১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
এমপি শাহজাহানকে গুলির হুমকি হোতা পিএস পটিয়ায় শিশু হত্যাকারীর ফাঁসির দাবিতে থানায় বিক্ষোভ মিছিল। পীরগঞ্জে জাতীয় ফল মেলা উদ্বোধন। ফলের স্বাদ ও গুণগত মান রক্ষায় জোর চট্টগ্রামের ডিসির পটিয়ায় সম্পত্তির লোভে ২স্ত্রীর হাতে স্বামী খুনের অভিযোগ। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব-স্কাউট শিক্ষক নির্বাচিত কেইপিজেড শিল্প ও প্রকৃতির এক অপূর্ব মেলবন্ধন প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ১০১ টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল চট্টগ্রামের এসপি মাসুদ ইয়াবা গায়েবের অভিযোগে কোতোয়ালি থানার ওসি আফতাব প্রত্যাহার টেকনাফ বাহারছড়া সড়ক আছে সেতু নাই! বিকল্প পথে স্থানীয়দের যাতায়ত, দেখার কেউ নেই
আন্তর্জাতিক:
হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান
     
             

লালমনিরহাটে বিদ্যুৎপৃষ্টে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ সুমন মিয়া লালমনিরহাট জেলা প্রতিনিধি>>> লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের নিথক ওয়ার্ডের সুলতান দর্জির বড় ছেলে মোঃ রাদিব হাসান (১৬) বিদ্যুৎপৃষ্টে মারা যায়।৮ নভেম্বর,শুক্রবার দুপুর ১১.৩৫ সময়ে বাড়ির পাশে জলপাই গাছে জলপাই পারতে উঠে।ঐ গাছের ডালের সামান্য কাছেই ছিল বিদ্যুৎ লাইন।গাছের ডালে উঠতেই ডালটি বিদ্যুৎ এর তারের সাথে লেগে,রাদিব চিৎকার করে মা আমাকে বাঁচাও,চাচী আমাকে বাঁচাও।সকলের চিল্লা – চিল্লিতে আশেপাশের লোকজন বাঁশ দিয়ে আঘাত করে ছেলেটিকে গাছ থেকে মাটিতে নামায়।রংপুর মেডিকেলে চিকিৎসা ধীন অবস্থায় দুপুর ১২.২০ মিনিটে মারা যায়।ছেলেটির চাচী বলেন,রাদিব নিজের চোখে মৃত্যু দেখেছে। আল-আমিন নামে একজন প্রতিবেশি বলেন,আমরা রাদিবকে হাত-পা ছেড়ে দিতে বলি, কিন্তু রাদিব উত্তর দেয়,আমিতো ছেড়ে দিছি, আমাকে ছাড়তেছে না।যখন রাদিব বুঝতে পারে আর বাচঁবে না,তখন দোওয়া বলা শুরু করেন– লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সঃ)।রাদিবের বাবা সুলতান বলেন,সন্তানের ঘাড়ে বাবার লাশ উঠবে,আমি কি ভাবে আমার ছেলের লাশ ঘাড়ে নিবো!!!আল্লাহর কি এটাই — বলতে বলতে আর বলতে পারলেন না।রাদিবের বন্ধু নাহিদ ইসলাম বলেন, আমার বন্ধু আমাদের রেখে এভাবে চলে যাবে এটা মানতে পারতেছি না- বলেই কেঁদে ওঠে।আর এক বন্ধু সজল রায় পাপন বলেন, রাদিব মারা গেছে,এটা আমি মানতে পারবো না, বলেই অজ্ঞান হয়ে যায়।রাদিবের স্যার মোঃ সুমন মিয়া বলেন, রাদিব শিয়ালখোওয়া প্রি-ক্যাডেট স্কুল এন্ড কলেজের এসএসসি ২০২৫ এর ব্যাচ।তাদের ক্লাসে মোট শিক্ষার্থী ২৯ জন, ছেলে ১২ জনের মধ্যে রাদিব প্রথম সারির ছাত্র।লেখা-পড়া, ব্যবহার, ভদ্রতার কোন কমতি ছিল না তার মধ্যে। রাদিবের অকাল মৃত্যুতে পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে গেছে।মহান আল্লাহর কাছে দোওয়া করি,রাদিবকে যেন জান্নাতুল ফেরদৌসের বাসিন্ধা হিসেবে কবুল করে নেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page