১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
আফগানিস্তানে তালেবান শাসনের পাঁচ বছর: অর্জন, ব্যর্থতা ও বর্তমান পরিস্থিতি অস্ট্রেলিয়ায় বাংলাদেশের নিয়মিত খেলা উচিত: জেসন গিলেস্পি ইরানি পাইলটদের আটক রাখার দাবি ভিত্তিহীন, জানাল কাতার পররাষ্ট্র মন্ত্রণালয় কারিগরি ত্রুটির কবলে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট: নিরাপদে ফিরল সিঙ্গাপুরে রাঙামাটিতে পিকআপ ভ্যান উল্টে তিনজনের মৃত্যু, আহত তিন ঢাকার ১১০ কিলোমিটার নৌপথে বৈদ্যুতিক ওয়াটার বাস চালুর পরিকল্পনা সরকারের তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের ছয় মাস: প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার পারফরম্যান্স নিয়ে কামিন্স ও নির্বাচকদের তোপ দাগলেন পন্টিং দোহাজারী হাইওয়ে থানার ওসির বিরুদ্ধে বেপরোয়া চাঁদাবাজির অভিযোগ ৯০০ কর্মীকে জুম কলে ছাঁটাই করা সেই সিইও বিশাল গার্গ নিজেই বরখাস্ত
আন্তর্জাতিক:
আফগানিস্তানে তালেবান শাসনের পাঁচ বছর: অর্জন, ব্যর্থতা ও বর্তমান পরিস্থিতি ইরানি পাইলটদের আটক রাখার দাবি ভিত্তিহীন, জানাল কাতার পররাষ্ট্র মন্ত্রণালয় কারিগরি ত্রুটির কবলে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট: নিরাপদে ফিরল সিঙ্গাপুরে ৯০০ কর্মীকে জুম কলে ছাঁটাই করা সেই সিইও বিশাল গার্গ নিজেই বরখাস্ত আলিঙ্গন কূটনীতি নিয়ে রাহুল-বিজেপি বিতর্ক: ইন্দিরা গান্ধীকে টেনে আনলেন নিশিকান্ত ইরানি পাইলটদের আটকের দাবি প্রত্যাখ্যান কাতারের, অভিযোগকে ‘বিভ্রান্তিকর’ আখ্যা দক্ষিণ চীন সাগরে উত্তেজনা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি বেইজিংয়ের আহ্বান গত দুই দশকে ১৬টি আন্তর্জাতিক রুট বন্ধ করল ক্যাথে প্যাসিফিক ফ্লোরিডায় রাশিদা তালিবের নির্বাচনী সমাবেশ বাতিল, নেপথ্যে ইহুদিবিদ্বেষের অভিযোগ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক জেসন আরডের প্রয়াণ: বিতর্ক ও শোকের ছায়া
     
             

দূর্গাপূজা নিরাপত্তায় সেনাবাহিনী বদ্ধপরিকর

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন
আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> পর্বত্য চট্টগ্রাম বান্দরবানে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গা পূজা উপলক্ষ্যে সার্বিক প্রস্তুতি এবং নিরাপত্তা নিয়ে পূজা উদযাপন কমিটির সঙ্গে মতবিনিময় বসেছেন বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লে. কর্নেল এ.এস.এম.মাহমুদুল হাসান।শুক্রবার (৪ অক্টোবর) সকালে দিকে বান্দরবান জোনের উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মতবিনিময় সভায় এএসএম মাহমুদুল হাসান (পিএসসি) জানান, বান্দরবান একটি সম্প্রীতির জেলা। এখানে বাঙালিসহ ১২টি জাতিগোষ্ঠী তাদের নিজস্ব ধর্মীয় উৎসবগুলো সুষ্ঠুভাবে উদযাপন করে আসছে। হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা যাতে অন্যান্য বছরের মতো আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় সে বিষয়ে সেনাবাহিনী সার্বক্ষণিক নজরদারিতে থাকবে। পূজা মণ্ডপগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীর পেট্রোলিং টহল থাকবে। পাহাড়ে বসবাসরত সব জনগোষ্ঠীর নিরাপত্তা রক্ষায়,নির্বিঘ্নে পূজা উদযাপনের
 পাশাপাশি সবার মাঝে সম্প্রীতি বজায় রাখাতে সেনাবাহিনী বদ্ধপরিকর।উল্লেখ এ বছর বান্দরবান জেলায় ৩১টি পূজা মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা। আগামী ৯ অক্টোবর ষষ্ঠীর মধ্যে দিয়ে শুরু হয়ে ১৩ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবান জোনের উপ-অধিনায়ক মেজর মিঞা মোহাম্মদ মেহেদী হাসান পিএসসি, ক্যাপ্টেন মো. সাজেদুর রহমানসহ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page