৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সখিপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন। বন্যায় চট্টগ্রামে সর্বস্ব হারানো কৃষক-খামারিরা পর্যাপ্ত প্রণোদনা না পাওয়ার অভিযোগ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, অবাধ ও সুষ্ঠু নির্বাচন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পাশে কাতার ফুটবল অ্যাসোসিয়েশন সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর: শিরোপা জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কৃতিত্বের টানাটানি না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ট্রাম্পের কথায় ও কাজে মিল নেই, দাবি ইরানের সংসদ সদস্য ইসমাইল কোওসারির জুলাই আন্দোলনে ফ্যাদিবাদের দুইবছর পূর্তিতে সুনামগঞ্জে শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা মুক্তিযোদ্ধা সন্তান ঐক্য পরিষদের সাথে,ডিসি ও এসপি,র সাক্ষাৎ। মহেশখালীতে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তির আলোচনা সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
ট্রাম্পের কথায় ও কাজে মিল নেই, দাবি ইরানের সংসদ সদস্য ইসমাইল কোওসারির প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে দীর্ঘ নীরবতা ভাঙলেন ব্রেট লি তীব্র খরার কবলে দানিউব: বেরিয়ে এল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ডজনখানেক জার্মান যুদ্ধজাহাজ প্রেক্ষাপট: বুরকিনা ফাসোর জনপ্রিয় নেতা থেকে কীভাবে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছেন ইব্রাহিম ত্রাওরে ক্ষমতায় ফিরলে কাতারকে শত্রু রাষ্ট্র ঘোষণা করবেন নাফতালি বেনেট বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ৮০ ডলারের নিচে শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডে ভারতের সুযোগ ও ঢাকার তীব্র প্রতিক্রিয়া: সম্পর্কের নতুন সংকট ইরানের বিরুদ্ধে যুদ্ধে প্রায় ফুরিয়ে গেছে যুক্তরাষ্ট্রের নিখুঁত ক্ষেপণাস্ত্রের মজুত উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা কমাতে কাতারের தீவிர কূটনৈতিক তৎপরতা গাজায় স্বাস্থ্যসেবা স্থাপনায় ইসরায়েলি হামলার নিন্দা জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
     
             

সুনামগঞ্জের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি’র কৃষি সহায়তা প্রকল্প ২৮৫ কৃষি উদ্যোক্তা পেলেন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি>>> সুনামগঞ্জ সদর উপজেলার প্রিয়াঙ্গন কমিউনিটি সেন্টারে জেলার ১২টি উপজেলার ২৮৫ জন নির্বাচিত কৃষি উদ্যোক্তাকে নিয়ে দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।সোমবার দিনব্যাপী ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)-র ‘ভরসার নতুন জানালা’ শীর্ষক দেশব্যাপী কৃষি সহায়তা প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।ইউসিবি পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারি এটিএম তাহমিদুজ্জামান সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক আমিনুল ইসলাম।বিশেষ অতিথি ছিলেন বিটিভির কৃষিভিত্তিক অনুষ্ঠান ‘মাটি ও মানুষ’-এর জনপ্রিয় উপস্থাপক ও কৃষি বিশ্লেষক রেজাউল করিম সিদ্দিক। ইউসিবির দিরাই শাখা ব্যবস্থাপক মো. জাফর সাদেক ও উপায়’এর সেলস অ্যান্ড সার্ভিসের চিফ বিজনেস অফিসার মো. মাহবুব সোবহানের স্বাগত বক্তব্য রাখেন।বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হিসেবে কৃষি সবসময়ই অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে।এই খাতের প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে ও কৃষি উদ্যোক্তা হয়ে ওঠার ক্ষেত্রে প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতায় আরও বেশি মানুষকে সক্ষম করে তুলতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় ‘ভরসার নতুন জানালা’ শীর্ষক এই কৃষি প্রকল্প গ্রহণ করে ইউনাইডেট কমার্শিয়াল ব্যাংক পিএলসি।ইতিমধ্যে দেশের ৪৯টি জেলায় এই কর্মসূচি পালন করা হয়েছে।৫০তম জেলা হিসেবে সুনামগঞ্জে অনুষ্ঠিত হলো এই দক্ষতা উন্নয়ন কর্মসূচি।অনুষ্ঠানে ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারি এটিএম তাহমিদুজ্জামান বলেন, “দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে কৃষি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একইসঙ্গে, সময়োপযোগী জ্ঞান ও দক্ষতায় কৃষি উদ্যোক্তাদের অগ্রসর করে তোলাও জরুরী জলবায়ু-সহিষ্ণু ও টেকসই কৃষি উদ্যোগ গ্রহণে আগ্রহী কৃষকদের সক্ষমতা বাড়ানোর উদ্দেশ্যে ইউসিবি এই উদ্যোগ গ্রহণ করেছে।এধরণের প্রশিক্ষণ টেকসই সমাধান প্রদান ও উৎপাদনশীলতা বাড়ানোর ক্ষেত্রে উদ্ভাবনীর চর্চা উৎসাহিত করবে,যা কৃষিখাতের ভবিষ্যৎ সমৃদ্ধিও নিশ্চিত করবে”।এই প্রশিক্ষণে অংশগ্রহণকারী কৃষি উদ্যোক্তারা ব্যবহারিক দক্ষতা উন্নয়ন,বাজার ও বিপণন সক্ষমতা তৈরি, এবং কৃষি-বিষয়ক ঋণ নীতি ও সুদহারের মতো কৃষিসংক্রান্ত কার্যক্রমের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ধারণা লাভ করেন।এই প্রকল্পের আওতায় ইতিমধ্যে সারাদেশ ৫৫ হাজার বৃক্ষরোপণ, ৩ হাজার কৃষি উদ্যোক্তাকে কারিগরি প্রশিক্ষণ প্রদান,এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ‘আরো মাছ (মোরফিশ)’ ডিভাইসের মতো কৃষি-সংক্রান্ত স্মার্ট ডিভাইস বিতরণ,এবং তামাকের বিকল্প শস্য হিসেবে গম ও ভুট্টা চাষে কৃষকদের উৎসাহী করে তোলার মতো বহুমুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সুনামগঞ্জ প্রতিনিধি
২০.০৫.২০২৪

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page