২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় পরীক্ষার্থীদের পাশে বিএনপি নেতা মো. রাশেদ উদ্দিন সাতকানিয়া ব্যবসায়ী মিজান হত্যা মামলার প্রধান আসামি গিয়াস র‌্যাবের জালে মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা ন্যায্য পাওনার দাবিতে সিসিসিআই কর্মকর্তার আবেদন চট্টগ্রাম সিটি কলেজে শিবির-ছাত্রদল সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা স্থগিত পটিয়ায় জমির বিরোধ নিয়ে চাচাতো ভাইের হাতে জেঠা তো ভাই খুন। সাতকানিয়ায় বন গবেষণা কেন্দ্রের হাহাকার অর্ধেকের বেশি জমিই দখলে দিরাইয়ে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতারের দাবি চাটখিলে অকটেন মজুদের অপরাধে জামায়াতের ২ নেতা আটক জামালপুর সদর এখন মাদক ও কিশোর গ্যাং এর কবলে। ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকারের পথে। সাতকানিয়ায় বাজালিয়া উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

রাবিতে শিক্ষার্থীদের তুলে নেয়ার চেষ্টা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃআল-আমিন হোসেন, রাজশাহী >>>রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্কের কর্মসূচি শেষে বেশ কয়েকজন শিক্ষার্থীকে গোয়েন্দা পুলিশের তুলে নেওয়ার চেষ্টা করলে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে পুলিশের ব্যাপক ধস্তাধস্তি হয়েছে। এতে ক্যাম্পাসে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ধস্তাধস্তির মধ্যে দুই শিক্ষার্থীকে তুলে নেওয়ার অভিযোগ করেছে শিক্ষকরা।পূর্ব ঘোষিত কর্মসূচি হিসেবে গতকাল বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে এ ঘটনা ঘটে।

সেই কর্মসূচিতে বিভিন্ন স্কুল ও কলেজের প্রায় শতাধিক শিক্ষার্থী রাবির শহীদ বুদ্ধিজীবী চত্বরে  জড় হয়। তারপর সেখান থেকে মুখে লাল কাপড় বেঁধে একটি মৌন মিছিল শুরু করেন শিক্ষকরা। এতে অংশ নেন রাজশাহীর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।
প্রায় ঘণ্টাখানেক বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ বুদ্ধিজীবী চত্বরে এসে মৌন মিছিল শেষ হয়। মৌন মিছিল শেষে শিক্ষার্থীরা ক্যাম্পাস ত্যাগ করার সময় সাদা পোশাকের অস্ত্রধারী কয়েকজন শিক্ষাথীদের তুলে নেওয়ার চেষ্টাকালে ব্যাপক ধস্তাধস্তি শুরু হয়।

এঘটনার বিষয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘ক্যাম্পাসে আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি করেছি। হঠাৎই সাদা পোশাকে ডিবির একটা টিম ক্যাম্পাসে ঢুকে শিক্ষার্থীদের তুলে নেওয়ার জন্য টানাহেঁচড়া শুরু করে। পরে আমরা বাধা দিয়ে তাদের ছাড়িয়ে নিয়েছি। তবে জানতে পেরেছি দুইজন শিক্ষার্থীকে তারা নিয়ে গেছে, বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও বলা আছে। বিষয়টি নিশ্চিত হলে আমরা তাদেরও ছড়িয়ে আনব।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ‘ক্যাম্পাসে শিক্ষার্থীদের সঙ্গে কিছু বহিরাগতও ঢুকে থাকতে পারে। তাদের জন্য আইনশৃঙ্খলা বাহিনী ক্যাম্পাসে ঢুকেছিল। তবে এখন পরিস্থিতি শান্ত আছে। দুইজনকে নিয়ে যাওয়ার বিষয়ে তিনি বলেন, ‘বিষয়টি আমরা অফিসিয়ালি নিশ্চিত হওয়ার পর তাদের ছাড়ানোর পদক্ষেপ নেব।
পরে শিক্ষার্থীদের চিৎকার সেখানে শিক্ষকরা উপস্থিত হয়ে ছাত্রদের ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন। এতে শিক্ষক শিক্ষার্থীদের সাথে সাদা পোশাকের পুলিশের ব্যাপক ধস্তাধস্তি বেঁধে যায়। এক পর্যায়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষকদের হস্তক্ষেপে তারা তাদের ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ।
আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হেমায়েতুল ইসলাম বলেন, ‘শিক্ষকরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছিলেন। এসময় কয়েকজন শিক্ষার্থী পুলিশের ওপর আক্রমণ করলে পুলিশ তাদের থামাতে চেষ্টা করে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page