১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় দুর্গোৎসবে বস্ত্র দিলেন মিজানুর রহমান মোবাইল নিয়ে বিরোধ: সাতকানিয়ায় যুবককে পিটিয়ে হত্যা টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসককে আর জে এফ জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আতঙ্কে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, উপস্থিত ছিলেননা কোন সিন্ডিকেট সদস্য শিবপুরের কালুয়ার কান্দা গ্রামে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ক্যান্সার রোগীদের চিকিৎসায় কাঞ্চনা জামায়াতের ১ লাখ টাকা অনুদান কক্সবাজার রামাদা হোটেলে ‘হানি ট্র্যাপ’ বিতর্ক ও জসিম উদ্দিনের ভূমিকা নিয়ে প্রশ্ন ১৫ নভেম্বরের মধ্যেই মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

বাঁশখালী ইউএনও’র সাথে বাংলাদেশ প্রেসক্লাব বাঁশখালী শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী, বাঁশখালী(চট্টগ্রাম)

বাংলাদেশ প্রেসক্লাব বাঁশখালী উপজেলা শাখা আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এসময় বাংলাদেশ মানবাধিকার সংগঠন বাঁশখালী শাখার নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাংবাদিক ও মানবাধিকার নেতৃবৃন্দের কথা মনযোগ সহকারে শুনেন এবং বাঁশখালীকে একটি সুন্দর জনপদে রুপান্তরিত করতে সাংবাদিক ও মানবাধিকার কর্মিদেরকে গঠনমুলক ও ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানান।
০১ অক্টোবর’২৩ ইং রবিবার বিকেল সাড়ে ৩ টার সময় সাংবাদিক ও মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ বাঁশখালী উপজেলা কমপ্লেক্সের উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ-এ মিলিত হন। বাংলাদেশ প্রেসক্লাব ও বাংলাদেশ মানবাধিকার সংগঠনের যৌথ উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেসক্লাব বাঁশখালী উপজেলা শাখার আহবায়ক ও বাংলাদেশ মানবাধিকার সংগঠন বাঁশখালী উপজেলা শাখার সাধারন সম্পাদক দৈনিক আলোকিত প্রতিদিন পত্রিকার বাঁশখালী প্রতিনিধি মোহাঃ আব্দুর রহমান সোহেল, বাংলাদেশ মানবাধিকার সংগঠন বাঁশখালী উপজেলা শাখার সভাপতি ও বাংলাদেশ প্রেসক্লাব বাঁশখালী উপজেলা শাখার সদস্য সচিব দৈনিক তথ্য বার্তা’র স্টাফ রিপোর্টার মোঃ আকতার হোসেন, মোঃ জমশেদুল ইসলাম (সময়ের কাগজ, অপরাধ দমন), মোঃ রেজাউল আজিম (দৈনিক আশ্রয় প্রতিদিন), মোঃ জামাল উদ্দিন (দৈনিক মাতৃজগত), মোঃ নোমান (দৈনিক মাতৃজগত), মোঃ আনিছুর রহমান (দৈনিক সরকার), ছোটন জলদাশ (দৈনিক স্বদেশ বিচিত্রা)
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জেসমিন আকতার (বিথী) বলেন, সাংবাদিক ও মানবাধিকার কর্মিদের নৈতিক দায়িত্ব হচ্ছে, যেকোন ঘটনা-দূর্ঘটনা, দূর্নীতি ও অনিয়মের স্বরুপ উদ্ঘাটন করে দেশ, জাতী ও সমাজের সামনে সত্য উপস্থাপনের পাশাপাশি নাগরিকের মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠায় অতন্দ্র প্রহরীর ন্যায় কাজ করা। দেশের সংবিধান, স্বাধিনতা-সার্বভৌমত্বের প্রতি পূর্ন আনুগত্য পোষন করে দেশ-মাটি ও মানুষের কল্যানে সাংবাদিক ও মানবাধিকার কর্মিদের ইতিবাচক ও গঠনমুলক কাজে সব ধরনের সার্বিক সহযোগিতারও আশ্বাষ দেন ইউএনও জেসমিন আক্তার। এ সময় তিনি বাংলাদেশ মানবাধিকার সংগঠন বাঁশখালী উপজেলা শাখার দায়িত্বশীদের পূর্বে সৃজনশীল উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, মাদক নির্মূল, দুর্নীতি প্রতিরোধ এবং হতদরিদ্রদের আর্থিক সহয়তার প্রসংশা করে আগামীতেও সমাজের উন্নয়নে মানবতার কল্যানে এধরণের কর্মকান্ড অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page