১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পটিয়ার সংসদ সদস্য এনামের পরিদর্শন কক্ষ উদ্বোধন সাতকানিয়ায় গাঁজা সেবনরত অবস্থায় ১ জনের ৭ দিনের কারাদণ্ড কক্সবাজার জেলা পরিষদের কর্মসম্পাদন কমিটির সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের সভা ফেসবুকে ভুয়া গ্রুপের প্রতারণা: বাঁশখালীর আরিফের সিন্ডিকেটে নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ রুহিয়ায় ব্লাড ব্যাংকের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প হোয়ানকের মঞ্জুরুল আলমের দাফন সম্পন্ন! জানাযায় শোকাহত মানুষের ঢল কালিয়াইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন সাতকানিয়ায় ৩ হাসপাতালে অভিযান: ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ
আন্তর্জাতিক:
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক
     
             

যুবলীগ সম্মেলন: রাজশাহীতে ঘোষিত তারিখে সম্মেলন হচ্ছে না!

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিনিধিঃ

শোকের মাস আগস্টের পরে হাতে মাত্র ১ দিন রেখে সম্মেলন দিয়েছে কেন্দ্রীয় যুবলীগ। আগামী ২ ও ৩ সেপ্টেম্বর রাজশাহীতে যুবলীগের সম্মেলনের দিন ধার্য করা হয়েছে। কিন্তু নানা সমস্যায় সেই সম্মেলন হচ্ছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতারা।
দীর্ঘ সাত বছর পর রাজশাহী জেলা ও মহানগর যুবলীগের সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়। ১০ আগস্ট কেন্দ্রীয় কমিটি থেকে সম্মেলনের দিন ধার্য করা হয়। আগস্ট শোকের মাস, সামনে নির্বাচন এ কারণে এখন সম্মেলনের জন্য প্রস্তুত না জেলা ও মহানগর যুবলীগ। ফলে সম্মেলনের তারিখ পিছিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ।জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ জানান, শোকের মাসে সম্মেলনের মতো উৎসবের আয়োজনের বা প্রস্তুতির সুযোগ নেই। সম্মেলন করতে হলে স্থানীয় এমপিদের সম্পৃক্ততা লাগবে।
জাতীয় নির্বাচন সামনে রেখে এমপিরাও এখন সময় দিতে পারবেন না। ফলে সম্মেলন ঘোষিত তারিখে হচ্ছে না। কেন্দ্রকে ইতোমধ্যে জানানো হয়েছে। ৩ সেপ্টেম্বর সম্মেলন হচ্ছে না, সময় পেছাবে। সম্মেলন হবে উৎসবমুখর।মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী জানান, ২ সেপ্টেম্বর সম্মেলনের কোনো প্রস্তুতি নেই তাদের। ওয়ার্ড কমিটি হয়নি ৯-১০ বছর। দেশের সব জায়গায় ওয়ার্ড কমিটি করা হলেও শুধু রাজশাহী মহানগরে করতে দেওয়া হয়নি। পুরো শোকের মাসজুড়ে কর্মসূচি আগে থেকে ঘোষণা করা আছে।
সম্মেলন করতে হলে ওয়ার্ড কমিটি করতে হবে, বর্ধিত সভা করতে হবে। একদিন সুযোগ পাওয়া যাবে এসব করতে। একদিনের মধ্যে এসব কিছু করে সম্মেলন করা সম্ভব না। তাছাড়া সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বাচ্চুও সেসময় দেশে থাকছেন না। স্ত্রীকে নিয়ে চিকিৎসার জন্য ভারতে যাবেন। ফলে ধরেই নেওয়া যায়, ঘোষিত তারিখে সম্মেলন হচ্ছে না।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page