২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রাজশাহীতে বাড়িতে হামলা, বৈদ্যুতিক মিটার ভাঙচুর ও টাকা-স্বর্ণালংকার চুরির অভিযোগ আরজেএফের সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন পতেঙ্গায় প্রতিমা বিসর্জন কর্মে ধর্মের শিক্ষা প্রতিফলনের আহ্বান- ডিসি জাহিদ সাতকানিয়ায় ৫১০ লিটার চোলাই মদসহ একটি ডাম্পার ট্রাক জব্দ সুনামগঞ্জে প্রতিমা বির্সজনের মাধ্যমে ছয়দিনব্যাপী শারদীয় দূর্গাপূজার সমাপ্তি ফরিদপুরে গোপালনগর বড়াল নদীতে আনন্দ-উৎসবে প্রতিমা বিসর্জন পটিয়ায় চালককে অচেতন করে কর্ভাটভ্যান সহ ১৫টন চিনি লুট- সন্দেহের তীর চালকের দিকে। মোহনপুর মডেল মসজিদে ইমাম নিয়োগ নিয়ে বিতর্ক, ইউএনওর কাছে অভিযোগ জামালপুরে ডিবির অভিযানে দুই কথিত তান্ত্রিক কবিরাজ আটক চাটখিলে মুক্তিযোদ্ধা সংসদের অ্যাডহক কমিটি গঠন: মাইন উদ্দিন আহ্বায়ক, খোরশেদ সদস্য সচিব
আন্তর্জাতিক:
অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
     
             

কালিয়ায় রেকর্ডিয় জমি কিনে হয়রানির শিকার বর্তমান মালিক।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জেলা প্রতিনিধি নড়াইল>>>নড়াইলের কালিয়া উপজেলার খাশিয়াল ইউনিয়নের ৭৪ নং চোরখালী মৌজার ৩৯৮ খতিয়ানের ৩৩ নং দাগে ১৭ শতকের মধ্যে দোকানসহ ১.৫ শতক রেকর্ডিয় জমি কিনে হয়রানীর শিকার হচ্ছেন বর্তমান মালিক ব্যবসায়ী মশিয়ার চৌধুরী।গত বছরের ২৪ অক্টোবর তিনি ওই অংশের পূর্ববর্তী মালিক একই ইউনিয়নের গুড়িগাতী গ্রামের মৃত জোবেদ আলী মোল্যার ছেলে মোঃ নজরুল ইসলাম গং এর নিকট থেকে ২১৭৫/২৪ নং কবলা দলিল মূলে খরিদ করে নিজ নামে নামজারী করে ব্যবসা করে আসছেন। যার খতিয়ান ১০৭৮ (দোকান ঘর) জমির পরিমান ১.৫ শতক। কিন্তু বাকী অংশের মালিক মৃত মাহামাদুল খন্দকারের ওয়ারীশগন জোর জবরানে তাকে উচ্ছেদ করার অপচেষ্টা করে হয়রানী করছে।এ বিষয়ে কয়েকবার সাধারন শালিসসহ উকিল শালিস হলেও শালিস তাদের বিপক্ষে গিয়েছে।তবুও তাদের হয়রানী থেমে নেই। ০২ জানুয়ারী সরেজমিনে গেলে বিষয়টি জানা যায়।জমির মালিক মোঃ নজরুল ইসলাম জানান ২০২৩ সালের ৬ জানুয়ারী ৬৩ নং কবলা দলিল মূলে মাহামাদুল হক খন্দকারের নিকট থেকে চোরখালী মৌজার ৩৯৮ খতিয়ানের ৩৩ দাগের মধ্য থেকে ২ শতক জমি কবলা দলিল মূলে খরিদ করে তন্মধ্যে ১.৫ শতক জমি ৭৬৭ নং খতিয়ানে নিজ নামে নামজারী করে কর খাজনা পরিশোধ করে আসছেন।কিন্তু প্রতারনা করে সেই জমি আমাদের বুঝিয়ে না দিয়ে জোর পূর্বক দোকান ঘর উঠিয়ে ভাড়া খেতে থাকে।এ বিষয়ে একাধিকবার স্থাণীয় গন্যমান্য ব্যক্তিরা শালিস করলেও তারা টালবাহানা করে জমি বুঝিয়ে দেয়নি।এক পর্যায়ে বর্তমান মালিক মশিয়ার চৌধুরীর নিকট আমরা কবলা দলিল করে দেই।এখন জোর পূর্বক বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে হয়রানী করছে মশিয়ারকে।মশিয়ার রহমান বলেন,আমি পাঁকা কাগজ দেখে জমি কিনে ব্যবসা করে আসছি।কিন্তু মাহামাদুল খন্দকারের ছেলে মঞ্জুর ও তার মা অহেতুক আমাকে হয়রানি করছে।এ নিয়ে উকিল শালিস ও আমার পক্ষে এসেছে।তবুও বার বার হয়রানি করছে আমাকে।প্রয়োজনে আমি আইনের আশ্রয় নিব।এ বিষয়ে প্রতিপক্ষের মঞ্জুর মাহাবুব বলেন, মশিয়ার ভাড়াটিয়া হয়ে ঘর নিজের বলে দাবি করছে।তবে স্থানীয়রা বলেছেন,মশিয়ারের কাগজপত্রে কেন ত্রটি নেই।তার খরিদ করা জমিতেই সে ব্যবসা করছে।এ বিষয়ে সার্ভেয়ার বাবুল আকতার বলেন, উভয় পক্ষের বক্তব্য ও কাগজপত্র দেখা হয়েছে।খুব শিঘ্রই উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রতিবেদন দাখিল করা হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page