২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা সাতকানিয়ায় ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ভারত মহাসাগরীয় অঞ্চলে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারে বাংলাদেশ–মালদ্বীপের অঙ্গীকার একের পর এক চমক দেখাচ্ছেন সুনামগঞ্জের উদীয়মান গীতিকার ও সুরকার মনসুর সানী চট্টগ্রামে বন্যায় শতাধিক কমিউনিটি ক্লিনিকে চিকিৎসাসেবা বন্ধ, প্রান্তিক রোগীদের ভোগান্তি চট্টগ্রাম জেলা পুলিশের কিট প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টকে কেন্দ্র করে, ফেসবুকে সাংবাদিককে হুমকি; অপপ্রচারকারীদের বিরুদ্ধে থানায় অভিযোগ মহেশখালীতে পুলিশের অভিযানে ১,৪৭২ পিস ইয়াবাসহ আটক ১ বন্যার পর চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, প্রতিরোধে জোর দিচ্ছে চসিক ও জেলা প্রশাসন কিশোরগঞ্জে বাল্যবিবাহরোধ ও মোবাইল আসক্তির উপর শিশুনেতৃত্বাধিন প্রচার অভিযান 
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

কিশোরগঞ্জে রসুনসহ রকমারি মসলা চাষে শাহজাহান আলীর দিন বদল

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ার হোসেন-কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধি>>> রন্ধনশালায় খাবারের স্বাদ বাড়াতে অন্যান্য মসলার পাশাপাশি রসুন,পেঁয়াজ ও আদার জুড়ি নেই।এসব মসলার চাহিদার তুলনায় উৎপাদন অনেক কম।এতে ঘাটতি মেটাতে,মোটা অংকের টাকা ব্যয় করে আমদানি করতে হয় বাইরের দেশ থেকে।পাশাপাশি সময়-অসময়ে গুনতে হয় অগ্নি বাজার মূল্য।এ থেকে উত্তোরণে নীলফামারীর কিশোরগঞ্জে শাহাজাহান আলী নামে এক শিক্ষিত বেকার যুবক,স্থানীয় চাহিদা মিটানোসহ আমদানি বানিজ্যের উপর চাপ কমাতে ও দেশের টাকা দেশে রাখতে সাদা কাঁচা সোনা খ্যাত রসুন,পেঁয়াজ ও আদা চাষে ঝুঁকে পড়েছেন।তিনি লেখাপড়ার পাঠ চুকিয়ে চাকরি নামের সোনার হরিণের পিছনে না ছুটে ওইসব মসলা চাষের নেশায় ও পেশায় মত্ব হয়ে পড়েন।শুধু এতেই নয়,বিএসসি পাস এ কৃষি উদ্যোক্তা গনিতের সূত্রকে কাজে লাগিয়ে এক ঢিলে মারছেন দুই পাখি।এক ঢিলে দুই পাখি মারার অর্থ হচ্ছে এক কৌশলে দুই উদ্দেশ্য সাধন করা।যা একই খরচে আদার জমিতে সাথী ফসল হিসেবে চাষাবাদ করছেন হলুদ,বেগুন,ঝিঙ্গা,কাঁচা মরিচ,করলা,শিমসহ রকমারী সবজি ও কলার নিচে পেঁয়াজ চাষ।যা বিগত কয়েক বছর ধরে উৎপাদিত মসলাদির বাম্পার ফলন ও কাক্ষিত বাজার মূল্য পেয়ে প্রতি মৌসুমে কম বেশি অর্ধকোটি টাকা আয় করেন।এ আয়ে তিনি দিন বদল করে ফেলেছেন।অর্থনৈতিকভাবে হয়ে উঠেছেন স্বাবলম্বী।কাঁচা বাড়ির স্থলে গড়ে তুলেছেন ইট-পাথরের অবকাঠামো।কিনেছেন কয়েক বিঘা জমি ও মোটর সাইকেল।