২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
আন্তর্জাতিক:
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল ইউরোপ সফর শেষে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম
     
             

হাসিনাকে এনে বিচারের মুখোমুখি করতে হবে : ব্যারিস্টার কাজল

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ারুল আজিমঃচাটখিল (নোয়াখালী) প্রতিনিধি>>> একাধিক গণহত্যার মাস্টারমাইন্ড বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে দ্রুত বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন,নোয়াখালী জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও ঢাকা সিটি কলেজের সাবেক ভিপি ব্যারিস্টার মনির হোসেন কাজল।অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রতি তিনি এই দাবী জানান।নোয়াখালীর চাটখিল উপজেলার পরানপুরে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ব্যারিস্টার মনির হোসেন কাজল ফাউন্ডেশনের পক্ষ থেকে জেলার চাটখিল ও সোনাইমুড়ি এলাকার বন্যায় ক্ষতিগ্রস্থ দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করার সময় তিনি এসব কথা বলেন।ব্যারিস্টার মনির হোসেন কাজল আরো বলেন, ‘খুনি হাসিনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যা,হেফাজতের গণহত্যা, বিডিআর বিদ্রোহের নামে পরিকল্পিতভাবে সেনা অফিসারদেরকে হত্যাসহ অনেকগুলি ফৌজদারি অপরাধ সংগঠিত করেছেন।এই অপরাধী দেশ থেকে পালিয়েছে। তাকে দ্রুত সময়ের মধ্যে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে।বাংলাদেশ-ভারতের ২০১৩ সালে সম্পাদিত অপরাধী প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী তাকে দেশে ফিরিয়ে আনার সুযোগ আছে।শেখ হাসিনা বাংলাদেশে বিভিন্ন গণহত্যার প্রধান আসামি।তার ক্ষমতাচ্যুত হওয়ার পর দায়ের করা বেশিরভাগ মামলায় তাকে আসামি করা হয়েছে।সুতরাং তাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে।’স্থানীয় সাবেক ইউপি সদস্য সহিদ উল্লাহর সভাপতিত্বে ও নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম হাসান এর সঞ্চলনায় ত্রাণ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ফাউন্ডেশনটির প্রতিষ্ঠাতা ব্যারিস্টার মনির হোসেন কাজল।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপি সিনিয়র সহ-সভাপতি ইউনুস সরকার,সিরাজুল ইসলাম কন্ট্রাক্টর,জাহাঙ্গীর আলম,তাজুল ইসলাম,ইউসুফ ভূঁইয়া,স্বেচ্ছাসেবক দলের নেতা ইয়াসিন আরাফাত শান্ত প্রমুখ।ব্যারিস্টার মনির হোসেন কাজল ফাউন্ডেশন বিভিন্ন দুর্যোগে চাটখিল ও সোনাইমুড়ীসহ দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের পাশে দাঁড়িয়েছে।ঈদ,পূজাসহ বিভিন্ন সময়ে সংগঠনটি নগদ টাকাসহ বিভিন্ন সহায়তা দিয়ে আসছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল
পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে।
শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ
মহেশখালীতে অস্ত্রসহ ২ ডাকাত আটক
আড়াইহাজারে এক রাতেই চার বাড়িতে ডাকাতি, বাধা দিতে গিয়ে আহত ১
মহেশখালীতে সনাতনী সম্প্রদায়ের মাঝে এমপি ফরিদের শীতবস্ত্র বিতরণ
চট্টগ্রামে মেঘলা আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বাড়ছে শীতের আমেজ

You cannot copy content of this page