২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রাজশাহীতে মাদক সম্রাট ববিসহ গ্রেপ্তার ৩ ফেলে দেওয়া মবিলের অভিনব ব্যবহার, রুহিয়ায় তৈরি হলো চুলা সিরাজগঞ্জে স্ট্রোক জনিত কারণে জামায়াত নেতার মৃত্যু তাহিরপুরে তিন সন্তানকে কীটনাশক পান করিয়ে বাবার আত্মহত্যার চেষ্টা, তিন শিশুর মৃত্যু অংশীজনদের সঙ্গে আলোচনা না করেই বাতিল করা হলো ডলু নদী খননপত্র। দলীয় প্রভাবমুক্ত স্কুল কমিটির দাবি সাতকানিয়ায় চকরিয়ায় পুলিশের অভিযানে দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৮৩ রাউন্ড গুলি উদ্ধার সাতকানিয়ায় স্কুলে মুসলিম শিক্ষক নেই, ব্যাহত ধর্মশিক্ষা উৎপাদনে যাওয়ার দুই দিনের মাথায় ফের অচল সিইউএফএল সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

জুড়ী মার্কেট মসজিদ ইউনিটের শ্রমিকদের দুগ্রুপের সংঘর্ষ আহত,- দুই

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সাইফুল ইসলাম নিজস্ব প্রতিনিধিঃ

মৌলভীবাজার জেলার জুড়ী নিউ মার্কেট মসজিদ ইউনিটের শ্রমিকদের ২৩৫৯ সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিকদের দু-গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের ঘটনায় ২জন শ্রমিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি রোবরার (১৯ নভেম্বর) দুপুরে জুড়ী নিউ মার্কেট মসজিদ সংলগ্ন সিএনজি স্ট্যান্ডের সম্মুখে ঘটেছে। জানা গেছে, জুড়ী মসজিদ মার্কেট সংলগ্ন সিএনজি স্ট্যান্ডের নির্বাচনী বিষয় নিয়ে শ্রমিকদের দু গ্রুপের মধ্যে বিরোধের জেরধরে  শ্রমিকদের দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে ২জন শ্রমিক আহত হয়। আহতরা হলেন টুনু মিয়া (৩৫) ও রাজু মিয়া (৩০)। পরে আহতদেরকে উদ্ধার করে

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে প্রেরণ করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, জুড়ী মসজিদ মার্কেট সংলগ্ন সিএনজি স্ট্যান্ড শ্রমিকদের দুগ্রুপের সংঘর্ষে জুড়ী টু লাঠিটিলা প্রধান সড়কটি প্রায় ১ ঘন্টা অবরোধ করে রাখে শ্রমিকরা। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে শ্রমিকদের শান্তনা দিলে, শ্রমিকরা সড়ক থেকে অবরোধ তুলে নেয়। জুড়ী উপজেলার সিএনজি স্ট্যান্ড সভাপতি ফয়জুল ইসলাম কালা বলেন, নামধারী ৫/৭ জন শ্রমিকের কারণে আজকে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এরা একাধিক বার সন্ত্রাসী কায়দায় শ্রমিক হয়েও শ্রমিকদের উপর হামলা চালায়। শ্রমিকরা সড়ক অবরোধ করলে, জুড়ী থানা পুলিশ সরেজমিনে অপরাধীদের আইনের আওতায় আনার আশ্বাস দেন। এতে শ্রমিকরা অবরোধ তুলে নেয়। যদি আসামিদের আইনের আওতায় না আনা হয় তাহলে  কর্মবিরতি ও সড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি দিতে আমরা পিছপা হব না। এ বিষয়ে জুড়ী থানার ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন  বলেন, একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছিল। আমরা তাদেরকে বলছি, থানা এসে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page