৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ফুটবলের পর ক্রিকেটেও বিশ্বরেকর্ড স্পেনের: টানা ২২ ম্যাচে অপরাজিত থাকার অনন্য কীর্তি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পদত্যাগ দাবি করল নরওয়ে ফুটবল ফেডারেশন শিশু-কিশোরদের সুরক্ষায় ব্যর্থতা: মেটাকে ৫৬ কোটি ৭০ লাখ ডলার জরিমানা মক্কায় ৪৬তম কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় কাতারের অংশগ্রহণ চা শ্রমিক ক্ষুদ্র জনগোষ্ঠীর দৈনিক ৫০০ টাকা মজুরির দাবি নিয়ে মানববন্ধন রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের দ্বিতীয় গেটে ঝুঁকিপূর্ণ দুটি গাছ, দ্রুত অপসারণের দাবি রেকর্ড গড়ে ইন্টার মায়ামিকে জেতালেন মেসি: সান লুইসের বিপক্ষে জোড়া গোল ও অ্যাসিস্ট গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র টেকসই হবে: মির্জা ফখরুল গালি ও বিদ্রূপে ভ্যান্সের ‘ট্রল’ রাজনীতি: রাজনৈতিক শিষ্টাচারের নতুন সংকট ট্রাম্পের নাটকীয় কূটনীতি ব্যর্থ কৌশল, অভিযোগ ইরানের স্পিকার গালিবাফের
আন্তর্জাতিক:
শিশু-কিশোরদের সুরক্ষায় ব্যর্থতা: মেটাকে ৫৬ কোটি ৭০ লাখ ডলার জরিমানা মক্কায় ৪৬তম কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় কাতারের অংশগ্রহণ ট্রাম্পের নাটকীয় কূটনীতি ব্যর্থ কৌশল, অভিযোগ ইরানের স্পিকার গালিবাফের পাঁচ বছরে নরেন্দ্র মোদির বিদেশ সফরে ব্যয় ৫৫৭ কোটি রুপি ইরানের সঙ্গে যুদ্ধ দ্রুতই শেষ হবে, আশাবাদী ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের তিন রুটে ফ্লাইট পুনরায় চালু করল কাতার এয়ারওয়েজ দিল্লির ডিব্রিফিং থেকে সরে গেলেন অজিত ডোভাল: হাসিনার গুরুত্ব কি কমছে? ইয়েমেনে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা: সরকারি বাহিনীর ৩০ সেনা নিহত ৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক ১৮ বছর বয়সি নাথান থমাস সহকর্মীকে হেনস্তার মামলায় তেহেলকার সাবেক সম্পাদক তরুণ তেজপালের ১০ বছরের কারাদণ্ড
     
             

ইউপি সদস্যকে কুপিয়ে জখম করায় তরুণকে পিটিয়ে হত্যা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ারুল আজিমঃ নোয়াখালী চাটখিল উপজেলা প্রতিনিধি>>> নোয়াখালীর চাটখিল উপজেলায় ইউপি সদস্যকে কুপিয়ে আহত করার অভিযোগে এক তরুণকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।তবে পুলিশ তাৎক্ষণিক এ হত্যাকান্ডের কোন কারণ জানাতে পারেনি।রোববার (২৬ মে) ভোর রাতের দিকে উপজেলার নোয়াখলা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের পশ্চিম নোয়াখলা গ্রামের আকবর পাটোয়ারি বাড়িতে এ ঘটনা ঘটে।নিহত আহাদ আহমেদ ওরফে হাম্বা (২০) উপজেলার নোয়াখলা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের পশ্চিম নোয়াখলা গ্রামের আকবর পাটোয়ারি বাড়ির বাবর হোসেনের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়,পূর্ব শক্রতার জের ধরে ভোর রাতের দিকে নোয়াখলা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) ওমর ফারুক পাটোয়ারীকে তার ভাড়া বাসা মাদরাসা আলা পাঠান বাড়িতে ঢুকে সন্ত্রাসীরা কুপিয়ে গুরুত্বর জখম করে।খবর পেয়ে মেম্বারের অনুসারী ও স্থানীয় এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত আহাদের বাড়িতে পাল্টা হামলা চালায়।একপর্যায়ে তাকে তার বাড়িতে পিটিয়ে গুরুত্বর আহত করলে সে ঘটনাস্থলেই মারা যায়।নোয়াখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো.মানিক বলেন,আহাদ আগে থেকেই মাদকাসক্ত ও বেপরোয়া ছিল।রোববার ভোর রাতের দিকে সে মেম্বারের ঘরের দরজায় হাত দিয়ে টোকা দেয়। এরপর মেম্বার ফারুক দরজা খুলতেই তাকে রামদা দিয়ে কুপিয়ে গুরুত্বর জখম করে।খবর পেয়ে এলাকাবাসী আহাদের বাড়িতে গেলে সেখানে সে ছালেহ আহমদ নামে আরও এক ব্যক্তিকে জখম করে।পরবর্তীতে স্থানীয় লোকজন আহাদের বাড়িতে তাকে ধরে বেধড়ক পিটুনি দেয়।এতে সে ঘটনাস্থলেই মারা যায়।গুরুত্বর আহত মেম্বারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।তিনি বলেন, ফারুক মেম্বারের ঘরে গিয়ে আহাদ নামে এক ছেলে তাকে কুপিয়ে আহত করে।পরে এলাকার লোকজন একত্রিত হয়ে অভিযুক্তের বাড়িতে গিয়ে তাকে মারধর করে।এক সময় গণপিটুনির মত অবস্থায় সে মারা যায়।স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, নিহত আহাদ শরীফ বাহিনীর সদস্য ছিল। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন,তবে তার বিরুদ্ধে থানায় এখন পর্যন্ত কোনো মামলা ছিলনা।পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

চা শ্রমিক ক্ষুদ্র জনগোষ্ঠীর দৈনিক ৫০০ টাকা মজুরির দাবি নিয়ে মানববন্ধন
রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের দ্বিতীয় গেটে ঝুঁকিপূর্ণ দুটি গাছ, দ্রুত অপসারণের দাবি
সালথায় ষষ্ঠ শ্রেণির ছাত্রীর বিয়ে, নানির বিরুদ্ধে সহযোগিতার অভিযোগ
সুনামগঞ্জের দিরাই বাসস্ট্রেশনে পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ ২ জন আটক
ভোমরাদহে উজানের পানিতে ভেসে জলাবদ্ধতা সৃষ্টি।
গ্যাস সংকটে সিইপিজেডে প্যাসিফিক জিন্স গ্রুপের ৯ কারখানায় ছুটি, অনিশ্চয়তায় প্রায় ২০ হাজার শ্রমিক
চন্দনাইশে বিশেষ অভিযানে জিআর ও সিআর পরোয়ানাভুক্ত ৩ আসামি গ্রেপ্তার
সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এনসিপির নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

You cannot copy content of this page