১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
দ্য ডেইলি বাংলাদেশ ডায়েরি’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও দিনব্যাপী উৎসব আজ দেশজুড়ে চরম অব্যবস্থাপনা: লোডশেডিং, শিক্ষা, গ্যাস ও খাদ্যসংকটে বিপন্ন জনজীবন মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান মহেশখালী উপজেলায় ভার্চুয়ালী উদ্বোধন জেলখানায় কর্মদক্ষতার উপরে আইজিপি প্রিজন এওয়ার্ড পেয়েছেন সুনামগঞ্জের জেলার শাহনাজ বেগম পটিয়ায় মাদ্রাসার ছাত্র বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার। নগরকান্দায় লীজকৃত জমি নিয়ে মিথ্যা অপপ্রচারের অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন আব্দুল আহাদ হত্যা মামলার আসামীদের ফাঁসি চান এলাকাবাসী। চট্টগ্রামে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের বিভাগীয় আহ্বায়ক কমিটি গঠন ফেনীতে ১২০ বোতল বিদেশি মদসহ আটক ২, মাইক্রোবাস জব্দ জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি।
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

দুধকুমার নদী থেকে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

কুড়িগ্রাম প্রতিনিধি:

নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার বল্লভেরখাস ইউনিয়নের ধারিয়ারপাড় গ্রামে দুধকুমার নদী থেকে ২টি অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে বিক্রি করছে একটি সিন্ডিকেট চক্র। দীর্ঘদিন থেকে বালু তোলায় ভাঙছে দুধকুমার নদীর পারের আবাদী জমি। ক্ষতিগ্রস্থ হচ্ছে নদী তীরে অবস্থিত জমির মালিকরা।এছাড়া ধারিয়ারপাড় (ভিতরবন্দ) দুধকুমার নদীর তীরে জমা রাখা বালু ট্রাক্টর এবং ট্রলিতে বহন করায় ক্ষতি হচ্ছে ধারিয়ারপাড় থেকে গাবতলা বাজার সড়কের। স্থানীয়রা থানায় অভিযোগ করেও মিলছে না প্রতিকার। এদিকে অবাধে দুধকুমার নদী থেকে বালু তোলা হলেও অজানা কারণে নিরব থাকে প্রশাসন।সরেজমিনে গিয়ে জানা যায়, কচাকাটা থানার বল্লভেরখাস ইউনিয়নের টাপুর চর গ্রামের আব্দুল জলিলের ছেলে ড্রেজার মেশিন মালিক কেরাম আলী ধারিয়ারপাড় (ভিতরবন্দ) সংলগ্ন দুধকুমার নদী থেকে ২মাস থেকে এবং কচাকাটা ইউনিয়নের ঈন্দ্রগড় (কাইয়েরচর) এলাকার সাবেক মেম্বার গাজিউর রহমান গাজি পশ্চিম ধারিয়ারপাড সংলগ্ন দুধকুমার নদী থেকে ১০দিন থেকে সিক্স সিলিন্ডার ড্রেজার মেশিন দিয়ে অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে আসছে। এসব বালু ধারিয়ারপাড়ে জমা করে সারা বছর বিক্রি করে থাকেন তারা।স্থানীয়দের অভিযোগ, দুধকুমার নদী থেকে বালু তোলায় তীরবর্তী আবাদী জমি ভেঙ্গে যাচ্ছে। এছাড়া দুধকুমার নদী ভাঙনে ফান্দেরচর বিলীনের পথে। ধারিয়ারপাড়ে বালুর স্তুপ করে রাখে এবং ট্রাকটর যোগে বিভিন্ন জায়গায় বিক্রি করে থাকে। আবার প্রতিনিয়ত কয়েকটি ট্রাক্টর আসা যাওয়ায় স্থানীয় ধারিয়ারপাড় এলাকার সড়কটিরও ক্ষতি হয়েছে। ড্রেজারে বালু তোলার ফলে অনেকের নদী তীরে থাকা জমি ভেঙে নদীতে বিলিন হয়েছে।ড্রেজার মেশিন মালিক কেরাম আলী বলেন, ৭১বাংলা টিভির রিপোর্টারসহ বিভিন্ন জায়গা ম্যানেজ করে ড্রেজার মেশিন দিয়ে দুধকুমার নদী থেকে বালু উত্তোলন করে আসছি। ড্রেজার মেশিন মালিক গাজিউর রহমান গাজি বলেন, আমার বিরুদ্ধ স্থানীয়রা আজ থানায় অভিযোগ করেছে। কচাকাটা থানা থেকে এসআই হরিকেশ সাহেব এসে ড্রেজার মেশিন বন্ধ করে দিয়েছে। সন্ধ্যায় থানায় বসে আগামীকাল থেকে ড্রেজার চালু করবো। সব জায়গা ম্যানেজ করা আছে তবে সমস্যা নাই।নাগেশ্বরী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশিক আহমেদ বলেন, অভিযোগ পেয়েছি। ড্রেজার মেশিন মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।উপজেলা নির্বাহী অফিসার ফারজানা জাহান জানান, অবৈধ্য বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসন সোচ্চার রয়েছে। ইতিপূর্বে আমরা বিভিন্ন স্থানে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করেছি। দুধকুমার নদী থেকে বালু উত্তোলনের বিষয়টি আমার জানা ছিলো না। আপনার মাধ্যমে জানতে পারলাম। এ বিষয়ে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

দ্য ডেইলি বাংলাদেশ ডায়েরি’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও দিনব্যাপী উৎসব আজ
দেশজুড়ে চরম অব্যবস্থাপনা: লোডশেডিং, শিক্ষা, গ্যাস ও খাদ্যসংকটে বিপন্ন জনজীবন
মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান মহেশখালী উপজেলায় ভার্চুয়ালী উদ্বোধন
জেলখানায় কর্মদক্ষতার উপরে আইজিপি প্রিজন এওয়ার্ড পেয়েছেন সুনামগঞ্জের জেলার শাহনাজ বেগম
পটিয়ায় মাদ্রাসার ছাত্র বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার।
নগরকান্দায় লীজকৃত জমি নিয়ে মিথ্যা অপপ্রচারের অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন
আব্দুল আহাদ হত্যা মামলার আসামীদের ফাঁসি চান এলাকাবাসী।
চট্টগ্রামে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের বিভাগীয় আহ্বায়ক কমিটি গঠন

You cannot copy content of this page