১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পূর্ব সুন্দরপুর স্পোর্টিং ক্লাবের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সংরক্ষিত আসনে মনোনয়ন চান পটুয়াখালীর লড়াকু নেত্রী আফরোজা সীমা সাজেকে বালুঘাটে পারিবারিক সুখ-শান্তি কামনায় বৌদ্ধ ভিক্ষুকে দিয়ে দানকার্য করলেন লক্ষী কুমার চাকমা জেনারেটর আছে, তেল নেই—তীব্র গরমে নাজেহাল হাসপাতালের রোগীরা হযরত শাহ ছুফি একরামুল হক শাহ্ রজায়ী (রহঃ)-বার্ষিক ফাতেহার প্রস্তুতি সভা জ্বালানি সংকটে চট্টগ্রামে ১০ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাড়ছে লোডশেডিং ও নাগরিক ভোগান্তি রসুলবাগে চাক্তাই ডাইভারশন খাল: কাগজে পরিষ্কার, বাস্তবে দুর্ভোগ ধর্মশিং চাকমা হত্যার প্রতিবাদ সাজেকে বিক্ষোভ কর্ণফুলীতে ৬ কোটি টাকার চিংড়ি রেণু জব্দ জরিমানা ২ লাখ ভোরে ইউএনও’র অভিযান সাতকানিয়ায় মাটি কাটার ৩ সরঞ্জাম বিকল
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

বৈদ্যুতিক ৫ চোরাই মিটারসহ গ্রেফতার ১

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিউজ ডেক্স>>>চাঁপাইনবাবগঞ্জে পল্লী বিদ্যুতের মিটার চুরি করে মুক্তিপণ আদায়ের সঙ্গে জড়িত আন্তঃজেলা চোরচক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ৫টি চোরাই মিটার উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে শিবগঞ্জ উপজেলার মোহদীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে সদর মডেল থানায় এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান।গ্রেফতার চোরচক্রের সদস্যদের নাম হাসান ওরফে বাবু (১৮)। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলা শিবগঞ্জ উপজেলার বিনোদনপুর ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের মানারুল ইসলামের ছেলে।ওসি মিন্টু রহমান জানান, গত কয়েক মাস থেকে জেলার বিভিন্ন স্থান থেকে পল্লী বিদ্যুতের বৈদ্যতিক মিটার চুরির পর চোরচক্র তাদের সঙ্গে যোগাযোগের জন্য একটি মোবাইল নম্বর রেখে যেত। পরে গ্রাহকরা তাদের সঙ্গে যোগাযোগ করলে নগদ অ্যাপের মাধ্যমে ৩ থেকে ৫ হাজার টাকা আদায়ের পর মিটার ফেরত দিত।এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি মহারাজপুর সাবজোনাল অফিসের এজিএম প্রকৌশলী আমিনুল ইসলাম গতকাল মঙ্গলবার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে সংঘবদ্ধ চোরচক্রের সদস্য বাবুকে গ্রেফতার করে এবং তার স্বীকারোক্তি অনুযায়ী বিভিন্ন স্থান থেকে ৫টি চোরাই মিটার উদ্ধার করা হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page