২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
প্রতিভা বিকাশে সুযোগ পেলে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরাও বিশ্বজয় করতে পারে: চট্টগ্রামের ডিসি পীরগঞ্জে মৎস্য সংরক্ষণ আইন ও বিধিমালা বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ। মহেশখালীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অসহায় বৃদ্ধার জন্য প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্পের ঘর উদ্বোধন কর্ণফুলী ড্রেজিং: ব্যয় সাড়ে চার গুণ বাড়লেও বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ দেওয়ানগঞ্জে আওয়ামী লীগের দুই নেতা আটক পটিয়ায় ৪দিন ব্যাপি রাস উৎসবে সাংসদ আলহাজ্ব এনামুল হক। মহেশখালী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সাতকানিয়ায় প্রশাসনের সঙ্গে এমপির মতবিনিময় ফিল সিমন্সের ভবিষ্যৎ নিয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষে সিদ্ধান্ত আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল
আন্তর্জাতিক:
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল ইউরোপ সফর শেষে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম
     
             

সুনামগঞ্জের মইনপুর গ্রামে ঘুম থেকে ডেকে তুলে এক মুদি দোকানীদারকে গলা কেটে হত্যা আটক -১

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি>>> সিগারেট কেনার কথা বলে সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের মইনপুর গ্রামে এক মুদি দোকানদার ব্যবসায়ীকে ঘুম থেকে ডেকে তোলে গলা কেটে হত্যা ও দোকানের মালামাল ও টাকা পয়সা লুটপাঠ করেছে দুই যুবক।নিহত মুদি ব্যবসায়ীর নাম মোঃ আমির উদ্দিন (৫০)। তিনি মইনপুর গ্রামের মোঃ রশিদ আলীর ছেলে।শনিবার গভীর রাতেই মইনপুর গ্রামের আমির উদ্দিনের বাড়িতে তার দোকানের ভেতরেই এই ঘটনা ঘটে।ঘটনার সাথে জড়িত সন্দেহে ভোররাতেই একই গ্রামের মজনু মিয়া (২৫)নামের এক যুবককে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়েছে । গ্রেফতারকৃত যুবক মজনু মিয়া মইনুপুর গ্রামের গ্রামের আব্দুর রউফের ছেলে এবং পলাতক যুবকটি হচ্ছে পাভেল মিয়া(২২) ও একই গ্রামের শওকত মিয়ার ছেলে।পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে মইনপুর গ্রামের পাবেল মিয়া ও মজনু মিয়া সিগারেট কেনার কথা বলে আমির উদ্দিনকে ঘুম থেকে ডেকে তোলে দোকানে লুটপাট করে এবং তার গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়।পরে চিৎকার শুনে পরিবারের লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে।রবিবার ভোরে তাকে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার আগে গুরুতর আহত আমির উদ্দিন গ্রামের পাবেল মিয়া ও মজলু মিয়া তার গলায় ছুরিকাঘাত করেছে বলে তিনি জানান।তবে অধিক রক্তক্ষরণের কারণে হাসপাতালে যাওয়ার আগেই আমির উদ্দিন রাস্তায় মারা যান।এ ব্যাপারে সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি খালেদ চৌধুরী জানান,শনিবার গভীর রাতে আর্থিক লেনদেনকে কেন্দ্র করে মইনপুর গ্রামে ছুরিকাঘাতে আমির উদ্দিন নামের এক মুদি দোকানী নিহত হয়েছেন।তিনি মারা যাওয়ার আগে দুই জনের নাম বলে গেছেন।একজনকে রাতেই আটক করা হয়েছে। জড়িত অন্যজনকে আটক করার চেষ্টা চলছে।

সুনামগঞ্জ প্রতিনিধি
৩১-০৩-২০২৪

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page