১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বই প্রাপ্তিতে শতভাগ পূর্ণ সাতকানিয়া, চতুর্থ-পঞ্চম শ্রেণির বই আসেনি সন্দ্বীপে সরকারের ফ্যামিলি কার্ড প্রদান একটি যুগান্তকারী পদক্ষেপ: ব্যারিস্টার খোকন সাতকানিয়ায় মানব কল্যাণ সোসাইটির কার্যালয় উদ্বোধন সুনামগঞ্জের বাশঁতলা সীমান্তে বিজিবি’র অভিযানে ৬ জন বাংলাদেশী ও ১ মানব পাচারকারী আটক চট্টগ্রাম নগরীর তিন সড়কে গতিসীমা নিয়ন্ত্রণে নামছে সিএমপি রাজশাহীর গোদাগাড়ীত কিশোর অটোচালক হত্যা, গ্রেপ্তার ৪ সজল সরদারের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক তানোরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে চলছে পুকুর খনন, ধ্বংস হচ্ছে ফসলি জমি কুতুবদিয়ায় শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক পটিয়ায় মেজবান খেতে গিয়ে দূর্ঘটনায় ১৫জন আহত।
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

রাবি’তে মরহুম অধ্যাপক ড. মো. জাহানুর রহমান স্মরণে শোক সভা অনুষ্ঠিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পরিসংখ্যান বিভাগের মরহুম অধ্যাপক ড. মো. জাহানুর রহমান স্মরণে বিভাগের সভাপতি অধ্যাপক মো. রেজাউল করিমের সভাপতিত্বে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।আজ সোমবার ২৪শে জুলাই বিভাগের অধ্যাপক মো. আইয়ুব আলী দোয়া মাহফিল পরিচালনা করেন এবং শোক সভাটি সঞ্চালনা করেন অধ্যাপক মো. মনিমুল হক।শোক সভায় বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. হুমায়ুন কবীর ও বিজ্ঞান অনুষদের অধিকর্তা অধ্যাপক মো. সাহেদ জামান।শোক সভায় মরহুমের জীবন ও কর্মের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন অধ্যাপক মো. আব্দুর রাজ্জাক, অধ্যাপক সুশান্ত কুমার ভট্টাচার্য, অধ্যাপক এম ছায়েদুর রহমান, অধ্যাপক আসাদুজ্জামান শাহ, অধ্যাপক দুলাল চন্দ্র রায়, অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার, অধ্যাপক আব্দুল খালেক এবং মরহুমের পরিবারের পক্ষে ছোট ভাই মো. মইনুল হক ও শ্বশুর মো. একরামুল হক। এছাড়া বিভাগের শিক্ষার্থীদের মধ্যে পরিসংখ্যান সমিতির সহ-সভাপতি মো. আকতারুজ্জামান ও সাধারণ সম্পাদক মো. ফয়সাল আহমেদও বক্তব্য রাখেন।শোক সভায় অতিথিবৃন্দসহ আলোচকগণ, মরহুম অধ্যাপক জাহানুর রহমানের জীবন ও কর্মের নানা দিক আলোকপাত করে তাঁকে একজন কৃতী ও নিষ্ঠাবান এবং শিক্ষার্থীবৎসল শিক্ষক হিসেবে উল্লেখ করেন। মৃত্যু অমোঘ ও অবসম্ভাবী হলেও এই মেধাবী শিক্ষকের মৃত্যু পরিসংখ্যান বিভাগ তথা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবার জন্য নিদারুণ বেদনার বিষয়। তাঁর মৃত্যুতে রাজশাহী বিশ্ববিদ্যালয় একজন কৃতী শিক্ষককে হারালো। এই ক্ষতি অপূরণীয় বলেও তারা উল্লেখ করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page