১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সুনামগঞ্জের জেলা প্রশাসকের সাথে বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ দেশের সব জেলা প্রশাসকের জন্য ভূমি মন্ত্রণালয়ের ১৪ নির্দেশনা পুঠিয়ার রাজ- পরিবারের ব্যবহৃত আসবাবপত্র উদ্ধার উখিয়ার বালুখালী কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী নূরুল আমিন এর সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের আতংকে স্থানীয় জনসাধারণ প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানে বেসরকারি খাতের সক্রিয় ভূমিকার অঙ্গীকার কাতার চেম্বারের উদ্বোধনের আগেই শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে পানি লিকেজ, নির্মাণ মান নিয়ে প্রশ্ন জ্বালানি সংকট কাটাতে দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী আঞ্চলিক লজিস্টিক হাব হিসেবে চট্টগ্রাম বিমানবন্দর ব্যবহারের প্রস্তাব চট্টগ্রাম চেম্বারের জয়পুরহাটে যুবকের মরদেহ উদ্ধার। মহেশখালীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
প্রেক্ষাপট: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরাজয় না হওয়া পর্যন্ত পিছু হটবে না ইরান ক্ষমতার পাঁচ বছর: তালেবান শাসিত আফগানিস্তানের অর্জিত সাফল্য ও মানবিক বিপর্যয়ের চিত্র গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য মিসর যাচ্ছেন হামাসপ্রধান খলিল আল-হাইয়া আফগানিস্তানে তালেবান শাসনের পাঁচ বছর: অর্জন, ব্যর্থতা ও বর্তমান পরিস্থিতি ইরানি পাইলটদের আটক রাখার দাবি ভিত্তিহীন, জানাল কাতার পররাষ্ট্র মন্ত্রণালয় কারিগরি ত্রুটির কবলে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট: নিরাপদে ফিরল সিঙ্গাপুরে ৯০০ কর্মীকে জুম কলে ছাঁটাই করা সেই সিইও বিশাল গার্গ নিজেই বরখাস্ত আলিঙ্গন কূটনীতি নিয়ে রাহুল-বিজেপি বিতর্ক: ইন্দিরা গান্ধীকে টেনে আনলেন নিশিকান্ত ইরানি পাইলটদের আটকের দাবি প্রত্যাখ্যান কাতারের, অভিযোগকে ‘বিভ্রান্তিকর’ আখ্যা দক্ষিণ চীন সাগরে উত্তেজনা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি বেইজিংয়ের আহ্বান
     
             

নৌকার পক্ষে গণজোয়ার, জয় আমাদের সুনিশ্চিত : ফজলে হোসেন বাদশা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আবেদন হাশেম রাজশাহী ব্যুরোচীফঃ

রাজশাহী-২ (সদর) আসনে শেখ হাসিনা মনোনীত ১৪ দলের নৌকা প্রতীকের প্রার্থী ফজলে হোসেন বাদশা বলেছেন, দিন যত যাচ্ছে; নৌকার একেকটি পথসভা একেকটি জনসভায় পরিণত হচ্ছে। আমাদের প্রচারে রাজশাহীবাসীর যে স্বতস্ফুর্ত অংশগ্রহণ দেখছি; তাতে নৌকার বিজয় সুনিশ্চিত। মানুষ মন থেকে উপলব্ধি করছে, রাজশাহীসহ দেশের সামগ্রিক উন্নয়নের স্বার্থে জননেত্রী শেখ হাসিনার নৌকা প্রতীকের কোন বিকল্প নেই। বুধবার বিকালে শহরের সাহেব বাজার জিরোপয়েন্ট থেকে শুরু করে অলোকার মোড়, নিউ মার্কেট হয়ে শহিদ কামারুজ্জামান চত্বর পর্যন্ত গণসংযোগ করেন নৌকার হেবিওয়েট প্রার্থী ফজলে হোসেন বাদশা। পরে সাংবাদিকদের প্রশ্নে জবাবে তিনি এসব কথা বলেন।রাজশাহীতে নৌকার পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে উল্লেখ করে বর্ষিয়ান রাজনীতিক ফজলে হোসেন বাদশা বলেন, আমি যেখানেই যাচ্ছি; সেখানেই মানুষের স্রোত দেখেছি। পথসভা আর পথসভা থাকে না, সেটা রূপ নেয় জনসভায়। নৌকার পক্ষে মানুষের জোয়ার নেমেছে। নৌকার নির্বাচনি প্রচারে বৃদ্ধ থেকে শুরু করে যুবক-যুবতী, শিক্ষার্থীসহ পেশাজীবী সংগঠনের মানুষ সবাই রাস্তায় নেমেছেন। রাকসুর সাবেক এই ভিপি আরও বলেন, আমি মনে করি; আগামী ৭ জানুয়ারি জনগণের ভালোবাসায় নৌকা জিতবেই জিতবে। দেশের উন্নয়নকে এগিয়ে নেয়ার জন্য এবং সুস্থ, সচল, সুন্দর ও সমৃদ্ধ রাজশাহী গড়তে আপনাদের মূল্যবান ভোটটি অবশ্যই নৌকা মার্কায় দেবেন।ভোটারদের ভোটকেন্দ্রে আসার আহ্বান জানিয়ে ১৪ দলের অন্যতম এই কেন্দ্রীয় নেতা বলেন, সম্মানিত ভোটাররা যত বেশি ভোটকেন্দ্রে আসবেন; নৌকায় ততবেশি ভোট পড়বে। একটি গোষ্ঠী ভোট বানচাল ও প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা করছে। তাদের লক্ষ্য শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানো। তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিরুদ্ধে মহাপরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে। তাদের ষড়যন্ত্রের ফাঁদে আপনারা পা দেবেন না। মনে রাখবেন, নৌকা মার্কায় ভোট দিয়েছিলেন বলেই গত ১৫ বছরে রাজশাহীর উন্নয়ন হয়েছে। রাজশাহীকে এগিয়ে নেয়ার লক্ষ্যে চতুর্থবারের মতো এবারও জননেত্রী শেখ হাসিনা আমার ওপর আস্থা রেখেছেন। আমি জানি, রাজশাহীবাসী সবসময় আমার পাশে ছিল, এখনও আছে, আগামীতেও থাকবে। সুতরাং আপনারা আমাকে সমর্থন করবেন, ভোট দেবেন আমি জানি।জোট নেতাদের নৌকার বাইরে কোথাও সমর্থন দেয়ার সুযোগ নেই মন্তব্য করে টানা তিনবারের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা বলেন, রাজশাহীতে নৌকা ছাড়া জোটের কেউ অন্য কোথাও সমর্থন দিতে পারবে না। ১৪ দলের সমন্বয়ক জননেতা আমির হোসেন আমু আমাকে জানিয়েছেন- রাজশাহীর সমস্ত নেতৃবৃন্দকে জানিয়ে দেয়া হয়েছে; নৌকার পক্ষে নির্বাচন করতে হবে। এর কোন বিকল্প নেই। গণসংযোগকালে এমপি ফজলে হোসেন বাদশার সঙ্গে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, ছাত্র ও যুব সংগঠনের নেতৃবৃন্দসহ সাধারণ জনতা উপস্থিত ছিলেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page