১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সরকারের ফ্যামিলি কার্ড প্রদান একটি যুগান্তকারী পদক্ষেপ: ব্যারিস্টার খোকন সাতকানিয়ায় মানব কল্যাণ সোসাইটির কার্যালয় উদ্বোধন সুনামগঞ্জের বাশঁতলা সীমান্তে বিজিবি’র অভিযানে ৬ জন বাংলাদেশী ও ১ মানব পাচারকারী আটক চট্টগ্রাম নগরীর তিন সড়কে গতিসীমা নিয়ন্ত্রণে নামছে সিএমপি রাজশাহীর গোদাগাড়ীত কিশোর অটোচালক হত্যা, গ্রেপ্তার ৪ সজল সরদারের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক তানোরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে চলছে পুকুর খনন, ধ্বংস হচ্ছে ফসলি জমি কুতুবদিয়ায় শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক পটিয়ায় মেজবান খেতে গিয়ে দূর্ঘটনায় ১৫জন আহত। উখিয়ায় পুলিশের যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১২
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

চুয়াডাঙ্গায় প্রতিবন্ধী দের মাঝে শীত বস্ত্র বিতরণ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ সজিব উদ্দিন চুয়াডাঙ্গা প্রতিনিধি :

চুয়াডাঙ্গা সদর উপজেলাধীন আলোকদিয়া ইউনিয়নে, আলোকদিয়া যুব প্রতিবন্ধী সংস্থার উদ্যোগে ১৫০ জন প্রতিবন্ধী দের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
আজ (২ ফেব্রুয়ারী ) শুক্রবার বিকেলে ৪টার সময় আলোকদিয়া বাজারে এই কার্যক্রম সম্পন্ন করা হয়। আলোকদিয়া যুব প্রতিবন্ধী সংস্থার সভাপতি মোছাঃ ছাবরিন নেছার সভাপতিত্বে উক্ত শীত বস্ত্র বিতরণ করা হয়। আলোকদিয়া যুব প্রতিবন্ধী সংস্থার সাধারণ সম্পাদক জনাব মোঃ রুহুল আমিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলোকদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ আবুল কালাম আজাদ।
এ ব্যাপারে জনাব আজাদ বলেন, এ বছর প্রচন্ড শীত পড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল জনপ্রতিনিধি, বিভিন্ন সংস্থা ও দলীয় নেতৃবৃন্দদের নির্দেশ দিয়েছেন গরীব,অসহায় শীতার্ত মানুষেদের পাশে দাড়াতে।
তার নির্দেশনায় চুয়াডাঙ্গা সহ সারা দেশের প্রত্যেকটি ইউনিয়নে অসহায় শীতার্তদের শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় আজ আলোকদিয়া ইউনিয়নে অসহায় প্রতিবন্ধী শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। পরিশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ ও সুস্বাস্থ্য কামনায় সকলের নিকট দোয়া প্রার্থনা করেন তিনি।শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলোকদিয়া ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের মেম্বার জনাব আল বেলাল, ২ নং ওয়ার্ডের মেম্বার জনাব আবুল হাশেম, জান্নাতুল মাওয়া এতিম খানা মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক জনাব জুলফিকার আলী, মীর মোঃ নজরুল ইসলাম, সমশের আলী মন্ডল, মইনুল হোসেন। আরও উপস্থিত ছিলেন, অত্র সংস্থার কোষাধ্যক্ষ মীর মোঃ জাহিদ হাসান, মীর আকাশ, হাফেজ মাওলানা মোঃ খলিলুর রহমান, ইমাম ও খতিব বায়তুল আমান জামে মসজিদ। অনুষ্ঠান কার্যক্রমের সহযোগিতায় ছিলেন আজাদ হোসেন, আতিয়ার হোসেন, বাপ্পি, হিমেল, আহাদ, মীর আকাশ সহ আরো অনেকে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page