২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ছাতকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি, ১১টি সিলিং ফ্যান চুরি সুন্দরবনের বনদস্যু ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড আটক, অস্ত্র গোলাবারুদ উদ্ধার আইসক্রিমের প্রলোভনে শিশুকে ধর্ষণ অভিযুক্ত ভাড়াটিয়া পলাতক। সখিপুরে গাঁজাসহ আটক এক, মাদক সেবনে দুইজনের কারাদণ্ড সিটি কলেজ ছাত্র সংঘর্ষে পুলিশের নিস্ক্রিয়তার বিচার দাবিতে চট্টগ্রামে ডাকসু ভিপি খাগড়াছড়ি পানছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন সেবা নিলেন ৬৩৬ জন দুর্গম এলাকা বাসি। সখিপুরে “নতুন কুঁড়ি “স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সখিপুরে গাঁজাসহ আটক এক, মাদক সেবনে দুইজনের কারাদণ্ড সিটি কলেজ ছাত্র সংঘর্ষে পুলিশের নিস্ক্রিয়তার বিচার দাবিতে চট্টগ্রামে ডাকসু ভিপি চা-শ্রমিকদের বঞ্চনার গল্পে অন্য এক সাফা কবির
আন্তর্জাতিক:
লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু
     
             

বাঘায় ছিনতাইকালে উদ্ধার করা ভ‍্যানগাড়ী মালিকের কাছে হস্তান্তর

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ

রাজশাহীর বাঘায় ছিনতাই চেষ্টা কালে উদ্ধার করা ভ্যান ভুক্তভোগীর কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার(১৬ নভেম্বর)সকালে থানা চত্বরে ব্যাটারী চালিত ভ্যানগাড়ী ও মোবাইল ফোন ভুক্তভোগীর হাতে হস্তান্তর করা হয়।ঘটনা সুত্রে ভুক্তভোগীর বিবৃতিতে জানা যায়, রাজশাহীর চারঘাট উপজেলার চামটা চৌদ্দ মাথা মোড় এলাকার আবুবকর সিদ্দিকের ছেলে আবুল বাশার বাবু (৪৫) একজন ভ্যান চালক। ভ্যান চালানোর সুত্রধরে ঘটনার ২দিন আগে পরিচয় হয় একই উপজেলার তাতারপুর কারিগর পাড়া এলাকার মৃত নূরুল ইসলামের ছেলে মামুন (৩৫) এর সাথে। বিনিময় হয় মোবাইল নম্বরের। ঘটনার দিন (৩ নভেম্বর) শুক্রবার বিকালে আবুল বাশারের মুঠোফোনে মামুন জানায় তার ভ্যানে সে কালুহাটি এলাকায় আত্মীয়র বাড়ি যাবে। বালুদিয়াড় আজিজুলের মোড় থেকে আত্নীয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে ভ্যানে উঠে মামুন। পরে মামুন কোন আত্মীয়ের বাড়িতে না গিয়ে তাকে নিয়ে আসে কালুহাটি বাজারে। সেখানে এক চায়ের দোকানে তারা চা খায়। এরপর মামুন আবুল বাশার কে বলে রুস্তমপুর যেতে হবে সেখানে আমার লোকজন আছে।তার কথামতো সামনে যেতে থাকে আবুল বাশার। আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে রুস্তমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন নাসির উদ্দিনের আম বাগানের সামনে উপস্থিত হলে মামুন তাকে দাঁড়াতে বলে। দাঁড়ানোর সাথে সাথে ধারালো ছুরি বের করে মানুন। জোরপূর্বক ছিনিয়ে নিতে চায় ভ্যান। বাঁধা দিলে ছুরির আঘাতে আবুল বাশার এর হাত কেটে যায়, গলায় ছুরির পোচ দেয় এবং কানে কামড় দিয়ে একাংশ কেটে নেয় হিংস্র মামুন। এ সময় আবুল বাশারের চিৎকারে ছুটে আসে আনসার ভিডিপি সদস্য আড়ানী পৌরসভার ৯ নং ওয়ার্ড দলনেতা আবু রায়হান। পরিস্থিতি বেগতিক দেখে ৯৯৯ কল দিয়ে পুলিশকে খবর দেয় রায়হান। ঘটনাস্থলে ছুটে আসে পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর মোশাররফ হোসেন লিটন সহ অনেক লোকজন। এ সময় বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি)খায়রুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ উপস্থিত হয়ে ঘটনাস্থল থেকে গুরুত্বর আহত অবস্থায় আবুল বাশার কে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠায়। এ সময় মামুন কে আটক করে এবং ভুক্তভোগী আবুল বাশারের ভ্যান গাড়ি ও মোবাইল ফোন উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।ঘটনার পরেরদিন শনিবার (৪ নভেম্বর)প্যানাল কোডের ৩৯৪ ধারায় মামলা রুজু করা হয়। যার নম্বর -৫। রোববার মামুন কে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।উদ্ধারকৃত ভ্যানগাড়ী ও মোবাইল ফোন বৃহস্পতিবার(১৬ নভেম্বর) সকালে বাঘা থানার সহকারী পরিদর্শক আবুল কালাম ভুক্তভোগী আবুল বাশারের কাছে হস্তান্তর করেন।এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল ইসলাম জানান, ঘটনার দিন ৯৯৯ এ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী ও তার ভ‍্যান এবং মোবাইল ফোন উদ্ধার করে আনা হয়। আদালতের আদেশে বৃহস্পতিবার(১৬ নভেম্বর) সকালে ভ্যান এবং মোবাইল ফোন ভুক্তভোগীর কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page