৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নতুন প্রেম ও ব্যক্তিগত জীবন নিয়ে যা জানালেন বাঁধন মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের শিকড় থেকে সুরেলা আকাশে রিয়া বড়ুয়া এক সঙ্গীতসাধকের অন্তহীন পথচলা চোর সন্দেহ ঘিরে সাতকানিয়ায় রণক্ষেত্র নিহত ১ গ্রেফতার ১ ঈদের পরও কমলাপুরে উপচে পড়া ভিড় ছাদে চড়ে যাত্রা সাতকানিয়ায় আম গাছ থেকে পড়ে তরুণের মর্মান্তিক মৃত্যু অন্তরের লোভ ও হিংসাকে কোরবানি দেওয়ার আহ্বান চট্টগ্রাম জেলা প্রশাসকের দেশবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন শিল্পী জুলেখা আক্তার জুলি সাতকানিয়ার এওচিয়াবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ইদ্রিস সওদাগর সাতকানিয়ার মির্জাখীল দরবারে ঈদুল আজহা উদযাপন।
আন্তর্জাতিক:
মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের
     
             

ঝুঁকিপূর্ণ পিচ, পরিত্যক্ত বিগ ব্যাশের ম্যাচ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

বিনোদন ডেক্স 

অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশে অভিনব এক ঘটনা ঘটেছে। ম্যাচ শুরুর ৬.৫ ওভার পর খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়। ঝুঁকিপূর্ণ পিচের কারণে পার্থ স্কোর্চার্স এবং মেলবোর্ন রেনেগেডসের মধ্যকার ম্যাচটি বন্ধ করে দেন ফিল্ড আম্পায়াররা।রোববার (১০ ডিসেম্বর) বিগব্যাশ লিগে জিলংয়ের কার্ডিনিয়া ওভালে পার্থ স্কোর্চার্স এবং মেলবোর্ন রেনেগেডসের টি-টোয়েন্টি ম্যাচটি ঝুঁকিপূর্ণ পিচ বা উইকেটের কারণে পরিত্যক্ত করা হয়েছে।

নাসুমের রহস্যময় স্ট্যাটাস
জিলংয়ে টস জিতে ‘ভয়ঙ্কর’ উইকেটে বোলিংয়ের সিদ্ধান্ত নেন মেলবোর্ন রেনেগেডসের অধিনায়ক নিক ম্যাডিসন। ব্যাটিংয়ে নেমে ৬.৫ ওভারে ২ উইকেট হারিয়ে ৩০ রান তোলে পার্থ। এরপর স্কোর্চার্স ব্যাটার জশ ইংলিসের আবেদন করেন উইকেটটি কোনো ভাবেই খেলার উপযোগি নয়। তার আবেদনের প্রক্ষিতে পিচ আবারও পরীক্ষা করেন ফিল্ড আম্পায়ার। সব পক্ষ আলোচনা করার পর ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।পার্থ-মেলবোর্ন ম্যাচটি পরিত্যক্তের ঘটনায় বিবৃতি দিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া বলেছে, ‘বাজে পরিস্থিতির কারণে খেলাটি বাতিল হওয়ায় এবং ভক্ত-সমর্থকরা হতাশ হওয়ায় ক্রিকেট অস্ট্রেলিয়া দুঃখ প্রকাশ করছে। বোর্ড এই পরিস্থিতি তৈরি হওয়ার কারণ অনুসন্ধানের যথাযথ চেষ্টা করবে।’এ ঘটনায় আম্পায়ার বেন ট্রেলর বলেন, ‘খেলা যখন শুরু হয়েছিল, পিচ দেখে ভালোই মনে হয়েছিল। বেশির ভাগ সময় পিচে বল না পড়লে পরিস্থিতি বোঝা যায় না। (সপ্তম ওভারের পঞ্চম বল) টার আচরণ ছিল অত্যক্ত ভয়ঙ্কর। এরপর আমরা বুঝতে পারি এই উইকেটে খেলা চালিয়ে গেলে ক্ষতির আশঙ্কা আছে। সেজন্য আমরা খেলাটা বাতিল করতে বাধ্য হই।’জিলংয়ে অতিরিক্ত বৃষ্টির জন্যে প্রায় দুদিন পিচ ঢাকা ছিল কাভারে। টস জেতার পর রেনেগেডস অধিনায়ক নিক ম্যাডিনসনও জানিয়েছিলেন ভেজা পিচের কথা। রেনেগেডস ও অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক অ্যারন ফিঞ্চও ধারাভাষ্যের সময়ে পিচের ফাটল ও অতিরিক্ত বাউন্স নিয়ে কথা বলেছিলেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page