৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
শান্তিগঞ্জে হাতকড়া অবস্হায় পালিয়ে যাওয়া আসামীকে পূনরায় গ্রেফতার করল সুনামগঞ্জ সদর থানা পুলিশ নগরকান্দায় ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণীঅনুষ্ঠান অনুষ্ঠিত ফরিদপুরে সারের সংকট নেই, কৃষকের চাহিদা পূরণে তৎপর কৃষি বিভাগ সাতকানিয়া-লোহাগাড়ার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ৯ কোটি ৯৬ লাখ বরাদ্দ ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইডিবির সঙ্গে বিলিয়ন ডলারের ঋণচুক্তি শান্তিগঞ্জে হ্যান্ডকাফ অবস্হায় পুলিশের কাছ থেকে আসামীকে ছিনিয়ে নিয়ে যায় স্বজনরা জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে মাদারীপুর জেলা বাসীর গণসংবর্ধনা প্রদান। বিশেষ সভায় বিভাগীয় কমিশনার : রাজশাহী বিভাগে সারের কোনো ঘাটতি নেই রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় জেডি মদ জব্দ সাতকানিয়ায় পুলিশ হেফাজতে নির্যাতন: আট পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা
আন্তর্জাতিক:
জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: শুরু হয়েছে কনস্যুলার কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ
     
             

সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনসহ আওয়ামী লীগের নেতা ও চসিকের বেশ কয়েকজন কাউন্সিলর

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক 

বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বরিশাল-৫ আসনে তাকে স্বতন্ত্র প্রার্থী করতে সভা করেছেন স্থানীয় নেতাকর্মীরা। এই আসনের সংসদ সদস্য জাহিদ ফারুক শামীম পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন।বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর বলেন, ‘দলের সিদ্ধান্ত, স্বতন্ত্রভাবে যে কেউ নির্বাচন করতে পারবেন। নেতাকর্মীদের দাবির মুখে বরিশাল-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন।’

এদিকে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে বিশাল শোডাউন করেছেন স্বতন্ত্র প্রার্থী ফিরোজুর রহমান ওলিও। তিনি পাঁচবার সুলতানপুর ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। এ ছাড়া তিনি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।এদিকে নোয়াখালী-২ আসনের বর্তমান সংসদ সদস্য মোরশেদ আলমকে ফের মনোনয়ন দেওয়ায় তার নির্বাচনী এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করেছে স্থানীয় আওয়ামী লীগের একাংশ। তারা মোরশেদ আলমের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও নেতাকর্মীদের তুচ্ছ-তাচ্ছিল্য করার অভিযোগ তুলেছেন।আওয়ামী লীগের মনোনয়ন চেয়েও না পাওয়ায় গাজীপুর-৩ আসনে বর্তমান সংসদ সদস্য ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ এবং গাজীপুর-৫ আসনে সাবেক এমপি আক্তারুজ্জামান স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। তাদের সঙ্গেও স্থানীয় নেতাকর্মীরা রয়েছেন।অপরদিকে লালমনিরহাট-২ আসনে বর্তমান সংসদ সদস্য সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিরাজুল হক। রাজশাহী-১ আসনে চিত্রনায়িকা মাহিয়া মাহী নির্বাচন করবেন। রংপুর-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউকের বিপক্ষে ভোট করার ঘোষণা দিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বনাথ সরকার বিটু এবং তারাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা আনিছুর রহমান লিটন। নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভূঁইয়া।সিরাজগঞ্জের ৬টি আসনের মধ্যে দুটি আসনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হচ্ছেন। সিরাজগঞ্জ-৩ আসনে ১৩ জন প্রার্থী থাকলেও বর্তমান এমপি আব্দুল আজিজকে ফের মনোনয়ন দেওয়ায় দলের বড় একটি অংশ ভেতরে ভেতরে ক্ষুব্ধ। আজিজের বিরুদ্ধে নেতাকর্মীদের অবমূল্যায়ন, দলের মধ্যে বিভাজন সৃষ্টির অভিযোগ রয়েছে। এমপি হওয়ার পর থেকে তার ভাই ও ভাগ্নেরা সবকিছু নিয়ন্ত্রণ করেন বলে অভিযোগও রয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সাতকানিয়া-লোহাগাড়ার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ৯ কোটি ৯৬ লাখ বরাদ্দ
সাতকানিয়ায় পুলিশ হেফাজতে নির্যাতন: আট পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা
চলাচলে সহায়তার আকুতি: শুনানিতেই হুইলচেয়ার কিনে দিলেন ডিসি
সাতকানিয়া সার্ভেয়ার সমবায় সমিতির নতুন কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত
সৌরবিদ্যুতে প্রতি ইউনিট ১০.৫০ টাকা নির্ধারণ, সরকারের বিশেষ প্রণোদনা ঘোষণা
৮ লাখ শিশুর অনিশ্চিত ভবিষ্যৎ: ২০ হাজার শিক্ষকের আকুল আবেদন
বাঁশখালীতে খামারির কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে এসআই ক্লোজড
ক্রীড়ার মনোনয়ন বাতিলকে কেন্দ্র করে সাতকানিয়ার সাবেক ইউএনওর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

You cannot copy content of this page