৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
জামালপুরে ২ কেজি গাঁজাসহ একজন আটক সেন্টমার্টিনে অগ্নিনিরাপত্তায় কোস্ট গার্ডের যৌথ মহড়া অনুষ্ঠিত ছাতকের পাইলগাওঁ ও জালালীরচর দুই গ্রামবাসির সংঘর্ষে ৫০ জন আহত দিরাইয়ে প্রেম ঘটিত বিষয় নিয়ে দুই গ্রামবাসির সংঘর্ষ,আহত ১৫ চাটখিলে নবনির্বাচিত ছাত্রদল নেতাদের সাহাপুরে সংবর্ধনা টেকনাফে মাদকের চালান আত্মসাতের অভিযোগে নির্যাতন, নিহত ১; আহত ২,নিখোঁজ ১ পটিয়ার সাবেক ইউপি চেঃম্যান কাসেম চট্টগ্রাম থেকে গ্রেফতার। সুবর্ণজয়ন্তী উদ্‌যাপনে প্রস্তুতি, RDA চেয়ারম্যানের সঙ্গে শিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১১৪৯, কিশোর গ্যাংয়ের ৬৪৯ সদস্য আটক দিরাই জারুলিয়া গ্রামে বিদ্যুৎতের তার থেকে আগুনে ১৪টি পরিবারের বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি
আন্তর্জাতিক:
জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান
     
             

ফরিদপুরে কলেজ ছাত্রের লাশ উদ্ধার করলো ভাঙ্গা থানা পুলিশ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মিজানুর রহমান বিশেষ প্রতিনিধি ফরিদপুর:

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বাজার বাসস্টান্ড সংলগ্ন কুমার নদের বড় ব্রিজের নিচ থেকে সৌরভ মালো(২৫) নামের এক কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। শুক্রবার সকালে পুলিশ খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।সে জেলার নগরকান্দা উপজেলার মাঝিকান্দা গ্রামের স্বপন মালোর ছেলে।নিহতের খালাতো ভাই সুজন মালো জানান, সৌরভ মালো ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের ডিগ্রি ১ম বর্ষের ছাত্র। বৃহস্পতিবার ঢাকা থেকে ভাঙ্গার বাড়িতে আসার জন্য গাড়িতে রওনা দেয়।যাত্রা পথে তার মায়ের সাথে কথা বলে এবং গুঁড়ি গুঁড়ি বৃষ্টি থাকায় তার মা তাকে বাড়িতে চলে আসতে বলে।কিছুক্ষণ পর তার মা সৌরভকে আবার ফোন করে কিন্তু রিসিভ না হওয়ায় পরিবারের লোকজন ঘটনাটি ভাঙ্গা থানা পুলিশকে জানালে তারা রাতভর খোঁজাখুঁজি করে কোথাও না পাওয়ায় পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে উঠেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই স্থানে একটি মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ভাঙ্গা থানা পুলিশ কুমার নদীর পাশ থেকে সৌরভের মরদেহ উদ্ধার করে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মরদেহের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এসময় সেখানে এক শোকের ছায়া নেমে আসে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়ারুল বলেন নদীর পাড়ে ব্রীজের নিচে লাশ পড়ে থাকার খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট করি এবং লাশের পোস্টমর্টেম করার জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। পোস্টমর্টেম শেষে নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। সৌরভ মালো হত্যার বিষয় জোরালোভাবে তদন্ত চলছে হত্যার সাথে জড়িতদের ধরার সব রকমের প্রস্তুতি চলছে।নিহতের পরিবার থেকে থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।

 

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page