৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় পটিয়ায় নিহত তোহা মুন্সির হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন চট্টগ্রামে গ্যাসের তীব্র সংকট, রান্না বন্ধ বহু ঘরে রেস্তোরাঁর খাবারের ওপর নির্ভরশীল নগরবাসী ফরিদপুরে নগরকান্দায় নিখোঁজের ৬ ঘণ্টা পর স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার,হত্যার অভিযোগ পানছড়িতে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ১৭ বছরের যুবক গ্রেফতার। ইসলামাবাদ রেলওয়ে স্টেশন পরিদর্শনে রেলপথ প্রতিমন্ত্রী আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কমিউনিটি পুলিশিংয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারীপুর বণিক সমিতির আহ্বায়ক জাহান্দার আলী মিয়া এমপি, এবং সদস্যসচিব শফিক খান লোহাগাড়ায় প্রাইভেটকারের গোপন চেম্বারে ১৬ হাজার ইয়াবা, নারীসহ গ্রেপ্তার ৪ সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এনসিপির নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

রাজিবপুরে বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মুরাদুল ইসলাম মুরাদ,কুড়িগ্রাম,প্রতিনিধি>>> কুড়িগ্রামের রাজিবপুর উপজেলা বিএনপির দলীয় শৃঙ্খলা রক্ষায় দলের করণীয় নিয়ে আজ ১৯ সেপ্টেম্বর বিকেলে রাজিবপুর মহিলা কলেজ মাঠে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।রাজিবপুর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও উপজেলা বিএনপির সভাপতি মোকলেছুর রহমানের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক গোলাম হোসেনের পরিচালনায় উপজেলার তিন ইউনিয়নের বিএনপি ও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের উপস্থিতিতে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।বর্ধিত সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আব্দুল হাই সরকার,সিনিয়র সহ সভাপতি মাহবুব রসিদ মন্ডল যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন মন্ডল,রাজিবপুর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোতালেব হোসেন,মোহনগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুর রহমান,কোদালকাঠি ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুর রহমান রাজিবপুর উপজেলা যুবদলের আহ্বায়ক রোস্তম মাহমুদ লিখন, সদস্য সচিব মিরন মোহাম্মদ ইলিয়াস,উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও তাঁতীদলের সাধারণ সম্পাদক আলমাছ হোসেন, জাসাসের সভাপতি মাহে আলম,সাধারণ সম্পাদক আকবর হোসেন , উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নাজমুল মাহমুদসহ উপজেলার তিন ইউনিয়নের বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় ২৫-৩০ জন নেতাকর্মী।রাজিবপুর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও উপজেলা বিএনপির সভাপতি মোখলেছুর রহমান বলেন দেশের ছাত্র-জনতার আন্দোলনের ফলে স্বৈরাচার ও ফ্যাসিবাদী শেখ হাসিনা ভারতে পালিয়ে যায়।সরকার পতনের মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে।এখন গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে শহীদ জিয়ার আদর্শের সৈনিকদের এক সাথে মাঠে কাজ করতে হবে।রাজিবপুর উপজেলা যুবদলের আহ্বায়ক রোস্তম মাহমুদ লিখন বলেন,যারা দলের ভিতরে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করবে এবং আওয়ামী লীগের দালালি করবে সর্ব সম্মতিক্রমে তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।বর্ধিত সভায় বিএনপি,বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বলেন রাজিবপুর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও উপজেলা বিএনপির সভাপতি মোখলেছুর রহমানের নাম ও ছবি ব্যবহার করে ফেক আইডি থেকে মিথ্যা,বানোয়াট ও ভিত্তিহীন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি কুচক্রী মহল ছড়িয়ে তাকে পারিবারিক ও সামাজিকভাবে হয়রানি করার ষড়যন্ত্র করছে।এ বর্ধিত সভায় উপস্থিত তিন ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এই রকম মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন তথ্যের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়েছেন।উপস্থিত বক্তারা এই মিথ্যা সংবাদ প্রচারকারীকে সঠিক তদন্তের মাধ্যমে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়
পটিয়ায় নিহত তোহা মুন্সির হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন
চট্টগ্রামে গ্যাসের তীব্র সংকট, রান্না বন্ধ বহু ঘরে রেস্তোরাঁর খাবারের ওপর নির্ভরশীল নগরবাসী
ফরিদপুরে নগরকান্দায় নিখোঁজের ৬ ঘণ্টা পর স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার,হত্যার অভিযোগ
পানছড়িতে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ১৭ বছরের যুবক গ্রেফতার।
ইসলামাবাদ রেলওয়ে স্টেশন পরিদর্শনে রেলপথ প্রতিমন্ত্রী
আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কমিউনিটি পুলিশিংয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মাদারীপুর বণিক সমিতির আহ্বায়ক জাহান্দার আলী মিয়া এমপি, এবং সদস্যসচিব শফিক খান

You cannot copy content of this page