১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সৌদিতে কোরআন প্রতিযোগিতায় ৩৩ কোটি টাকার পুরস্কার, ইতিহাসে প্রথমবার নারীদের অংশগ্রহণ আরবি লাইপজিগের বিপক্ষে গোল করার পর মাঠে লুটিয়ে পড়লেন জামাল মুসিয়ালা কাতারে আটক পাইলটদের বিষয়ে অনুসন্ধানে প্রতিনিধি দল পাঠাতে চায় ইরান দেশে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু, মোট প্রাণহানি ৯১৫ গাজীপুরের কালীগঞ্জে নৈশপ্রহরীর অভাবে অরক্ষিত প্রাথমিক বিদ্যালয়, দেওতলা স্কুলে বড় ধরনের সম্পদ সংক্রান্ত ঘটনায় আল-কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়: বিশ্বজুড়ে প্রশংসায় ভাসছে বাংলাদেশ হাওয়াইয়ে ঘূর্ণিঝড় লালার তাণ্ডব: নিহত ১, বিদ্যুৎহীন ১ লাখ ৮৩ হাজার গ্রাহক দেশে নারী ও কন্যাশিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ: সাত মাসে বড় পরিসরে সহিংসতার তথ্য আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে স্থিতিশীলতা বজায়
আন্তর্জাতিক:
সৌদিতে কোরআন প্রতিযোগিতায় ৩৩ কোটি টাকার পুরস্কার, ইতিহাসে প্রথমবার নারীদের অংশগ্রহণ কাতারে আটক পাইলটদের বিষয়ে অনুসন্ধানে প্রতিনিধি দল পাঠাতে চায় ইরান হাওয়াইয়ে ঘূর্ণিঝড় লালার তাণ্ডব: নিহত ১, বিদ্যুৎহীন ১ লাখ ৮৩ হাজার গ্রাহক আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে স্থিতিশীলতা বজায় স্পেনের সেউতায় আশ্রয়ের দাবিতে হাজারো অভিবাসীর বিক্ষোভ, মানবিক সংকটের আশঙ্কা বিশ্বের দীর্ঘতম ১০ বিমানযাত্রার বর্তমান চিত্র ও প্রযুক্তিগত অগ্রগতি ট্রাম্পের মন্তব্যের কড়া জবাব দিলেন ইরানের সেনাপ্রধান, দিলেন কঠোর হুঁশিয়ারি সৌদিতে নিলামে ৪ কোটি ৩৫ লাখ টাকায় বিক্রি হলো বিরল সাদা বাজপাখির ছানা প্রেক্ষাপট: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরাজয় না হওয়া পর্যন্ত পিছু হটবে না ইরান ক্ষমতার পাঁচ বছর: তালেবান শাসিত আফগানিস্তানের অর্জিত সাফল্য ও মানবিক বিপর্যয়ের চিত্র
     
             

রাজশাহী বাঘায় র‍্যাবের অভিযানে বিদেশী পিস্তল ও ওয়ান শুটারগান উদ্ধার,অস্ত্র কারবারী গ্রেফতার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আবুল হাশেম,রাজশাহী ব‍্যুরোচীফঃ

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‍্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্রধারী অপরাধী, পর্নোগ্রাফি, ভেজাল পণ্য, ছিনতাইকারী, মাদকসেবী, অপহরণ ও ধর্ষণসহ মানব পাচারকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।এরই ধারাবাহিকতায় ইং ২২ অক্টোবর রাত্রী- ২২.০০ ঘটিকায় রাজশাহী জেলার বাঘা থানাধীন আলাইপুর নামক এলাকায় অপারেশন পরিচালনা করা হয়। অভিযানে যথাক্রমে, (ক) বিদেশী পিস্তল- ০১টি, (খ) ওয়ান শুটারগান- ০১টি, (গ) ম্যাগজিন- ০১টি, (ঘ) গুলি-০৩ রাউন্ড উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামী হলো- মোঃ আলামীন (২৬), পিতা- মৃত সোলেমান, সাং-ই য়াজপুর, থানা- গোদাগাড়ী, জেলা- রাজশাহী।ঘটনার বিবরণে প্রকাশ : গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী জেলার বাঘা থানাধীন আলাইপুর মধ্যপাড়া গ্রামস্থ জনৈক মোঃ আলতাফ এর বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর ০১ জন ব্যক্তি অবৈধ মাদকসহ অবস্থান করছে।উক্ত সংবাদ পাওয়া মাত্রই আলাইপুর মধ্যপাড়া গ্রামস্থ জনৈক মোঃ আলতাফ এর বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর পৌঁছার সাথে সাথেই র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ০১ জন ব্যক্তি কৌশলে দৌড়ে পালানোর চেষ্টা কালে র‍্যাবের টিম তাকে ঘটনাস্থলেই হাতে-নাতে আটক করতে সক্ষম হন।গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তাহার নিকট অবৈধ অস্ত্র আছে। পরবর্তীতে দেহ তল্লাশী করে তার পরিহিত লুঙ্গীর সামনের কোচের ভিতরে কোমরের সহিত স্বচ্ছ কসটেপ দ্বারা পেঁচিয়ে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় উক্ত অস্ত্র, ম্যাগজিন ও গুলি উদ্ধার করেন র‍্যাব। এ ঘটনায় গ্রেফতার আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার বাঘা থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।উল্লেখ্য, উপরোক্ত ঘটনায় র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর বিরতিহীন চলমান অভিযানে সিপিএসসি, র‍্যাব-৫ রাজশাহী কতৃক ০১ টি বিদেশী পিস্তল ও ০১ টি ওয়ান শুটারগান উদ্ধার পূর্বক ০১ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতারের বিষয়টি আজ সোমবার (২৩ অক্টোবর, ২০২৩ ইং) সিপিসি র‍্যাব-৫, কতৃক ই-মেইল যোগে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে।ইতোমধ্যেই র‍্যাবের পক্ষ থেকে অপরাধীদের কঠোর হুশিয়ারী দিয়ে জানানো হয় যে, দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে ধর্ষণ, অবৈধ অস্ত্র-মাদকদ্রব্য উদ্ধার থেকে শুরু করে সকল প্রকার অরাজকতাকে রুখে দিতে র‍্যাব বদ্ধপরিকর। এ ছাড়াও র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের জিরো টলারেন্স ঘোষণার পাশাপাশি সর্বপ্রকার অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান গুলো চলমান থাকবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page