২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

ঠাকুরগাঁওয়ে জিংক ধান বিষয়ে নীতি নির্ধারক ও প্রকল্প অংশীদারগণের সমন্বয়ের আলোচনা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনিসুর রহমান মিঠু ঠাকুরগাঁও প্রতিনিধি>>> ঠাকুরগাঁও জেলায় আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা ইনস্টিটিউট (IFPRI) হারভেস্ট প্লাস প্রোগ্রামের রিঅ্যাক্টস- ইন প্রকল্পের আয়োজনে জিংক ধান বিষয়ে নীতি নির্ধারক ও প্রকল্প অংশীদারগণের সমন্বয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলাযর কৃষি অফিসের হলরুমে নীতি নির্ধারক এবং প্রকল্প অংশীদারগণের সমন্বয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।ইএসডিও’র সিনিয়র এপিসি ও ফাইন্যান্স ফোকাল রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পীরগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ লায়লা আরজুমান বেগম।এছাড়াও আলোচনা সভায় উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ মজিবর রহমান,প্রজেক্ট ম্যানেজার,রিএক্টস-ইন প্রজেক্ট,কৃষিবিদ সৈয়দা নুহারা বেগম,কমিউনিকেশন এন্ড এডভোকেসি অফিসার,রিএক্টস-ইন প্রজেক্ট সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ব্যক্তিত্ব। সভায় মানব দেহে জিংকের উপকারিতা,অভাবজনিত লক্ষণ ও জিংকের ঘাটতি মেটানোর উপায়সহ জিংক সমৃদ্ধ ধান ও গমের বিভিন্ন জাত, তাদের উৎপাদন প্রযুক্তি বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা আলোচনায় স্বতস্ফুর্ত ভাবে অংশগ্রহণ করেন এবং জিংক ধান ও গম কে মানুষের হাতের নাগালে পৌঁছাতে ও এই বিষয়ে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধিতে সকল কর্মকর্তারা নিজ নিজ সেক্টরের মাধ্যমে কাজ করে যাবেন মর্মে দৃঢ়তা প্রকাশ করেন।রিএক্টস-ইন প্রকল্পটি কানাডা সরকারের অর্থায়নে,ওয়ার্ল্ড ভিশন,হারভেস্টপ্লাস, নিউট্রিশন ইন্টারন্যাশনাল এবং ম্যাক গ্রিল বিশ্ববিদ্যালয় কনসোর্টিয়াম এর মাধ্যমে অন্যান্য তিনটি দেশের মতো বাংলাদেশের ঠাকুরগাঁও জেলায় বাস্তবায়িত হচ্ছে।এই প্রকল্পের হারভেস্টপ্লাসের কার্যক্রম গুলি আরডিআরএস বাংলাদেশ/ ইএসডিও এর মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে।হারভেস্টপ্লাস ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ বায়োফোর্টিফাইড খাদ্যশস্যেও বিকাশ ও প্রচার করে এবং বায়োফরটিফিকেশন প্রমাণ এবং প্রযুক্তিতে বিশ্বব্যাপী নেতৃত্ব প্রদান করে পুষ্টি এবং জনস্বার্থেও উন্নতি করে।হারভেস্টপ্লাস বাংলাদেশে জিংক ধান,জিংক গম এবং জিংক ও আয়রন মসুর এর সম্প্রসারণ এবং অভিযোজনে কাজ করছে। বর্তমানে বাংলাদেশে আমন মৌসুমে ব্রি ধান ৭২ ও বিনা ধান ২০ এবং বোরো মৌসুমে ব্রি ধান ৭৪, ৮৪, ১০০ ও ১০২ ধানের ব্যাপক চাষাবাদ হচ্ছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page