১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
“একবার সুযোগ দিন, উন্নয়ন করে দেখাবো” — নেছারাবাদে সোহেল মনজুর সুমন তানোরের মুন্ডুমালা বাজার থেকে গ্রামগঞ্জে ধানের শীষের গণসংযোগ রাজশাহী-১ আসনে বিএনপি-জামায়াতের হেভিওয়েট লড়াই, এগিয়ে শরীফ উদ্দিন রাজশাহীর খড়খড়িতে মর্মান্তিক ঘটনা: মাকে হত্যার পর রাস্তায় ফেলে পালাতে গিয়ে ছেলেসহ আটক ধানের শীষের পক্ষে ভোট চাইলেন সাবেক চেয়ারম্যান মোমিনুল হক (মোমিন) ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে হবে -জাফর সাদেক চাটখিলে সাংবাদিকদের সাথে জামায়াত প্রার্থীর মত বিনিময় সাম্য ও মানবিক লোহাগাড়া গড়তে ধানের শীষে ভোট দিন বাগমারায় কলাবাগান থেকে জ/বাই করা লা/শ উদ্ধার ৩০০নং আসনে সাচিং প্রু জেরীর পক্ষে ১নং ওয়ার্ড পৌর বিএনপির উদ্যোগে বালাঘাটায় ধানের শীষের প্রচারণা
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • অন্যান্য >> রাজশাহী
  • রাসিকে টিসিবির পণ্য কাউন্সিলর আত্মসাৎ ভিডিও ধারণ করায় সাংবাদিক লাঞ্ছিত
  • রাসিকে টিসিবির পণ্য কাউন্সিলর আত্মসাৎ ভিডিও ধারণ করায় সাংবাদিক লাঞ্ছিত

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    মোঃআল-আমিন হোসেন,রাজশাহীঃ সারা বাংলাদেশে>>> ন্যাই রাজশাহীতে গরীব ও দুস্থদের মাঝে সরকারের বরাদ্দকৃত টিসিবির পণ্য দিয়ে আসছে। কিন্তুু রাসিকের ২৪ নং ওর্যাডে কেউ পাবে কেউ পাবে না তা হবে না তা হবে না ঘটে এমন ঘটনা। রক্ষক যখন ভক্ষক কাউন্সিলর কৌশলে টিসিবির পণ্য কার্ডবিহীন সরিয়ে ফেলছে এমন খবর তথ্য ও ভিডিও সংগ্রহ করায় দুই সাংবাদিককে বেধড়ক মারধর করে এবং সংবাদ প্রকাশ করলে প্রাণনাশের হুমকি প্রদান করেছে।সেই সময় মোবাইল ফোন কেড়ে নিয়ে জোরপূর্বক ভিডিও তথ্য মুছে ফেলার অভিযোগ উঠেছে রাজশাহী সিটি কর্পোরেশন ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর মো. আরমান আলী (৫৬),তার ছেলে আতিকুর রহমান সেতু (৩০) সহ কয়েকজন সন্ত্রাসীর বিরুদ্ধে।গত বোরবার (৩১ মার্চ) দুপুর ২টার দিকে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার রামচন্দ্রপুর মুক্তিযোদ্ধা রোড এলাকায় ঘটনাটি ঘটে।তথ্য সংগ্রহ করতে গিয়ে লাঞ্ছিতর স্বীকার দুই সাংবাদিকেরা হলেন-দৈনিক বর্তমান পত্রিকার বিভাগীয় প্রধান পাভেল ইসলাম ও দৈনিক এই বাংলা পত্রিকার বিভাগীয় প্রধান জসিম উদ্দিন।তাদের লাঞ্ছিত করায় গত রোববার (১ এপ্রিল) দিবারাতে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন সাংবাদিক পাভেল ইসলাম মিমুল।ঘটনার বর্ণনা দিয়ে সাংবাদিক পাভেল ইসলাম বলেন,‘আমরা আগে থেকেই খবর পায় কয়েকদিন যাবৎ কাউন্সিলর আরমান আলী ও তার ছেলে সেতু সরকারি বরাদ্দকৃত টিসিবির পণ্য প্রকৃত সেবাভোগী কার্ডধারী ব্যক্তিদের না দিয়ে নিজের পছন্দের লোকেদের দিচ্ছেন।শুধু তাই নয় তারা টিসিবির মালামাল সিটি কর্পোরেশনের আর্বজনা তোলার ভ্যানগাড়িতে করে পণ্য কৌশলে সরিয়ে ফেলছিলো।