোলারহাট ইউপি চেয়ারম্যানের বক্তব্যে প্রশ্ন ঠাকুরগাঁওয়ে ২৪ ঘণ্টার অভিযানে গাঁজা ও চাকুসহ আটক ২ পটিয়া রাহাতআলী স্কুলের পরিদর্শনে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার। সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান আজকের কাজ আজই শেষ করাই সরকারি কর্মচারীদের পবিত্র দায়িত্ব: ডিসি জাহিদ সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময় আলোকিত জীবন গড়ি শাহপরীর দ্বীপ–সেন্টমার্টিন যাতায়াতে দুর্ভোগ নিরসনে কোস্ট গার্ডের সঙ্গে যোগাযোগ অ্যাডভোকেট নাজিয়া জাহানের দেবিদ্বারে নির্মাণকাজে বাধা, চাঁদা দাবি ও জোরপূর্বক টিনের বেড়া দিয়ে দখলের চেষ্টার অভিযোগ
আন্তর্জাতিক:
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক
     
             

হাজারো লোকের শ্রদ্ধা ও ভালোবাসায় জামালপুরের প্রবীণ সাংবাদিক এম সুলতান আলমের দাফনকার্য সম্পন্ন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

ডা. আজাদ খান ময়মনসিংহ বিভাগীয় প্রধান >>> জামালপুর পৌরসভার লাঙ্গলজোড়া এলাকার মৃত জয়নাল আবেদীনের বড় ছেলে, প্রেসক্লাব জামালপুরের সদস্য এবং বাংলাদেশ টুডে’র জামালপুর জেলা প্রতিনিধি প্রবীণ সাংবাদিক এম সুলতান আলম আজ (২৮ জানুয়ারি) রাত ১:৩০ মিনিটে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি স্ত্রীসহ বহু আত্মীয়-স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন।মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে শহরের লাঙ্গলজোড়া রেলগেইট জামে মসজিদ সংলগ্ন এলাকায় তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা নামাজের আগে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বক্তৃতা করেন:জাতীয় পার্টির জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক জাকির হোসেন খান, সরকারি জাহেদা সফির মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মো. হারুন অর রশিদ, খনিজ ও জালানি মন্ত্রণালয়ের উপ-সচিব রুবাইয়ের খান, মরহুমের ছোট ভাই হাফিজুর রহমান, জেলা বিএনপির সদস্য মোস্তাফিজুর রহমান আরমান, এলাকার মুরুব্বি আকরাম হোসেন খান, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, প্রেসক্লাব জামালপুরের ভারপ্রাপ্ত সভাপতি মুখলেছুর রহমান লিখন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিম, মৃতের ঘনিষ্ঠ বন্ধু সাংবাদিক কামাল হোসেন, ৯নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মমিনুর রহমান মমিন, সাংবাদিক আনোয়ারুল ইসলাম মিলন প্রমুখ।বক্তারা মরহুম সাংবাদিক এম সুলতান আলমের দীর্ঘ সাংবাদিকতা জীবনের ওপর স্মৃতিচারণ করেন।মরহুমের আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই-প্রেস ক্লাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও ময়মনসিংহ বিভাগীয় প্রধান সাংবাদিক ডা. মো. শফিকুল ইসলাম আজাদ খান এবং জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, দফতর সম্পাদক মোঃ আহসান হাবীব সুমন ।জানাজা নামাজ পড়ান লাঙ্গলজোড়া রেলগেইট সংলগ্ন জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আতিকুর রহমান নোমান। জানাজা নামাজ শেষে মরহুম এম সুলতান আলমের দাফন জামালপুর পৌর গোরস্থানে সম্পন্ন হয়।উল্লেখ্য, সাংবাদিক এম সুলতান আলম দীর্ঘদিন ধরে লিভার ক্যান্সারে আক্রান্ত ছিলেন এবং জামালপুর জেনারেল হাসপাতাল ও ঢাকা শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে বাড়িতে যাওয়ার পরামর্শ দেন। গতকাল রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে তিনি তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page