২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
আন্তর্জাতিক:
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল ইউরোপ সফর শেষে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম
     
             

চাটখিলে দখলমুক্ত হলো ফুটপাত: ১৪ ব্যবসায়ীকে ৪৬ হাজার টাকা জরিমানা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ারুল আজিমঃ নোয়াখালী চাটখিল প্রতিনিধি>>> নোয়াখালীর চাটখিল পৌরবাজারে যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্তকরণের জন্য অবৈধ স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে চাটখিল উপজেলা ও পৌর প্রশাসনের। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) থেকে এই উচ্ছেদ কার্যক্রম শুরু হয়।অবৈধ স্থাপনা উচ্ছেদ কর্মসূচিতে সেনাবাহিনী,পুলিশ, আনসার,ছাত্র প্রতিনিধি,স্থানীয় রাজনৈতিক নেতারা অংশগ্রহণ করে।উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক শেখ এহসান উদ্দিন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আকিব ওসমান চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ উদ্দীন চৌধুরী এই উচ্ছেদ অভিযানের নেতৃত্বদেন।অভিযানের প্রথম দিনে দুইশোর মতো ফুটপাতের অবৈধ স্থাপনা দখল মুক্ত করা হয়।এসময় ১৪ জন দোকানদারকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নগদ ৪৬ হাজার টাকা জরিমানা করা হয়।ফুটপাত দখলমুক্ত হওয়ায় পৌরবাসী স্বস্তি প্রকাশ করেছে।চাটখিল পৌরসভার স্থানীয় বাসিন্দা ইয়াসিন চৌধুরী বলেন, ‘ ফুটপাতের কারণে পৌর বাজারের সড়কে চলাচল কঠিন হয়ে গেছে।এই ফুটপাতগুলোকে দখলমুক্ত করার জন্য আমরা অনেক বছর যাবত দাবি জানিয়ে আসছি।আজকে অভিযান চালিয়ে ফুটপাতকে দখলমুক্ত করা হয়েছে।আশা করি আগামী দিনে ফুটপাতে এরকম দখলমুক্ত থাকবে ‘ চাটখিল পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার শেখ এহসান উদ্দিন বলেন, ‘উচ্ছেদ অভিযান পরিচালনা করার আগে গত কয়েকদিন যাবৎ মাইকিং করে সবাইকে সতর্ক করা হয়েছিলো।অবৈধ স্থাপনার বিরুদ্ধে আমাদের এই উচ্ছেদ কর্মসূচি অব্যাহত থাকবে।যেসব দোকানদার পুনরায় অবৈধ দখল কাজের সাথে যুক্ত হবে, আমরা তাদের বিরুদ্ধে আর্থিক জরিমানাসহ আরো কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবো।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল
পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে।
শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ
মহেশখালীতে অস্ত্রসহ ২ ডাকাত আটক
আড়াইহাজারে এক রাতেই চার বাড়িতে ডাকাতি, বাধা দিতে গিয়ে আহত ১
মহেশখালীতে সনাতনী সম্প্রদায়ের মাঝে এমপি ফরিদের শীতবস্ত্র বিতরণ
চট্টগ্রামে মেঘলা আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বাড়ছে শীতের আমেজ

You cannot copy content of this page