২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মাছের রাজা জাতীয় মাছ ইলিশ। নগরকান্দায় মামলার বাদীর বসতঘরে আগুন, থানায় অভিযোগ সাতকানিয়ায় শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে স্যার না ডাকায় হয়রানির অভিযোগ রুহিয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা ঠাকূরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ মিছিল পটিয়ায় ঢাকাগামী ট্রেনের ধাক্কায় কর্ভাটভ্যান দ্বিখন্ডিত।আটকা পড়ে ১৮শ পর্যটক। মহেশখালীতে মোবাইল কোর্টের অভিযান ও জরিমানা কর্মতৎপর ও গণমুখী পুলিশিংয়ে পিপিএম (সেবা) পদক অর্জন কক্সবাজার পুলিশ সুপারের কিশোরগঞ্জে ঘাতক ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালেন স্কুল শিক্ষার্থী সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

জাপার কো-চেয়ারম্যান রুহুল আমিনের মনোনয়ন স্থগিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আরাফাত তালুকদার জেলা প্রতিনিধি পটুয়াখালী।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ আসনে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও লাঙ্গল প্রতীকের প্রার্থী এবিএম রুহুল আমিন হাওলাদারের মনোনয়নপত্র স্থগিত করেছেন পটুয়াখালী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. নূর কুতুবুল আলম। রোববার (৩ ডিসেম্বর) সকাল ১০টায় তার মনোনয়নপত্র স্থগিত ঘোষণা করেন পটুয়াখালী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা। এর আগে জেলা প্রশাসক কার্যালয়ে ৪টি আসনের দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়।পটুয়াখালী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা জানান, এবিএম রুহুল আমিন হাওলাদারের ৮৮ লাখ টাকা কর বকেয়া থাকায় তার মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে।

এছাড়া মনোনয়নপত্র বাছাইয়ে উপস্থিত পটুয়াখালী সার্কেল সহকারী কর কমিশনার মো. মাসুদ রানা জানান, ২০০০ থেকে ২০০৮-০৯ সাল পর্যন্ত কর অঞ্চল ঢাকা-৮ সার্কেল-১৬০ জাতীয় পার্টি মনোনীত প্রার্থী এবিএম রুহুল আমিন হাওলাদারের ৮৮ লাখ ৬৯ হাজার ৮১১ টাকা কর বকেয়া রয়েছে।মো. মাসুদ রানা আরও জানান, ২০১২-১৩ সাল থেকে ২০১৮-১৯ সাল পর্যন্ত আপিল ট্রাইবুনালে ৩ কোটি ৬৮ লাখ ৯২ হাজার ১৮৩ টাকার রাজস্ব আইনে বিচারাধীন মামলাও আছে।এ সময় জাপার কো-চেয়ারম্যানের বরাত জানানো হয়, আজকের মধ্যে বকেয়া কর পরিশোধ করবেন। তবে এ পর্যন্ত করেননি বলে বিষয়টি বাছাই অনুষ্ঠানে উত্থাপন করা হলে তার মনোনয়নপত্র স্থগিত করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।এ ব্যাপারে জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নূর কুতুবুল আলম বলেন, যেসব প্রার্থীদের মনোনয়নপত্র স্থগিত ঘোষণা করা হয়েছে, তারা যদি আগামীকাল সোমবার বিকেল ৪টার মধ্যে প্রয়োজনীয় সব ডকুমেন্টস জমা দিতে পারেন, তাহলে তাদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page