৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ফুটবলের পর ক্রিকেটেও বিশ্বরেকর্ড স্পেনের: টানা ২২ ম্যাচে অপরাজিত থাকার অনন্য কীর্তি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পদত্যাগ দাবি করল নরওয়ে ফুটবল ফেডারেশন শিশু-কিশোরদের সুরক্ষায় ব্যর্থতা: মেটাকে ৫৬ কোটি ৭০ লাখ ডলার জরিমানা মক্কায় ৪৬তম কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় কাতারের অংশগ্রহণ চা শ্রমিক ক্ষুদ্র জনগোষ্ঠীর দৈনিক ৫০০ টাকা মজুরির দাবি নিয়ে মানববন্ধন রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের দ্বিতীয় গেটে ঝুঁকিপূর্ণ দুটি গাছ, দ্রুত অপসারণের দাবি রেকর্ড গড়ে ইন্টার মায়ামিকে জেতালেন মেসি: সান লুইসের বিপক্ষে জোড়া গোল ও অ্যাসিস্ট গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র টেকসই হবে: মির্জা ফখরুল গালি ও বিদ্রূপে ভ্যান্সের ‘ট্রল’ রাজনীতি: রাজনৈতিক শিষ্টাচারের নতুন সংকট ট্রাম্পের নাটকীয় কূটনীতি ব্যর্থ কৌশল, অভিযোগ ইরানের স্পিকার গালিবাফের
আন্তর্জাতিক:
শিশু-কিশোরদের সুরক্ষায় ব্যর্থতা: মেটাকে ৫৬ কোটি ৭০ লাখ ডলার জরিমানা মক্কায় ৪৬তম কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় কাতারের অংশগ্রহণ ট্রাম্পের নাটকীয় কূটনীতি ব্যর্থ কৌশল, অভিযোগ ইরানের স্পিকার গালিবাফের পাঁচ বছরে নরেন্দ্র মোদির বিদেশ সফরে ব্যয় ৫৫৭ কোটি রুপি ইরানের সঙ্গে যুদ্ধ দ্রুতই শেষ হবে, আশাবাদী ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের তিন রুটে ফ্লাইট পুনরায় চালু করল কাতার এয়ারওয়েজ দিল্লির ডিব্রিফিং থেকে সরে গেলেন অজিত ডোভাল: হাসিনার গুরুত্ব কি কমছে? ইয়েমেনে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা: সরকারি বাহিনীর ৩০ সেনা নিহত ৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক ১৮ বছর বয়সি নাথান থমাস সহকর্মীকে হেনস্তার মামলায় তেহেলকার সাবেক সম্পাদক তরুণ তেজপালের ১০ বছরের কারাদণ্ড
     
             

নৌকার মিছিলে স্লোগান দেওয়ার সময় আ.লীগ কর্মীর মৃত্যু

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের দিনে বরগুনা-১ আসনে নৌকার মিছিলে গিয়ে স্লোগান দেওয়ার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে নূরুল ইসলাম মুসুল্লি (৬৫) নামের এক আওয়ামী লীগ কর্মীর মৃত্যু হয়েছে।সোমবার (১৮ ডিসেম্বর) মাগরিব নামাজের পরে সন্ধ্যা সাড়ে পাচঁটার দিকে বরগুনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে স্লোগান দেওয়ার সময় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন নুরুল ইসলাম।বরগুনা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মাহমুদ আল মামুন শুভ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।মৃত ওই নৌকা সমর্থক নুরুল ইসলাম মুসুল্লি বরগুনা সদর উপজেলার ৭নং ঢলুয়া ইউনিয়নের লতাবাড়িয়া গ্রামের মৃত হাশেম মুসুল্লির ছেলে। তিনি এলাকায় নুরুল ইসলাম এমপি নামে বেশ পরিচিত।স্থানীয় অন্যান্য নৌকা সমর্থক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান ও জেলা কৃষক লীগের সভাপতি আলহাজ আজিজুল হক স্বপনের সাথে নৌকার মিছিলে আসেন এ আওয়ামী লীগ কর্মী। মাগরিব নামাজের পরে সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে বরগুনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে স্লোগান দেওয়ার সময় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন নুরুল ইসলাম। ৭নং ঢলুয়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ আজিজুল হক স্বপন তাৎক্ষণিক অসুস্থ নুরুল ইসলামকে বরগুনা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মাহমুদ আল মামুন শুভ তাকে মৃত ঘোষণা করেন। পরে মৃত্যু নিয়ে কোনো অভিযোগ নেই বলে পরিবারের পক্ষে লিখিত দিয়ে হাসপাতাল থেকে নুরুল ইসলাম মুসুল্লির মরদেহ গ্রহণ করেন চেয়ারম্যান আলহাজ আজিজুল হক স্বপন।ঘটনার বিষয়ে জানতে ৭নং ঢলুয়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ আজিজুল হক স্বপনের মোবাইল ফোনে চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।সমর্থকের মৃত্যুতে তার পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বরগুনা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও সাধারণ সম্পাদক আলহাজ জাহাঙ্গীর কবির।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জামায়াত আমিরের
মাদারীপুর বণিক সমিতির আহ্বায়ক জাহান্দার আলী মিয়া এমপি, এবং সদস্যসচিব শফিক খান
সাতকানিয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ: শাহজাহান চৌধুরী এমপি
আশ শেফা হাসপাতালে ডা. হামিদা ইয়াছমিন জেসির নিয়মিত চেম্বার শুরু
চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ, চাকরি হারালেন সাড়ে ৪ হাজার শ্রমিক
পানছড়ি পোড়াবাড়ি ব্রিকফিল্ড চলাচলের রাস্তায় ধানের চারা রোপণ চরম দুর্ভোগে এলাকাবাসী
পটুয়াখালী পৌরসভায় নোংরা ও দুর্গন্ধযুক্ত পানি: তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মেহের চাঁদের জেলা প্রশাসকের কাছে আবেদন।
আড়াইহাজারে গাঁজাসহ দুই যুবক আটক, ‘পুলিশের সোর্স’ দাবি ঘিরে বিতর্ক

You cannot copy content of this page