২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

তিন দিনের টানা বৃষ্টিতে নগরকান্দায় পেয়াঁজের ব্যাপক ক্ষতি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মিজানুর রহমান বিশেষ প্রতিনিধি ফরিদপুর:

ফরিদপুরের নগরকান্দায় ঘূর্নিঝড় মেগজামের প্রভাবে তিন দিনের টানা বর্ষণে ডুবে গেছে ক্ষেতের ফসল। এতে মৌসুমী পেঁয়াজের বীজতলা সহ ক্ষেত পানিতে ডুবে গেছে, ফলে পেঁয়াজের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতে তলিয়ে যাওয়া ৭০ শতাংশ পেয়াজ নষ্ট হয়ে যাওয়ার সংকায় রয়েছেন কৃষকরা। এতে করে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ার আশঙ্কা তাদের।নগরকান্দা গ্রামের কৃষক মোঃ আহাদ হোসেন জানান, তিন দিনের টানা বৃষ্টিতে আমাদের ক্ষেতের পেয়াজের ব্যাপক ক্ষতি হয়েছে। হালি পেয়াজ পচে যাওয়ার ভয়ে কাদার মধ্যেই চারা রোপন করছি। এতে করে আমরা অর্থনৈতিক ক্ষতির মুখে পড়বো।

একই এলাকার কৃষক ফরহাদ শেখ জানান, এনজিও থেকে লোন তুলে পেয়াজের চারা রোপন করেছি, তিন দিনের বৃষ্টিতে আমার রোপনকৃত সব চারা ডুবে গেছে, আমি এখন কি করবো। কিভাবে এনজিওর টাকা শোধ করবো ভেবে পাচ্ছি না। সরকার আমাদের পাশে দাড়ালে বেচে থাকতে পারতাম।নগরকান্দা উপজেলা কৃষি কর্মকর্তা তিলক কুমার ঘোষ বলেন, দুই দিনের টানা বৃষ্টিতে উপজেলার প্রায় সাড়ে তিনশো হেক্টর জমির মুড়িকাটা পেঁয়াজ ও চল্লিশ হেক্টর জমির হালি পেয়াজ বৃষ্টির পানিতে আক্রান্ত হয়েছে। কৃষি অফিসের পক্ষ থেকে কৃষকদের জমি থেকে পানি নামিয়ে দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।উল্লেখ্য, জেলার নগরকান্দা উপজেলায় এবছর প্রায় ৮ হাজার হেক্টর জমিতে পেয়াজের আবাদের সম্ভাবনা রয়েছে।

 

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page