২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চাটখিলের হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়ন মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত সাতকানিয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার রয়েছে ৬ মামলা চাকরিতে পুনর্বহাল সহ ১০ দফা দাবীতে চট্টগ্রামে পাঁচ ব্যাংকের চাকরিচ্যুতদের মানববন্ধন, স্মারকলিপি সখিপুরে উপজেলা পুকুরে মিলল নিখোঁজ স্কুল শিক্ষার্থীর মরদেহ নরসিংদীর মনোহরদীতে বজ্রপাতে মাদ্রাসার ৩ ছাত্র নিহত,আহত ৬ জন মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় ও গণশুনানি অনুষ্ঠিত “”” প্রবাসীদের সমস্যা ও কনস্যুলার সেবা ও শ্রমিক অধিকার নিয়ে প্রবাসীদের সঙ্গে আলোচনা “” পটিয়ায় শিশু জায়হান হত্যার খুনি নিহা ছিলেন সাইকো প্রকৃতির। চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টির প্রভাবে সুনামগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি, জনদুর্ভোগ চরমে সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও একাডেমিক কার্যক্রম চালুর দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন প্রতিমন্ত্রীর দুঃখ প্রকাশ সহ গ্রেফতারকৃত সাংবাদিক রেজানুর জামিনে মূক্ত
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

স্ত্রী সন্তানদের ভিডিও কলে রেখে প্রবাসী বাবার আত্মহত্যা।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আরাফাত তালুকদার জেলা প্রতিনিধি পটুয়াখালী>>> সৌদিপ্রবাসী বাবা খোকন হাওলাদার মুঠোফোনে ভিডিও কলে কথা বলছিলেন দুই যমজ ছেলে আবদুল করিম ও আবদুল রহিমের সঙ্গে।কিছু বুঝে ওঠার আগেই সন্তানদের ভিডিও কলে রেখে বৈদ্যুতিক পাখার সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন তিনি।ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার দুপুরে।খোকন হাওলাদারের বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার পশ্চিম সুবিদখালী গ্রামে।এলাকার লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়,উপার্জনের জন্য খোকন হাওলাদার সাত থেকে আট বছর ধরে সৌদিতে আছেন।স্ত্রী নূপুর বেগম ও তাঁর যমজ দুই সন্তান আবদুল করিম ও আবদুল রহিম এলাকায় থাকে।দুই ভাই এবার মির্জাগঞ্জ উপজেলার রহমান ইসহাক মাধ্যমিক বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়ে এসএসসি পাস করে।এখন দুই ভাই বরিশাল বিএম কলেজের একাদশ শ্রেণিতে পড়ছে।সন্তানদের লেখা পড়ার জন্য নূপুর বেগম বরিশালের আমতলার মোড় এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন।খোকন হাওলাদার কিছুদিন আগে ছুটিতে বাড়িতে এসেছিলেন।চলতি মাসের ১৪ তারিখ তিনি সৌদিতে কর্মস্থলে ফিরে যান।মঙ্গলবার দুপুরে খোকন হাওলাদার মুঠোফোনে ভিডিও কলে কথা বলছিলেন ছেলেদের সঙ্গে।এ সময় স্ত্রী নূপুর বেগম পাশেই ছিলেন।ছেলেদের সঙ্গে ভিডিও কলে কথা বলার এক পর্যায়ে খোকন হাওলাদার একটি কাপড় দিয়ে বৈদ্যুতিক পাখার সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন।আবদুল করিম বলে,‘বাবার সঙ্গে প্রতিদিনই কথা হয়। মঙ্গলবার দুপুরে আমরা দুই ভাই পাশাপাশি ছিলাম। বাবা আমাদের বিভিন্ন উপদেশমূলক কথা বলেছেন।আমরা বড় হয়ে কী হতে চাই, তা–ও জানতে চেয়েছেন।সবশেষে আমাদের দুই ভাইকে মুঠোফোনের মাধ্যমে চুমু দিলেন।ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করলেন।আমরা কিছুই করতে পারলাম না।স্ত্রী নূপুর বেগম বলেন,‘ভিডিও কলে কথা বলার সময় আমিও পাশে ছিলাম।আমার সঙ্গে তাঁর কোনো ঝামেলা ছিল না।সকালেও তাঁর সঙ্গে আমার কথা হয়েছে।স্বামীর লাশ দেশে আনতে সরকারের কাছে দাবি জানাই।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

চাটখিলের হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়ন মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত
সাতকানিয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার রয়েছে ৬ মামলা
চাকরিতে পুনর্বহাল সহ ১০ দফা দাবীতে চট্টগ্রামে পাঁচ ব্যাংকের চাকরিচ্যুতদের মানববন্ধন, স্মারকলিপি
সখিপুরে উপজেলা পুকুরে মিলল নিখোঁজ স্কুল শিক্ষার্থীর মরদেহ
নরসিংদীর মনোহরদীতে বজ্রপাতে মাদ্রাসার ৩ ছাত্র নিহত,আহত ৬ জন
মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় ও গণশুনানি অনুষ্ঠিত “”” প্রবাসীদের সমস্যা ও কনস্যুলার সেবা ও শ্রমিক অধিকার নিয়ে প্রবাসীদের সঙ্গে আলোচনা “”
পটিয়ায় শিশু জায়হান হত্যার খুনি নিহা ছিলেন সাইকো প্রকৃতির।
চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টির প্রভাবে সুনামগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি, জনদুর্ভোগ চরমে

You cannot copy content of this page