২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
আন্তর্জাতিক:
ইউরোপ সফর শেষে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ
     
             

চাটখিলে পল্টন ট্রাজেডি উপলক্ষে জামায়াতের বিশাল সভা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ারুল আজিমঃচাটখিল (নোয়াখালী) প্রতিনিধি>>> নোয়াখালীর চাটখিলে সোমবাব (২৮ অক্টোবর) বিকেলে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে সমাবেশ ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।চাটখিল উপজেলা জামায়াতের উদ্যোগে চাটখিল পৌরবাজারের আজিজ সুপার মার্কেট প্রাঙ্গণে এই সমাবেশ ও আলোচনা অনুষ্ঠিত হয়।চাটখিল উপজেলা জামায়াতের আমীর মাওলানা মহিউদ্দিন হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নোয়াখালী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মো. দেলোয়ার হোসেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের সাবেক উপজেলা আমীর ও নোয়াখালী জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা মো. ছাইফ উল্যা, চাটখিল পৌরসভার আমির মাওলানা মো. আক্তার হোসেন।অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. নুর হোসাইন রিয়াজ, চাটখিল পৌরসভার নায়েবে আমির মাওলানা রাকিব উদ্দিন, সেক্রেটারি মাস্টার সাফায়াত হোসাইন,চাটখিল উপজেলা সহকারী সেক্রেটারি হুমায়ন কবীর সুমন প্রমুখ।এছাড়াও ২০০৬ সালের ২৮ অক্টোবর আহত জামায়াত ও ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতারা অনুষ্ঠানে বক্তব্য রাখেন।প্রধান অতিথির বক্তব্যে নোয়াখালী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মো. দেলোয়ার হোসেন বলেন, ‘২৮ অক্টোবর এক কলঙ্কজনক অধ্যায় রচনা করেছিল শেখ হাসিনা।শুধু ছাত্রলীগ নিষিদ্ধ করলে হবে না।যুবলীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।তাদের সহযোগী অঙ্গসহযোগী সংগঠনকে নিষিদ্ধ করতে হবে।শেখ হাসিনাসহ তার পরিবারকে, হাজারো খুনের দায়ে বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করতে হবে।’সভাপতির বক্তব্যে চাটখিল উপজেলা জামায়াতের আমীর ও চাটখিল উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মহিউদ্দিন হাসান বলেন, ‘আমরা খুনের বদলা খুন করবো না।আমরা প্রতিটি ঘরে ঘরে জামায়াতের দাওয়াত পৌঁছে দেওয়ার মাধ্যমে এই বদলা নিবো।এই জমিনকে আর ষড়যন্ত্রকারীদের হাতে বন্ধক দেওয়া যাবে না।’অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতী ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল
পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে।
শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ
মহেশখালীতে অস্ত্রসহ ২ ডাকাত আটক
আড়াইহাজারে এক রাতেই চার বাড়িতে ডাকাতি, বাধা দিতে গিয়ে আহত ১
মহেশখালীতে সনাতনী সম্প্রদায়ের মাঝে এমপি ফরিদের শীতবস্ত্র বিতরণ
চট্টগ্রামে মেঘলা আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বাড়ছে শীতের আমেজ

You cannot copy content of this page