১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ থানার উদ্যেগে মত-বিনিময় সভা দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার ইয়াবা জব্দ চাঁদাবাজ ধরতে গিয়ে অতর্কিত হামলা ১২ পুলিশ সদস্য গুলিবিদ্ধ অস্ত্রসহ আটক ১  পটিয়ার সংসদ সদস্য এনামের পরিদর্শন কক্ষ উদ্বোধন সাতকানিয়ায় গাঁজা সেবনরত অবস্থায় ১ জনের ৭ দিনের কারাদণ্ড কক্সবাজার জেলা পরিষদের কর্মসম্পাদন কমিটির সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের সভা ফেসবুকে ভুয়া গ্রুপের প্রতারণা: বাঁশখালীর আরিফের সিন্ডিকেটে নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ রুহিয়ায় ব্লাড ব্যাংকের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প
আন্তর্জাতিক:
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক
     
             

বৃষ্টিতে তানোরে আলু চাষিদের সর্বনাশ, সরিষা ক্ষেতে আর্শিবাদ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সোহেল রানা,তানোর(রাজশাহী) প্রতিনিধি:

অসময়ে দিন রাতের গুড়িগুড়ি বৃষ্টিতে রাজশাহীর তানোরে আলু চাষিদের মাথায় হাত পড়েছে। রোপনকৃত প্রায় জমিতে প্রচুর পানি জমে রয়েছে। আর জমে থাকা পানি বের করতে কোমর বেধে নেমে পড়েছেন চাষিরা। কিন্তু পানি বের করার কোন উপায় নেই। সব জমিতেই পর্যাপ্ত পানি। তবে, দুয়েক দিনের মধ্যে এসব পানি দ্রুত বের করা না গেলে পঁচে নষ্ট হয়ে যাবে ক্ষেত। এতে করে আলু চাষিদের কপালে পড়েছে চিন্তার ভাজ। তবে, এমন বৃষ্টিতে সরিষার ক্ষেতে উপকার হয়েছে এমনটি বলছেন কৃষি অফিস।এনিয়ে উপজেলার সরনজাই ইউপির শুকদেবপুর গ্রামের কৃষক জামিল, সেলিম ও রেজাউলসহ আরও চাষিরা জানান, বৃষ্টির পানি আলুর জমি থেকে বের করার জন্য সকাল থেকে চেষ্টা করছেন। কিন্তু কোন মতেই সম্ভব হচ্ছে না। কারণ সমতল আলুর ক্ষেত। কোন ভাবেই পানি বের করা সম্ভব নয়। তারা জমিতে আলু রোপন করে গত মঙ্গল ও বুধবারে সেচ দেয়। কিন্তু বুধবার রাত ও বৃহস্পতিবার দিনে ও রাতে গুড়িগুড়ি বৃষ্টি হয়। বৃষ্টির কারণে জমিতে প্রচুর পরিমাণে পানি জমে গেছে। বের করার কোন উপায় নেই। শুক্রবার ও শনিবারের মধ্যে পানি বের না হলে রোপিত আলু পঁচে নষ্ট হয়ে যাবে।রেজাউল নামের আরেক কৃষক বলেন, তিন বিঘা জমিতে আলু রোপন করে প্রথম সেচ দেয়ার পর এমন মড়কে পড়েছি। সেলিম নামের আরেক কৃষক বলে, তার ৭ বিঘা আর ভায়ের ১২ বিঘা আলুর জমিতে থইথই করছে পানি। প্রতি বিঘায় খরচ হয়েছে প্রায় ৫০ হাজার টাকা। তবে, লীজ নিয়ে যারা রোপন করেছেন তাদের খরচ আরও বেশি হবে।উপজেলার পাঁচন্দর ইউপির কৃষক লুৎফর রহমান বলেন, ৪৫ বিঘা জমিতে সেচ দিয়েছিলাম। জমিতে প্রচুর পানি বের করার কোন উপায় নেই। আর হাবিবুরের ৩০ বিঘা, সেহেরুলের ১০ বিঘা ও সারোয়ারের ৪০ বিঘাসহ প্রায় প্রতিটি কৃষকের আলুর জমিতে একই অবস্থা। তারা বলেন, যে সব চাষিরা সেচ দিয়েছিল তাদের সমস্যা। এমনকি দ্রুত জমি থেকে পানি বের না হলে পঁচে যাবে এবং ফলনও কম হবে। বিঘায় এখন পর্যন্ত নিম্মে ৫০ হাজার টাকা থেকে ঊর্ধ্বে ৫৫ হাজার টাকা খরচ হয়েছে।

