১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সমীকরণে বড় পরিবর্তন ইরান যুদ্ধ থেকে সরে আসার সুযোগ নেই ট্রাম্পের অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: ক্রিকেটারদের বোনাস নিয়ে যা বললেন বিসিবি সভাপতি উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী-সন্তান হত্যা: প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার কাতারের আবু সামরা সীমান্তে বিপুল পরিমাণ মাদকসহ যাত্রী আটক বিশ্বের দীর্ঘতম ১০ বিমানযাত্রার বর্তমান চিত্র ও প্রযুক্তিগত অগ্রগতি সাতক্ষীরার জলাবদ্ধতা: সাময়িক নয়, প্রয়োজন স্থায়ী সমাধান পেশাদার ফুটবল থেকে অবসরের ইঙ্গিত দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো সরবরাহ বাড়লেও কমেনি গ্যাস সংকট: পাম্পগুলোতে দীর্ঘ সারি অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয়, উদযাপনের অপেক্ষায় শান্ত
আন্তর্জাতিক:
বিশ্বের দীর্ঘতম ১০ বিমানযাত্রার বর্তমান চিত্র ও প্রযুক্তিগত অগ্রগতি ট্রাম্পের মন্তব্যের কড়া জবাব দিলেন ইরানের সেনাপ্রধান, দিলেন কঠোর হুঁশিয়ারি সৌদিতে নিলামে ৪ কোটি ৩৫ লাখ টাকায় বিক্রি হলো বিরল সাদা বাজপাখির ছানা প্রেক্ষাপট: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরাজয় না হওয়া পর্যন্ত পিছু হটবে না ইরান ক্ষমতার পাঁচ বছর: তালেবান শাসিত আফগানিস্তানের অর্জিত সাফল্য ও মানবিক বিপর্যয়ের চিত্র গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য মিসর যাচ্ছেন হামাসপ্রধান খলিল আল-হাইয়া আফগানিস্তানে তালেবান শাসনের পাঁচ বছর: অর্জন, ব্যর্থতা ও বর্তমান পরিস্থিতি ইরানি পাইলটদের আটক রাখার দাবি ভিত্তিহীন, জানাল কাতার পররাষ্ট্র মন্ত্রণালয় কারিগরি ত্রুটির কবলে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট: নিরাপদে ফিরল সিঙ্গাপুরে ৯০০ কর্মীকে জুম কলে ছাঁটাই করা সেই সিইও বিশাল গার্গ নিজেই বরখাস্ত
     
             

রাজসিপিএসসি থেকে বুয়েট, মেডিকেল ও বিশ্ববিদ্যালয়ে চান্স প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিনিধি:

বুয়েটসহ দেশের বিভিন্ন ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। এ বছর ২০২২-২৩ শিক্ষাবর্ষে রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ থেকে বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে বুয়েটসহ বিভিন্ন ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে ২০ জন, বিভিন্ন মেডিকেল কলেজে ৮ জন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ৩২ জন ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন। সোমবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১২ টায় রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ থেকে চান্সপ্রাপ্ত এসকল শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।এসময় বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ক্যান্টনমেন্ট  পাবলিক স্কুল  ও কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মোঃ রেজাউল করিম। প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকাএবং প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে কৃতী শিক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন
প্রতিষ্ঠানে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থী সেনাম উল তাহমিদ। এরপর কৃতী শিক্ষার্থীদের মানপত্র প্রদান করেন অধ্যক্ষ । মানপত্র প্রদানের পর দোয়া পাঠের আয়োজন করা হয়। দোয়া পাঠ শেষে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে থেকে দুইজন শিক্ষার্থী মঞ্চে এসে তাদের অনুভূতি ব্যক্ত করেন। শিক্ষকদের মধ্য থেকে নবম-দশম শ্রেণির কো-অর্ডিনেটর ও কলেজ শাখার কো-অর্ডিনেটর শিক্ষার্থীদের উদ্দেশ্যে তাদের শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। এরপর প্রতিষ্ঠানের অধ্যক্ষ কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে তাঁর মূল্যবান বক্তব্য প্রদান করেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “তোমরা অগ্রজ, আশা করি তোমাদের দেখে অনুজরাও সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখবে। তোমাদেরকে উচ্চ শিক্ষায় নিজেকে যোগ্য ও দক্ষ করে গড়ে তুলতে হবে । এই যোগ্য ও দক্ষ হওয়ার জন্য আগামী দিনগুলিতে তোমাদের কঠোর পরিশ্রম করতে হবে। পরিকল্পনা অনুযায়ী সময়ের
চাহিদা সামনে রেখে নিজেকে যোগ্য করতে হবে, দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগের প্রয়োজনে। বর্তমানে দেশের অধিকাংশ জনসংখ্যাই তরুণ। তাই তরুণদেরকেই দেশের মূল চালিকাশক্তি হয়ে দেশের বড় বড় চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে।” এছাড়া শিক্ষার্থীদের দক্ষ জনশক্তি হিসেবে নিজেদের প্রস্তুত করে সুশিক্ষিত মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি। অধ্যক্ষকের বক্তব্যের পর একটি স্বল্পদৈর্ঘ্য সাংস্কৃতিক কর্মসূচি আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page