১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নামজারির ঘুষ কাণ্ডে রাঙ্গাবালীর ভূমি কর্মকর্তা  সোবাহান বরখাস্ত মদনে ২০ কেজি গাঁজা সহ নারী ও পুরুষ গ্রেপ্তার। স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: পটিয়ায় ডিসি জাহিদ সুনামগঞ্জে মৎস্যপোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি নূরুল ইসলাম নগরকান্দায় ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন আওয়ামী লীগ নেতা, বিপাকে কৃষক হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ বসতঘর ছাই: প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি, সহযোগিতার আশ্বাস মহেশখালীতে চেকপোস্টে এলজি উদ্ধার, যুবক গ্রেপ্তার বাঘায় ১২৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ১৩ বছর ধরে বিনা বেতনে কর্মরত ৫ হাজার স্কুল ২০ হাজার শিক্ষক পটিয়া থানার এসআই জুয়েল জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার।
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

জামালপুরে শিশু হত্যার দুই আসামিকে গ্রেফতার করে RAB 14

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মুরাদুল ইসলাম মুরাদ কুড়িগ্রাম প্রতিনিধিঃ

জামালপুরে চঞ্চল্যকর চার বছরের এক অবুঝ শিশু হত্যার ঘটনায় দুই আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪।সোমবার (১৮সেপ্টেম্বর) দুপুরে শহরের বেলটিয়ায় র‌্যাব-১৪, সিপিসি-১ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের এক প্রেস ব্রিফিংয়ে জানানে হয়, গত ৯ সেপ্টেম্বর সকালে দেওয়ানগঞ্জ উপজেলার বাঘারচর বেপারীপাড়া গ্রামের বাচ্চু মিয়ার চার বছর বয়সী শিশু কন্যা নুসরাত জাহান হাবিবাকে দোকান থেকে খাবার কিনে দিয়ে বাড়ির দিকে পাঠিয়ে বাজারে চলে যায়। পরে বাড়িতে ফিরে এসে মেয়ে ডাকা ডাকি করে না পেয়ে পরিবারের কাছে জানতে পারেন শিশু হাবিবা বাড়ি ফিরেনি। শিশু হাবিবাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে, ১০সেপ্টেম্বর দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরী করেন। নিখোঁজের একদিন পর ভোরে নিজ বাড়ির উঠানে হাবিবার মরদেহ দেখতে পায় তার মা হীরা আক্তার। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে এবং হত্যার ঘটনায় রুবেল নামে একজনকে আটক করে।পরের দিন ১২ সেপ্টেম্বর নিহত শিশুর বাবা বাচ্চু মিয়া দেওয়ানগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করলে তদন্ত শুরু করে র‌্যাব। র‌্যাবের কোম্পানী কমান্ডার আরও জানান, বিভিন্ন তথ্য উপাত্তের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কুড়িগ্রামের রাজিবপুর উপজেলা থেকে গতকাল দুপুরে সবুজ মিয়াকে গ্রেফতার করা হয়, পরবর্তীতে তার দেয়া তথ্য অনুযায়ী হত্যাকান্ডে মূল পরিকল্পনাকারী আবুল কাসেমকে গতকাল গভীর রাতে কুড়িগ্রামের দুশমারা থানা চলাঞ্চল এলাকা থেকে গ্রেফতার করে র‌্যাব।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে, পূর্ব শত্রুতার জেরে নুসরাত জাহান হাবিবাকে রাস্তায় একা পেয়ে কৌশলে পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে নির্মম ভাবে প্রহার করে। পরে আবুল কাশেম অটোর ব্যাটারীর এসিডযুক্ত পানি হাবিবার শরীরে ঢেলে দিয়ে পুকুরে কঁচুরীপানায় ঢেকে রাখে।পরের দিন রাত ৩টার দিকে বাচ্চুর বাড়ীর উঠানে আসামীরা শিশুটির মরদেহ রেখে যায়। এদিকে আজ বিকেলে আসামীদের দেওয়ানগঞ্জ থানায় হস্তান্তর করা কথা রয়েছে ।র‌্যাব-১৪, সিপিসি-১ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান বলেন,মোবাইলের রেকর্ড এর সূত্র ধরে তদন্ত শুরু করলে ডাংধরা পারোহরি গ্রামের আবুল কাশেম এর ছেলে ট্রলির হেলপার সবুজ(২২) বাজারে বলাবলি করে আব্দুল রাজ্জাকের ছেলে ট্রলি চালক রুবেল(৩৩)কে এক লাখ পঞ্চাশ হাজার টাকা দিলে নুসরাতকে ফেতর দিতে পারবে। সেই দিকে এগুতে থাকলে আমরা হত্যা মামলার রহস্য উদঘাটন করতে সক্ষম হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page