২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
প্রতিভা বিকাশে সুযোগ পেলে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরাও বিশ্বজয় করতে পারে: চট্টগ্রামের ডিসি পীরগঞ্জে মৎস্য সংরক্ষণ আইন ও বিধিমালা বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ। মহেশখালীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অসহায় বৃদ্ধার জন্য প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্পের ঘর উদ্বোধন কর্ণফুলী ড্রেজিং: ব্যয় সাড়ে চার গুণ বাড়লেও বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ দেওয়ানগঞ্জে আওয়ামী লীগের দুই নেতা আটক পটিয়ায় ৪দিন ব্যাপি রাস উৎসবে সাংসদ আলহাজ্ব এনামুল হক। মহেশখালী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সাতকানিয়ায় প্রশাসনের সঙ্গে এমপির মতবিনিময় ফিল সিমন্সের ভবিষ্যৎ নিয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষে সিদ্ধান্ত আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল
আন্তর্জাতিক:
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল ইউরোপ সফর শেষে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম
     
             

শান্তিগঞ্জে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎতের খুঁটির সাথে ধাক্কা লেগে এসআই নিহত,আরেক এ এসআই গুরুতর আহত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি>>> সুনামগঞ্জের শান্তিগঞ্জে সিলেট-সুনামগঞ্জ রাস্তার নোয়াগাঁও এলাকায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি বিদ্যুৎতের খুঁটির সাথে ধাক্কা লেগে মহিউদ্দিন আহমদ নামে পুলিশের এক এসআই নিহত হয়েছেন।তিনি সুনামগঞ্জ কোর্টে কর্মরত রয়েছেন।সোমবার দুপুরে শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের সিলেট-সুনামগঞ্জ সড়কে এই দুর্ঘটনা ঘটে।নিহত পুলিশ সদস্য সুনামগঞ্জ কোর্টের দোয়ারাবাজার জোনে দায়িত্বরত এসআই ছিলেন।এছাড়াও এই ঘটনায় আরেক পুলিশ সদস্য এএসআই মামুন আহমদ গুরুতর আহত হয়েছেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,সোমবার দুপুরে সিলেট থেকে সাদা রঙের একটি প্রাইভেটকার নিয়ে সুনামগঞ্জ কোর্টে আসছিলেন এসআই মহিউদ্দিন আহমদ ও এ এস আই মামুন আহমদ।তবে গাড়িটি দ্রুত গতিতে চালাচ্ছিলেন এএসআই মামুন আর তার পাশেই বসা ছিলেন মহিউদ্দিন।দ্রুতগামী গাড়িটি শান্তিগঞ্জের পূর্ব পাগলা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের সিলেট-সুনামগঞ্জ সড়কে এলে হঠাৎ প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি বিদ্যুৎতের খুঁটির সাথে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান এসআই মহিউদ্দিন।পাশে থাকা আরেক পুলিশ সদস্যকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত কৈতক হাসপাতালে নিয়ে যান।তার অবস্থার অবনতি দেখে সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসকরা তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তাদির হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে গিয়ে আমাদের এক সহকর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে অপর আরেক পুলিশ সদস্যকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে।

সুনামগঞ্জ প্রতিনিধি
৩১-০৩-২০২৪

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page