২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ছাতকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি, ১১টি সিলিং ফ্যান চুরি সুন্দরবনের বনদস্যু ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড আটক, অস্ত্র গোলাবারুদ উদ্ধার আইসক্রিমের প্রলোভনে শিশুকে ধর্ষণ অভিযুক্ত ভাড়াটিয়া পলাতক। সখিপুরে গাঁজাসহ আটক এক, মাদক সেবনে দুইজনের কারাদণ্ড সিটি কলেজ ছাত্র সংঘর্ষে পুলিশের নিস্ক্রিয়তার বিচার দাবিতে চট্টগ্রামে ডাকসু ভিপি খাগড়াছড়ি পানছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন সেবা নিলেন ৬৩৬ জন দুর্গম এলাকা বাসি। সখিপুরে “নতুন কুঁড়ি “স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সিটি কলেজ ছাত্র সংঘর্ষে পুলিশের নিস্ক্রিয়তার বিচার দাবিতে চট্টগ্রামে ডাকসু ভিপি চা-শ্রমিকদের বঞ্চনার গল্পে অন্য এক সাফা কবির আসছে প্রিয়াংকা পালের নতুন গান হৃদয় ছুঁয়ে যাওয়ার অপেক্ষা
আন্তর্জাতিক:
লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু
     
             

পটুয়াখালীর ৩ টি আসনে নৌকা ও ১টিতে জাপা প্রার্থী বিজয়ী

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আরাফাত তালুকদার জেলা প্রতিনিধি পটুয়াখালী।

পটুয়াখালীতে ৪টি আসনের ৩টি আসনে জয় পেয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার তিন মাঝি। জেলার শুধুমাত্র ১টি আসনে জয় পেয়েছেন লাঙ্গল প্রতীকের প্রার্থী। ফলাফলের এ তথ্য নিশ্চিত করেছেন পটুয়াখালী জেলা রিটানিং অফিসার। বিজয়ী জাপা প্রার্থী হলেন পটুয়াখালী-১ আসনের এবিএম রুহুল আমিন হাওলাদার। পটুয়াখালী-১ (সদর, মির্জাগঞ্জ ও দুমকি) আসনের ১৫৯ টি ভোট কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী তিনি ৮১ হাজার ৫০৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী বাংলাদেশ কংগ্রেস মনোনীত মোহাম্মদ নাসির উদ্দিন তালুকদার পেয়েছেন ২৬ হাজার ৮৭৪ ভোট। এ এলাকায় মোট ভোটার সংখ্যা হল, ৪ লাখ ৭৩ হাজার ২৫৭ জন। এ দিকে পটুয়াখালী-২ (বাউফল) আসনে ১১৪টি ভোট কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আ স ম ফিরোজ নৌকা প্রতীকে ১ লাখ ২৪ হাজার ৩০৯ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাপা প্রার্থী মো.মহসিন হাওলাদার ২ হাজার ৯৫৮ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন। এই এলাকায় মোট ভোটার সংখ্যা হলো ২ লাখ ৯৩ হাজার ৩২৪ জন। এ ছাড়া পটুয়াখালী-৩ (গলাচিপা ও দশমিনা) নির্বাচনী এলাকার ১২৪টি ভোট কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এস এম শাহজাদা নৌকা প্রতীকে ৯৪ হাজার ৪১৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বিজিবির সাবেক মহাপরিচালক আবুল হোসেন ঈগল প্রতীকে ৫৯ হাজার ২৪ ভোট পেয়েছেন। পটুয়াখালী ৩ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫১ হাজার ৩৬৭ জন। পটুয়াখালী-৪ (কলাপাড়া ও রাঙ্গাবালী) আসনের ১১০টি ভোট কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. মহিব্বুর রহমান নৌকা প্রতীকে ৫৬ হাজার ২৫৯ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাবেক প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান পেয়েছেন ৪৫ হাজার ৪০২ ভোট। পটুয়াখালী ৪ আসনে মোট ভোটার সংখ্যা হল৷ ২ লাখ ৮৯ হাজার ৬৯৪ জন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page