কৃষকরা জানান, আলু রোপনে এবার সব চেয়ে বেশি খরচ হয়েছে। কারণ বেশি দামে জমি লীজ। সার কীটনাশকের বাড়তি দাম গুনতে হয়েছে। গত বুধবার সারাদিন সূর্যের আলোর দেখা নেই। রাত থেকে ও বৃহস্পতিবার দিনে রাতে গুড়িগুড়ি বৃষ্টির কারণে জমিতে প্রচুর পরিমাণে পানি জমে আছে। শুক্রবার সকালের দিকে মাঝে মাঝে সূর্যের আলো দেখা গেলেও দুপুরের পর থেকে মেঘলা আকাশ। প্রচন্ড খরতাপ হলে দ্রুত পানি সুখিয়ে যাবে। আর এরকম আবহাওয়া থাকলে আলু পঁচে নষ্ট হবে যেমন। ঠিক তেমনিভাবে ফলনের চরম বিপর্যয় ঘটবে। তবে, আলুর সর্বনাশ হলেও সরিষার জন্য উপকার হয়েছে।
মাহাম নামের এক কৃষক তার জমির ছবি ফেসবুকে দিয়ে লিখেন, বৃষ্টিতে কারও সর্বনাশ, কারো পৌষ মাস। আট বিঘা জমিতে আলু রোপন করার পর চারদিনের মাথায় সেচ দেয়া হয়। সেচ দেয়ার পরেই বৃষ্টিতে সর্বনাশ হয়ে গেছে। একবার জমিতে গিয়ে এমন অবস্থা দেখে আর যেতে ইচ্ছে হয়নি। আট বিঘায় প্রায় ৪ লাখ টাকা খরচ হয়েছে। গত মৌসুমের লাভ দেখে আলু রোপন করে যেন পথে বসতে হল।এব্যাপারে উপজেলা কৃষি অফিসার সাইফুল্লাহ আহম্মেদ বলেন, এবারে আলু রোপনের লক্ষ্যমাত্রা ধরা হয় ১৩ হাজার ৫০০ হেক্টর জমিতে। এপর্যন্ত রোপন হয়েছে ১১ হাজার হেক্টর। যেসব জমিতে সেচ দেয়া হয়েছিল ওই সব আলুর জমির ক্ষতি হতে পারে। তবে, জমি থেকে দ্রুত পানি বের করতে পারলে ক্ষতির পরিমাণ কম হবে। পানি বের করতে না পরলে লোকসানের মুখে পড়বে চাষিরা। আর যারা সেচ দেননি তাদের তেমন ক্ষতি হবে না। তবে, এই বৃষ্টিতে সরিষার ক্ষেতে উপকার হবে বলে জানান এই কৃষি কর্মকর্তা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ থানার উদ্যেগে মত-বিনিময় সভা
দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার ইয়াবা জব্দ
চাঁদাবাজ ধরতে গিয়ে অতর্কিত হামলা ১২ পুলিশ সদস্য গুলিবিদ্ধ অস্ত্রসহ আটক ১ 
পটিয়ার সংসদ সদস্য এনামের পরিদর্শন কক্ষ উদ্বোধন
সাতকানিয়ায় গাঁজা সেবনরত অবস্থায় ১ জনের ৭ দিনের কারাদণ্ড
কক্সবাজার জেলা পরিষদের কর্মসম্পাদন কমিটির সভা অনুষ্ঠিত
সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের সভা

You cannot copy content of this page