১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সরকারের ফ্যামিলি কার্ড প্রদান একটি যুগান্তকারী পদক্ষেপ: ব্যারিস্টার খোকন সাতকানিয়ায় মানব কল্যাণ সোসাইটির কার্যালয় উদ্বোধন সুনামগঞ্জের বাশঁতলা সীমান্তে বিজিবি’র অভিযানে ৬ জন বাংলাদেশী ও ১ মানব পাচারকারী আটক চট্টগ্রাম নগরীর তিন সড়কে গতিসীমা নিয়ন্ত্রণে নামছে সিএমপি রাজশাহীর গোদাগাড়ীত কিশোর অটোচালক হত্যা, গ্রেপ্তার ৪ সজল সরদারের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক তানোরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে চলছে পুকুর খনন, ধ্বংস হচ্ছে ফসলি জমি কুতুবদিয়ায় শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক পটিয়ায় মেজবান খেতে গিয়ে দূর্ঘটনায় ১৫জন আহত। উখিয়ায় পুলিশের যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১২
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

উপজেলা পরিষদ চেয়ারম্যান কর্তৃক সাংবাদিককে হত্যার হুমকির প্রতিবাদে রৌমারীতে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমান আলী কর্তৃক সাংবাদিককে হত্যার হুমকির প্রতিবাদে ও অপসারেেণর দাবীতে এক মানববন্ধন করেছেন রৌমারীর সকল সাংবাদিগণ। গতকাল মঙ্গলবার সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ গেট সংলগ্ন মহাসড়কে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন দৈনিক সচেতন কন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার ও রৌমারী প্রেসক্লাবের সহ-সভাপতি মতিয়ার রহমান চিশতী।
এ সময় বক্তব্য রাখেন, দৈনিক যুগান্তর প্রতিনিধি সাংবাদিক এসএম সাদিক হোসেন, দৈনিক মানবজমিন প্রতিনিধি রফিকুল ইসলাম সাজু, এশিয়ান টিভির প্রতিনিধি মুরাদুল ইসলাম মুরাদ, দৈনিক জবাবদিহি প্রতিনিধি শফিকুল ইসলাম, দৈনিক করতোয়া প্রতিনিধি শওকত আলী মন্ডল, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি মাসুদ পারভেজ, দৈনিক খোলা কাগজ রাজিবপুর প্রতিনিধি সুজন মাহমুদ, দৈনিক বাংলা প্রতিনিধি মাসুদ রানা, , দৈনিক মানবকন্ঠ প্রতিনিধি ইয়াছির আরাফাত নাহিদ শিকদারসহ রৌমারী ও রাজিবপুর উপজেলার সকল সাংবাদিক উপস্থিত ছিলেন। মানববন্ধনটি সঞ্চলনা করেন দৈনিক বাংলাদেশ সমাচার প্রতিনিধি শাহ আ: মোমেন।
পরে বক্তব্য শেষে উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমান আলীর নানা দূর্নীতির, অনিয়ম ও অপকর্মের চিত্র তুলো ধরে সচিব স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রালয় বরাবর একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসার এর মাধ্যমে প্রেরণ করা হয়। সাংবাদিকগণ তাদের বক্তব্যে বলেন, অতি দ্রæত ঘটনাটি আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহবান জানানো হয়। অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়ার হুশিয়ারি দেওয়া হয়।উল্লেখ্য যে, যাত্রামঞ্চে ভোট চাইলেন চেয়ারম্যান শিরোনামে বিভিন্ন সংবাদপত্রে সংবাদ প্রকাশ হলে তিনি ক্ষিপ্ত হয়ে সোমবার প্রতিশোধের নিশায় উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে উপস্থিত সকল সাংবাদিকদের উদ্দেশ্য করে গালিগালাজ, চড়াও ও হত্যার হুমকি দেন তিনি। সাংবাদিকরা অকথ্য ভাষায় গালিগালাজ করতে নিষেধ করলে তিনি আরো ক্ষিপ্ত হয়ে উপস্থিত সাংবাদিকদের মারার উপক্রম হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার সাংবাদিকদের ধৈর্য্য ধারন করার জন্য বলেন এবং চেয়ারম্যানকে এসব আচার-আচরণ করতে নিষেধ করেন। পরে পরিস্থিতি শান্ত হয়। এব্যাপারে রৌমারী থানায় একটি জিডি করা হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page