২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টির প্রভাবে সুনামগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি, জনদুর্ভোগ চরমে সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও একাডেমিক কার্যক্রম চালুর দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন প্রতিমন্ত্রীর দুঃখ প্রকাশ সহ গ্রেফতারকৃত সাংবাদিক রেজানুর জামিনে মূক্ত ৫ ইসলামি ব্যাংকের অর্থ সুরক্ষায় চট্টগ্রামে আমানতকারীদের দাবি চান্দগাঁও বিসিকে গুলির ঘটনায় আতঙ্ক, তদন্তে পুলিশ শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র সেনাবাহিনী দুর্গম পাহাড় থেকে অসুস্থ ৭৪ বছর বয়সী নারীকে হেলিকপ্টারে উদ্ধার, সিএমএইচে ভর্তি সাতকানিয়ায় রাস্তা দখল করে বাড়ি অবমুক্তির দাবিতে মানববন্ধন ব্যক্তিগত উন্নয়ন নয় সমাজ গঠনে কাজ করুন চট্টগ্রামের ডিসি পটুয়াখালীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশ ও মামলার হুমকি: থানায় জিডি।
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

দর্শনা সীমান্তে বিজিবি মহাপরিচালক, বিএসএফের সঙ্গে শুভেচ্ছা বিনিময়

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ সজিব উদ্দিন চুয়াডাঙ্গা প্রতিনিধি>>>

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল এ.কে.এম. নাজমুল হাসান বিএএম, এনডিসি, পিএসসি। রবিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে দর্শনা চেকপোস্টে এসে পৌঁছান তিনি। চেকপোস্টে পৌঁছালে বিজিবি সদস্যরা মহাপরিচালককে সালাম ও অভ্যর্থনা জানান।
এরপর দর্শনা সীমান্তের জিরো পয়েন্টে বিএসএফ সদস্যদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেন বিজিবি প্রধান। এসময় বিজিবি প্রধান মেজর জেনারেল এ.কে.এম. নাজমুল হাসান ও বিএসএফের পক্ষে বহরমপুর সেক্টরের ডিআইজি অমরেশ কুমার আরিয়া ফুলেল শুভেচ্ছা জানান। এসময় দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও পারস্পারিক সৌহার্দ বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় এবং উভয় বাহিনীর মধ্যে মিষ্টি ও উপহার বিনিময় করা হয়।শুভেচ্ছা বিনিময়ে বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান বিএএম, এনডিসি, পিএসসি, বিজিবির সহকারি পরিচালক মেজর জেনারেল খাইরুল কবির, বিজিবির যশোর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ, কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল এমারত হোসেন, চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান, মহেশপুর-৫৮ ব্যাটালিয়ন বিজিবির সহকারি পরিচালক সাইফুল ইসলাম। আর বিএসএফের পক্ষে ৩২ ব্যাটালিয়নের কমান্ডার সুজিত কুমারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।পরে বিজিবি মহাপরিচালক দর্শনা বিজিবির আন্তর্জাতিক সম্মেলন কক্ষে কুষ্টিয়া, যশোর, চুয়াডাঙ্গা ও মহেশপুর ব্যাটালিয়ন বিজিবি কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাত শেষে বিকাল সাড়ে তিনটায় দর্শনা ত্যাগ করেন।তবে এ সময়ে সাংবাদিকদের সাথে প্রশ্ন-উত্তর পর্বে মিলিত হননি বিজিবি মহাপরিচালক।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page