১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পটিয়ায় শিশু হত্যাকারীর ফাঁসির দাবিতে থানায় বিক্ষোভ মিছিল। পীরগঞ্জে জাতীয় ফল মেলা উদ্বোধন। ফলের স্বাদ ও গুণগত মান রক্ষায় জোর চট্টগ্রামের ডিসির পটিয়ায় সম্পত্তির লোভে ২স্ত্রীর হাতে স্বামী খুনের অভিযোগ। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব-স্কাউট শিক্ষক নির্বাচিত কেইপিজেড শিল্প ও প্রকৃতির এক অপূর্ব মেলবন্ধন প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ১০১ টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল চট্টগ্রামের এসপি মাসুদ ইয়াবা গায়েবের অভিযোগে কোতোয়ালি থানার ওসি আফতাব প্রত্যাহার টেকনাফ বাহারছড়া সড়ক আছে সেতু নাই! বিকল্প পথে স্থানীয়দের যাতায়ত, দেখার কেউ নেই আমানত ফেরত চান ৫ ব্যাংকের ৭৫ লাখ গ্রাহক চট্টগ্রামে বিক্ষোভ
আন্তর্জাতিক:
হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান
     
             

সরকারি কর্মকর্তাদের সহি জাল করে ভূয়া খতিয়ান তৈরি করায় গ্রেফতার ৩

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মিজানুর রহমান কুড়িগ্রাম>>> নাগেশ্বরীতে জালিয়াত চক্রের তিনজনকে আটক করে পুলিশে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।সোমবার বিকেলে বিএসসি মোড়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।মামলা সুত্রে জানা যায়,দীর্ঘদিন ধরে বিএসসি মোড়ের নুর কম্পিউটারের মালিক আসাদুজ্জামান নুর,জননী ফটোকপি দোকানের মালিক হাফিজুর রহমান জমির খতিয়ান, ওয়ারিশ সনদ,আদালতের বিভিন্ন চিঠির ভুয়া জবাব,সরকারী বিভিন্ন অফিসের ভুয়া চিঠি তৈরি করে মানুষের সাথে প্রতারনা করে আসছে।এতে ব্যবহার করছেন বিভিন্ন অফিসের কর্মকর্তাদের নাম সম্বলিত সিলমোহর।সোমবার দুপুরে তাদের নিকট একটি জাল খতিয়ান নিয়ে জনৈক আব্দুল আজিজ উপজেলা ভুমি অফিসে যান।সন্দেহ হওয়ায় তাকে আটক করে তার তথ্যে নুর ও জননী কম্পিউটার দোকান দুইটিতে অভিযান চালিয়ে সকল সরঞ্জামাদিসহ তাদের আটক করা হয়।এসময় পালিয়ে যায় পৌরসভার সাঞ্জুয়ারভিটা গ্রামের নুরল ইসলামের ছেলে বদরুল আলম।পরে ঐদিন রাতে ভুমি অফিসের নাজির শফিকুল ইসলাম বাদী হয়ে ভুমি অপরাধ আইন ২০২৩ এর ১৬ ধারায় ও জাল জালিয়াতী আইনে তাদেরকে আসামী করে নাগেশ্বরী থানায় পৃথক দুইটি মামলা করেন।উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মাহমুদুল হাসান জানান,এ চক্রটি অনেকদিন ধরে এ অপকর্ম করে আসছে।সোমবার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে দোকান দুইটিতে অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করা হয়।নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান,আটককৃতদের মঙ্গলবার আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page