অথচ রোদে পুড়ে লম্বা লাইন ধরে পণ্য পাবার আশায় দাঁড়িয়ে থাকছেন দিনমুজুর মানুষেরা। বাস্তবে গিয়েও আমরা এঘটনার সত্যতা পায় এবং তথ্য ও ভিডিও চিত্র ধারণ করি।পাভেল ইসলাম আরও বলেন,সেখানে সমস্ত তথ্য-উপাত্ত সংগ্রহ করার পর আমরা বোয়ালিয়া থানাধীন রামচন্দ্রপুর মুক্তিযোদ্ধা রোডের খোসরুন আরুণ নোমানীর সাগর ভাই এর বাড়ির সামনে গিয়ে পৌঁছানো মাত্রই আকস্মিকভাবে পেছন থেকে কাউন্সিলর আরমান তার ছেলে এবং তাদের সঙ্গে থাকা আরও চার থেকে পাঁচজন গুন্ডাবাহিনী আমাদের বেধড়ক কিলঘুষি মেরে যখম করে ও রাস্তায় পড়ে থাকা ইট দিয়ে আমার কানের পাশে আঘাত করে।তবে মাথায় সরিয়ে নেওয়া অল্পের জন্য বেঁচে যায়।এবং তারা আমাকে প্রাণনাশের উদ্দেশ্যে গলাচিপে ধরে শ্বাসরোধ করে। এসময় আমার সহকর্মী জসিম উদ্দিন বাঁধা প্রদান করতে গেলে তাকেও বেধড়ক পেটায়।ওই সময় তারা আমাদের দু’জনের কাছে থেকে মোবাইল ফোন কেড়ে নেয় এবং সংগ্রহকৃত ভিডিওগুলো জোরপূর্বক আমাদের আঙ্গুলের ছাপ নিয়ে লক খুলে তথ্য মুছে ফেলে।এরপর আমার সহকর্মী জসিমের রেডমি নোট-১০ মোবাইল ফোন আছাড় দিয়ে ভেঙ্গে ফেলে।এমনকি তারা বলে ‘তুই আমার এলাকায় আর কোনদিন ঢুকবি না। তোকে আর কোনদিন আমার এলাকায় না দেখি।আর এ ঘটনায় আমাদের বিরুদ্ধে কোনো প্রকার সংবাদ প্রকাশ কিংবা থানায় অভিযোগ দিস তাহলে তোকে একেবারে প্রাণে মেরে ফেলবো’।সাংবাদিক জসিমউদদীন বলেন, এমন ঘটনা রাজশাহী মানুষ আশা করে না।একজন কাউন্সিলর মানুষ তিনি নিজে আমাদেরকে মারার হুকুম প্রদান করছে।আমি এর আমি এর সুষ্ঠু বিচার চাই।ওই ঘটনার প্রত্যক্ষদর্শী খোসরুন আরুণ নোমানী জানান আমার বাড়ির সামনেই এই ঘটনা ঘটে। চিৎকার শুনে বের হয়ে দেখি সাংবাদিক পাভেল ইসলাম ও জসিমকে বেধড়ক পেটাচ্ছেন কাউন্সিলর আরমান তার ছেলে সেতু ও তাদের সঙ্গে থাকা কয়েকজন।এসব দেখে আমরা কয়েকজন মিলে তাদের থামানোর চেষ্টা করি,কিন্তু ব্যর্থ হই। তবে এলাকাবাসীর ক্ষুদ্ধ হয়ে প্রবল প্রতিবাদ করলে তারা ঘটনাস্থল ত্যাগ করে।পরে ওই দুই যখম সাংবাদিককে আমরা রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা করিয়ে বাড়ি পৌঁছে দেয়’।উল্লেখ্য,২০২২ সালে ১৫ মে রাজশাহীর আলোর ফটোসাংবাদিকে লাঞ্ছিত করার অভিযোগ রয়েছে আরমান আলীর বিরুদ্ধে। নিজ ওয়ার্ডের বেশ কয়েকটি জায়গায় জমি জবরদখলেরও অভিযোগ রয়েছে।এছাড়াও বছর পাঁচেক আগেও এক বৃদ্ধকে টিসিবির পণ্য না দিয়ে মারধরের ঘটনাও ঘটিয়েছেন কাউন্সিলর আরমান।বছর চারেক আগে টিসিবির পণ্য চাওয়ায় এক নারীকে রেজিস্টার খাতা দিয়ে পেটানোর অভিযোগ রয়েছে।অভিযোগের বিষয়ে জানতে চাইলে ২৪ নং ওয়ার্ডে কাউন্সিলর আরমান আলীকে ফোন দিলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।এব্যাপারে বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ন কবীর বলেন,‘ভুক্তভোগীরা থানায় লিখিত একটি অভিযোগ দিয়েছেন।ওই ঘটনার তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ নিবো।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page