২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মাছের রাজা জাতীয় মাছ ইলিশ। নগরকান্দায় মামলার বাদীর বসতঘরে আগুন, থানায় অভিযোগ সাতকানিয়ায় শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে স্যার না ডাকায় হয়রানির অভিযোগ রুহিয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা ঠাকূরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ মিছিল পটিয়ায় ঢাকাগামী ট্রেনের ধাক্কায় কর্ভাটভ্যান দ্বিখন্ডিত।আটকা পড়ে ১৮শ পর্যটক। মহেশখালীতে মোবাইল কোর্টের অভিযান ও জরিমানা কর্মতৎপর ও গণমুখী পুলিশিংয়ে পিপিএম (সেবা) পদক অর্জন কক্সবাজার পুলিশ সুপারের কিশোরগঞ্জে ঘাতক ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালেন স্কুল শিক্ষার্থী সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

ড্যাশবোর্ডের মাধ্যমে মাঠ পর্যায়ের ভূমি সেবা মনিটরিং করা হচ্ছে : ভূমিমন্ত্রী

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, ড্যাশবোর্ডের মাধ্যমে মাঠ পর্যায়ে ভূমিসেবা প্রদানের কাজ নিবিড়ভাবে মনিটরিং করা হচ্ছে।
আজ রোববার সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত বিভাগীয় কমিশনার সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি এ কথা জানান।ভূমি মন্ত্রণালয়ের সচিব মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে সমন্বয় সভায় দেশের সকল বিভাগীয় কমিশনার এবং ভূমি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সাইফুজ্জামান চৌধুরী আরো বলেন, দুঃখজনক হলেও সত্যি, এখনো প্রচুর অভিযোগ পাওয়া যাচ্ছে নাগরিক হয়রানির। এজন্য জাতীয় স্বার্থে দুর্নীতিমুক্ত ভূমিসেবা নিশ্চিত করতে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। ড্যাশবোর্ডে কাজের অগ্রগতি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।ভূমিমন্ত্রী বিভাগীয় কমিশনারগণকে নিয়মিত নিজ অধিক্ষেত্রের ভূমি অফিসের ড্যাশবোর্ড নিবিড়ভাবে মনিটর করার অনুরোধ জানিয়ে বলেন, দক্ষ, স্বচ্ছ, জনবান্ধব ও জবাবদিহিমূলক ভূমিসেবা নিশ্চিত করতে না পারলে সার্বিকভাবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনারবাংলা বাস্তবায়ন করা সম্ভব হবেনা।
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ভূমিসেবা বিষয়ে দেশব্যাপী সচেতনতা বৃদ্ধির ব্যাপারে গুরুত্বারোপ করে বলেন, সকল পর্যায়ের ভূমিসেবা গ্রহীতাদের কথা বিবেচনা করে আমাদেরকে তাঁদের নিকট সঠিক তথ্য পৌঁছে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।সভাপতির বক্তব্যে ভূমি সচিব বিভাগীয় কমিশনারদের জানান, এই পর্যন্ত দেশের ৪০টি জেলায় গিয়ে ভূমি কর্মকর্তাদের হাতে কলমে ডিজিটাল ভূমিসেবা প্রদান বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। বাকি জেলাগুলোতেও এই ধরণের প্রশিক্ষণ পরিচালনা করা হবে। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন অনুযায়ী এখন থেকে বিআইডব্লিউটিএ ছাড়াও পানি উন্নয়ন বোর্ড বা অন্য কোনো সরকারি সংস্থা হাইড্রোগ্রাফিক জরিপ পরিচালনা করতে পারবে। এবারের বিভাগীয় কমিশনারের সভায় দুর্নীতি প্রতিরোধ ও ডিজিটাল ভূমি সেবার প্রসারে পদক্ষেপ গ্রহণের বিষয় গুরুত্ব পায়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page