২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বন্যার পর চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, প্রতিরোধে জোর দিচ্ছে চসিক ও জেলা প্রশাসন কিশোরগঞ্জে বাল্যবিবাহরোধ ও মোবাইল আসক্তির উপর শিশুনেতৃত্বাধিন প্রচার অভিযান  শিবপুরে পোল্ট্রি ব্যবসায়ীদের মানববন্ধন কক্সবাজার জেলার আইনশৃঙ্খলার উন্নয়ন, ট্রাফিক ব্যবস্থাপনা ও জননিরাপত্তা জোরদারে গুরুত্বারোপ মহেশখালী থানা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত খালেদা জিয়ার প্রতিশ্রুত স্থানে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন বেসরকারি উদ্যোগ সরকারের কাজকে শক্তিশালী করেছে এমপি শাহজাহান চৌধুরী পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের মাঝে কারিতাসের ত্রাণ বিতরণ। চকরিয়ায় বন্যাদুর্গতদের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ অব্যাহত পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ সংরক্ষিত সংসদ সদস্য আরিফা সুলতানা রুমার মতবিনিময়
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

কিশোরগঞ্জে বিদ্যালয় সংস্কারের নামে কোটি টাকা লোপাট

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ার হোসেন কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধিঃ

নীলফামারীর কিশোরগঞ্জে নিতাই ডাঙ্গাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের দোতলা একাডেমিক ভবনটি ঝকঝক করছে। অথচ জরাজীর্ণ ও ঝুকিপূর্ণ দেখানো হয়েছে। বরাদ্দ নেওয়া হয়েছে দেড় লাখ টাকা।শুধুমাত্র নিচ তলার ৩টি রুমে দায়সারা রং করেছে। এভাবে বেশিরভাগ বিদ্যালয়ে যেনতেন কাজ করে প্রধান শিক্ষক ও শিক্ষা অফিস বরাদ্দের টাকা ভাগবাটেয়ারা করে নিয়েছে। এছাড়া উপজেলার ১৪২টি বিদ্যালয় সংস্কারের নামে প্রায় কোটি টাকা লোপাটের অভিযোগ উঠেছে। উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ২০২২-২০২৩ অর্থ বছরে পিইডিপি-৪ এর আওতায় ১২টি বিদ্যালয় ২ লাখ করে এবং ১১টি বিদ্যালয় সংস্কারের জন্য ১ লাখ ৫০ হাজার করে টাকা বরাদ্দ হয়। এছাড়া রুটিন মেইনটেনেন্স কাজের জন্য ১০৯ টি বিদ্যালয়ে ৪০হাজার করে টাকা বরাদ্দ দেয়। ওয়াশব্লোক সংস্কারের জন্য ২০ হাজার করে ১০টি বিদ্যালয় বরাদ্দ পায়। এছাড়া শ্লিপ প্রকল্পের টাকা থেকেও প্রতেকটি বিদ্যালয়ে ক্ষুদ্র মেরামতের কাজ করা হয়।সরেজমিনে নিতাই ডাঙ্গাপাড়া প্রাথমিক বিদ্যালয় গিয়ে প্রধান শিক্ষক মনজের আলীর সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান,আামার স্কুল জরাজীর্ণ ও ঝকিপূর্ণ না।দেড় লাখ টাকা বরাদ্দ পেয়েছি।নিচতলার রুম ৩টি রং করা হয়েছে। সংস্কারের প্রয়োজন নেই। তাই কোন কিছু মেরামত করা হয়নি।দুর্যোগে ক্ষতিগ্রস্থ, জড়াজীর্ণ ও ঝুকিপূর্ণ বিদ্যালয়ের তালিকাভুক্তির বিষয়ে তিনি জানেন না। বদি মাঝাপাড়া প্রাথমিক বিদ্যালয় গিয়ে দেখা যায়, মাত্র ৬জন শিক্ষার্থী মাঠে ফুটবল খেলছে। প্রধান শিক্ষক নিপেন্দ্রনাথ শিক্ষা অফিসে ও একজন শিক্ষক বাড়িতে গেছেন। উপস্থিত একমাত্র শিক্ষিকা আয়েশা সিদ্দিকা জানান,সংস্কারের জন্য বরাদ্দকৃত ২ লাখ টাকা দিয়ে ওই ভবন মেরামত ও রং করা হয়েছে। কিন্তু ভাঙ্গা জানালা দিয়ে দেখা যায়, ভিতরে রং বিহীন রুমটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এদিকে তেতুলতলা প্রাথমিক বিদ্যালয়ের বরাদ্দকৃত ২ লাখ টাকার কোন কাজ হয়নি বলে স্থানীয়রা জানিয়েছে।ভবনটিতে সংস্কার কাজের কোন চিহ্ন চোখে পড়েনি। ভবনের পূর্ব পাশের নিচে রং বিনষ্ট হওয়ায় পলাস্তারা বের হয়েছে।ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাকলিমা বেগম জানান,বরাদ্দের টাকা দিয়ে তিনি ভবনের বাইরে কোন কাজ করেননি,বিদ্যুতের লাইন মেরামতসহ অভ্যন্তরীণ কাজ করেছেন।এছাড়া দক্ষিণ দুরাকুটি ঘোপাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের জন্য খেলার কোন উপকরণ (ডেকি, দোলনা,পপার)চোখে পড়েনি।অথচ বরাদ্দ হয়েছে দেড় লাখ টাকা। ম্যানেজিং কমিটির সভাপতি ছামছুল আলম জানান,অনেকদিন আগে চেকে স্বাক্ষর দিয়েছি। প্রধান শিক্ষক শুধু একটা ফুটবল কিনেছে।অন্যান্য উপকরণ নাকি কিনতে দিয়েছে। আর তেমন কিছু জানিনা।এছাড়া সয়রাগন্ধা দোলাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান একটি শ্রেণিকক্ষে শুধু নিচের অংশে রং করেছেন।বিদ্যালয়ের অগ্রভাগে মাটি ভরাটের বরাদ্দের টাকা পকেটজাত করেছেন। তিনি জানান পরে কাজ করা হবে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মাদ এর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান,বিদ্যালয়ের সংস্কার কাজ দেখভাল করে আমি প্রত্যয়ন দেই না। যেনতেনভাবে সংস্কার কাজ করে বরাদ্দের সম্পূর্ণ টাকা উত্তোলন ও ভালো ভবন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ, জরাজীর্ণ ও ঝুকিপূর্ণ দেখিয়ে বরাদ্দকৃত টাকা ভাগবাটোয়ারার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আপনার কথা শুনতে পারছিনা,অফিসে আসেন সাক্ষাতে কথা হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page