২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে স্যার না ডাকায় হয়রানির অভিযোগ রুহিয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা ঠাকূরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ মিছিল পটিয়ায় ঢাকাগামী ট্রেনের ধাক্কায় কর্ভাটভ্যান দ্বিখন্ডিত।আটকা পড়ে ১৮শ পর্যটক। মহেশখালীতে মোবাইল কোর্টের অভিযান ও জরিমানা কর্মতৎপর ও গণমুখী পুলিশিংয়ে পিপিএম (সেবা) পদক অর্জন কক্সবাজার পুলিশ সুপারের কিশোরগঞ্জে ঘাতক ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালেন স্কুল শিক্ষার্থী সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন কিশোরগঞ্জে  মাধ্যমিক পাসকৃত নিবন্ধিত ছাত্র-ছাত্রীদের মাঝে শুভেচ্ছা ও শিক্ষা উপকরণ বিতরণ   হাটহাজারীর কাটিরহাটে সিএনজি চুরি: ২৪ ঘণ্টার মধ্যে সীতাকুণ্ডে উদ্ধার, চালকের ভূমিকা নিয়ে প্রশ্ন
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

পটুয়াখালীতে পুলিশ সদস্যের স্ত্রীর স্বীকৃতি পেতে অনশন, মারধরের শিকার তরুণী

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আরাফাত তালুকদার জেলা প্রতিনিধি পটুয়াখালী >>> পটুয়াখালীতে পুলিশ সদস্যের স্ত্রীর স্বীকৃতির দাবিতে অনশনে বসেন বরগুনার বেতাগী উপজেলার বিথী আক্তার নামে এক তরুণী। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার লাউকাঠী ইউনিয়নের ঢেউখালী গ্রামে এমন ঘটনা ঘটে। বর্তমানে আসাদুজ্জামান মৃধা বরগুনায় কোর্ট পুলিশ হিসেবে কর্মরত রয়েছেন। বিথী আক্তার বলেন, ২০১৯ সালে সদর উপজেলার লাউকাঠী ইউনিয়নের ঢেউখালী গ্রামের আজিজ মৃধার ছেলে পুলিশ সদস্য মোঃ আসাদুজ্জামান মৃধার সাথে ফেসবুকে পরিচয় হয় বরগুনার বেতাগী উপজেলার বিথী আক্তারের সাথে। তারপর থেকে দুজনেই জড়ান প্রেমের সম্পর্কে। সম্পর্কে জড়ানোর পর থেকেই পুলিশ সদস্য আসাদুজ্জামান মৃধা তাকে নিয়ে বরিশাল, কুয়াকাটা সহ বিভিন্ন স্থানে ঘুড়তে যান এবং বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন। পরবর্তীতে বিথী বিয়ের জন্য চাপ দিলে নানান টালবাহানা শেষে ২০২১ সালের ৬ জুন বিয়ে করেন। পরে পারিবারিক চাপে বিয়ের আট মাসের মাথায় স্ত্রী বিথীকে তালাক দেয় আসাদুজ্জামান। পরে ২০২৩ সালের ৮ ফেব্রুয়ারী ২য় বার বিয়ে করেন এবং ২০২৪ সালের ১৫ জুন তালাক দেন। সর্বশেষ চলতি বছরের ১৮ সেপ্টেম্বর কুয়াকাটায় গিয়ে তৃতীয় বারের মত বিয়ে করেন বিথীকে। বিয়ের একদিনের মাথায় স্ত্রী বিথীর সাথে কোন যোগাযোগ না রাখায় শুক্রবার দুপুরে পুলিশ সদস্য আসাদুজ্জামান মৃধার গ্রামের বাড়িতে আসেন। বাড়িতে আসতে দেখে আসাদুজ্জামান বাড়ি থেকে চলে যান এবং তার পরিবারের সদস্যরা ঘরের দরজা বন্ধ করে রাখেন। এদিকে সন্ধ্যার সময় বিথীকে বেধড়ক ভাবে মারধর করেন আসাদুজ্জামান। পরে স্থানীয় মেম্বার ও গ্রাম পুলিশের সহায়তায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন বিথী। বর্তমানে তিনি পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তবে এলাকাবাসী জানান, শুনেছি এর আগেও নাকি এই মেয়েটিকে দুইবার বিয়ে করে আসাদুজ্জামান এবং যা পরে আবার তালাক হয়। কিন্তুু ৩য় বার যে আবার বিয়ে করছে সেটা জানতাম না। তবে মেয়েটিকে সারাদিনে কোন খাবার পানি না দেয়ায় পুলিশ সদস্যের পরিবারের প্রতি ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী। বিথী আক্তার জানান, দুবার বিয়ে করে পরিবারের চাপে আবার তালাক দেন আসাদুজ্জামান। পরে আমার গোপন ভিডিও অনলাইনে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে বিভিন্ন জায়গায় ঘুড়তে নিয়ে যেতো। একপর্যায়ে চলতি মাসের ১৮ তারিখ কুয়াকাটায় নিয়ে বিয়ে করেন। বিয়ের পরের দিন থেকে আমার আর খোঁজ খবর নেন না তিনি। এখন আসাদুজ্জামানের বাড়িতে আসলে তার পরিবারের লোকজন বাসায় ঢুকতে দিচ্ছে না এবং সন্ধ্যার পর আসাদুজ্জামান নিজে বাড়িতে এসে আমাকে মারধর করে চলে যায়। মায়ের বাড়ি থেকে এসে যদি স্বামীর বাড়িতে জায়গা না পাই তবে আত্নহত্যা করা ছাড়া উপায় থাকবে না আমার। এ দিকে পুলিশ সদস্য আসাদুজ্জামান মৃধা তার ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি কল রিসিভ করেনি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সাতকানিয়ায় শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে স্যার না ডাকায় হয়রানির অভিযোগ
রুহিয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা
ঠাকূরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ মিছিল
পটিয়ায় ঢাকাগামী ট্রেনের ধাক্কায় কর্ভাটভ্যান দ্বিখন্ডিত।আটকা পড়ে ১৮শ পর্যটক।
মহেশখালীতে মোবাইল কোর্টের অভিযান ও জরিমানা
কর্মতৎপর ও গণমুখী পুলিশিংয়ে পিপিএম (সেবা) পদক অর্জন কক্সবাজার পুলিশ সুপারের
কিশোরগঞ্জে ঘাতক ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালেন স্কুল শিক্ষার্থী
সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন

You cannot copy content of this page