ছেলে-মেয়েদের লেখা-পড়ার খরচ চালাচ্ছেন দিব্বি।এ কৃষি উদ্যোক্তা মাগুড়া মাষ্টার পাড়া গ্রামর বাসিন্দা।সরেজমিনে মাগুড়া মিয়া পাড়া ব্লকে গিয়ে কথা হয় শাহজাহান আলীর সাথে।তিনি জানান,বিগত কয়েক বছরের নেয় গেলবার ৪ বিঘা(১২০শতাংশ)জমির বুননকৃত রসুন ১ লাখ টাকা খরচ করে সাড়ে ১২হাজার টাকা মন দরে ৩৭ লাখ টাকা বিক্রি করেন।খরচ বাদে ৩৬ লাখ টাকা আয় করেন।এমন সফলতায় চলতি মৌসুমে সাড়ে ৫ বিঘা (১৬৫ শতাংশ)জমিতে রসুন বুনেন।বর্তমানে সেই রসুন উত্তোলন করে বাড়িতে সংরক্ষণ করেন।আনুমানিক প্রতি বিঘায় ফলন পাবেন ৭৫থেকে ৮০মন।ওই পরিমান জমিতে উৎপাদন খরচ দাঁড়ায় ২লাখ টাকা।খরচ বাদে ৪০লাখ,৩৩ শতাংশ চাষযোগ্য ও কলার নিচে সাথী ফসল পেঁয়াজে দেড় লাখ,৪৫শতাংশ জমিতে আদায় খরচবাদে ৭লাখ,একই(আদার)জমিতে সাথী ফসল বেগুনে ২লাখ,হলুদে ৮০হাজার,কাঁচা মরিচ ও অন্য সবজিতে ২৫থেকে ৩০হাজারসহ সব মিলে অর্ধকোটিরও বেশি টাকা আয় হবে এমন আশা তার।এমন সফলতা দেখে অন্য কৃষকরা রসুন,পেঁয়াজ ও আদা চাষে আগ্রহী হয়ে উঠেছেন।উপজেলা কৃষি অফিসার লোকমান আলম বলেন,চলতি বছর রসুন ৬৮হেক্টর,পেঁয়াজ ৯৮হেক্টর জমিতে চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।শাহজাহান আলী একজন অগ্রগামী কৃষক।তিনি কৃষি অফিস থেকে মসলা চাষে প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ গ্রহন করে প্রতি বছর রসুন,পেঁয়াজ,আদা ও সাথী ফসল চাষ করে ব্যাপক সাফল্য অর্জন করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠেছেন।তার উৎপাদিত রসুন,পেঁয়াজ,আদা স্থানী চাহিদা মিটিয়ে বিভিন্ন জেলা শহরে সরবরাহ করে থাকেন।এর মধ্যে দিয়ে এক দিকে যেমন আমদানি নির্ভরতা কমছে অন্য দিকে তিনি আর্থিকভাবে লাভবান হচ্ছেন।চাষাবাদে মাঠ পর্যায়ে স্বার্বিক পরামর্শ প্রদান করা হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা
সাতকানিয়ায় ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী
ভারত মহাসাগরীয় অঞ্চলে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারে বাংলাদেশ–মালদ্বীপের অঙ্গীকার
একের পর এক চমক দেখাচ্ছেন সুনামগঞ্জের উদীয়মান গীতিকার ও সুরকার মনসুর সানী
চট্টগ্রামে বন্যায় শতাধিক কমিউনিটি ক্লিনিকে চিকিৎসাসেবা বন্ধ, প্রান্তিক রোগীদের ভোগান্তি
চট্টগ্রাম জেলা পুলিশের কিট প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত
সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টকে কেন্দ্র করে, ফেসবুকে সাংবাদিককে হুমকি; অপপ্রচারকারীদের বিরুদ্ধে থানায় অভিযোগ
মহেশখালীতে পুলিশের অভিযানে ১,৪৭২ পিস ইয়াবাসহ আটক ১

You cannot copy content of this page