১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় দুর্গোৎসবে বস্ত্র দিলেন মিজানুর রহমান মোবাইল নিয়ে বিরোধ: সাতকানিয়ায় যুবককে পিটিয়ে হত্যা টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসককে আর জে এফ জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আতঙ্কে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, উপস্থিত ছিলেননা কোন সিন্ডিকেট সদস্য শিবপুরের কালুয়ার কান্দা গ্রামে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ক্যান্সার রোগীদের চিকিৎসায় কাঞ্চনা জামায়াতের ১ লাখ টাকা অনুদান কক্সবাজার রামাদা হোটেলে ‘হানি ট্র্যাপ’ বিতর্ক ও জসিম উদ্দিনের ভূমিকা নিয়ে প্রশ্ন ১৫ নভেম্বরের মধ্যেই মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

ভূমিদস্যুদের জুলুম-নির্যাতনে নিরাপত্তাহীনতায় ভূক্তভোগী পরিবার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি>>> চাঁপাইনবাবগঞ্জে ভূমিদস্যুদের অত্যাচার, জুলুম-নির্যাতনে নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে একটি ভুক্তভোগী পরিবার।এমন আশংকায় রয়েছে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের পারদিলালপুর গ্রামের মৃত আব্দুল ওদুদ বিশ্বাসের ছেলে মো. শরিফুল ইসলাম কাবু ডাক্তার।তিনি বলেন,আপন মামাতো ভাইয়েরা নানার একটি পৈত্রিক সম্পত্তিকে নিয়ে জোরপূর্বক দখল করার জন্য বিভিন্নভাবে হুমকি,ভয়ভীতি,নির্যাতন করে আসছে।এমনকি এসব জমিতে থাকা ফসলের গাছ কেটে ফেলছে তারা। এছাড়াও প্রাণনাশের হুমকি দিচ্ছে।এনিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছে পুরো পরিবার।শরিফুল ইসলাম কাবু ডাক্তার আরও বলেন,অন্যায়ভাবে আমার বসতভিটাসহ আশেপাশের জমিজমা দখল করতে গত ২৯ এপ্রিল সকালে লাঠিসোটা, হাসুয়া, লোহার রডসহ বিভিন্ন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে প্রায় ৫০-৬০ জন লোকজন নিয়ে আমার বাড়িতে হামলা চালায়। আমার বাড়ি থেকে বের হওয়ার রাস্তা বন্ধ করে দেয়।এসময় বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে কলা,পেঁপে,সজিনাসহ বিভিন্ন সবজির গাছপালা কেটে ফেলে।এ বিষয়ে আমি শিবগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করলেও এখন পর্যন্ত কোন সুবিচার না পায়নি বলেও তিনি জানান।‌তিনি আরও বলেন,ভূমিদস্যুরা আমার গর্ভধারিনী মায়ের এবং আমার ক্রয়কৃত শাহাবাজপুর ইউনিয়নের মৌজা পারদিলালপুর,খতিয়ান নং ৪৪৭ এর ১৬১৪, ১৬১৫, ১৬১৭ দাগের ১১ শতাংশ জমি ভুলবশত আতাউর রহমানের নামে আরএস খতিয়ানে রেকর্ড হয়ে যায়। উক্ত সম্পত্তি জোর জবর দখলে নিতে নানারকম পায়তারা করছে।এসব কাজে নেতৃত্ব দিচ্ছে শিবগঞ্জ উপজেলার পারদিলালপুর গ্রামের মৃত আলিম মন্ডলের ছেলে মো. আতাউর রহমান,মো. আতাউর রহমানের ছেলে মো. শামিম মাস্টার, মো. রফিকুল ইসলাম রফিক,মো. শয়ন, মৃত ফাইজুদ্দিনের ছেলে মো. তোজাম্মেল হক।আমার পুরো পরিবার ভয়ে আতঙ্কে দিন পার করছে।আমি জীবনের নিরাপত্তা চাই।সরজমিনে গিয়ে দেখা যায়,ভূমিদস্যুরা মিজানুর রহমানের ছেলে মোঃ মেহেদী হাসান,রোসনারা সহ চারজন মিলে রাস্তর জন্য ১৬২৩ দাগে সাত শতাংশ জমি কিনলেও উক্ত ভূমিদস্যুরা দখল দিচ্ছে না।এবিষয়ে অভিযোগ অস্বীকার করেন তোজাম্মেল হক।তিনি বলেন,রেকর্ড আমাদের নামে রয়েছে।স্বাভাবিকভাবেই আমরা জমিগুলো দখলে নিব। এছাড়াও গাছাপালা কাটার বিষয়ে তোজাম্মেল হক বলেন, আমাদের জমিতে থাকা নিজের গাছপালা কাটব,না কি করব তা আমাদের একান্ত নিজস্ব ব্যাপার।দুর্দান্ত ভূমিদস্যুদের হাত থেকে রেহাই পেতে ভুক্তভোগী পরিবার প্রশাসনের সহযোগিতা চেয়েছেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page