৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
জগন্নাথপুরে প্রয়াত নুর মিয়া চৌধুরীর সম্পত্তি বণ্টন নিয়ে জটিলতা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে তক্তারচালা বাজারে মানববন্ধন কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গুজব ও অপপ্রচারে বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা ডিসি ও এসপির চট্টগ্রামে শারদীয় দুর্গোৎসব: মণ্ডপে মণ্ডপে শেষ প্রস্তুতি, নিরাপত্তার দাবি আয়োজকদের চট্টগ্রামে ধাওয়া করতে গিয়ে বাসের ধাক্কায় পুলিশ কনস্টেবল নিহত পটিয়ায় ধলঘাট স্কুল এন্ড কলেজের, দিন দুপুরে ফ্যান চুরি। ঠাকূরগাঁওয়ে কুটির শিল্প উদ্যোতা প্রশিক্ষণ অনুষ্ঠিত। চলনবিল পুনরুদ্ধারে সমন্বিত ব্যবস্থাপনা নিয়ে ফরিদপুরে মতবিনিময় সভা রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

জৈন্তাপুরে সড়ক দূর্ঘটনায় নিহত-৫ আহত ১৫।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সাইফুল ইসলাম বাবু – বিশেষ প্রতিনিধি, সিলেট >>>সিলেটের জৈন্তাপুরে দরবস্ত পল্লী বিদ্যুত সমিতি ২ এর নিকট শ্রীখেল নামক স্হানে যাত্রীবাহী বাস ও ব্যাটারীচালিত অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলে ৫ জন নিহত হয়েছে।গুরুতর আহত অন্তত ১৫ জন।শুক্রবার ৭ই জুলাই রাত ১০ ঘটিকার সময় জাফলংগামী বাস সিলেট জ ১৪- ১৬৯৫ নং গাড়ী মহাসড়ক থেকে পাশ্ববর্তী খাঁদে অটোরিকশার উপরে পড়ে চাপা দিলে ঘটনাস্থলে পাঁচজন নিহত হয়।নিহতরা হলেন দরবস্ত ইউনিয়নের বড়খলা গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে মোশদ আলি (৫০),শ্রীখেল গ্রামের মোজাম্মেল আলির ছেলে হাজী নূর উদ্দিন (৫৫),বারোগাতি গ্রামের আব্দুল বারীর ছেলে আব্দুল লতিফ(৫০),ফরফরা গ্রামের তরিকুল ইসলামের ছেলে মো কামাল (২৫) এবং দিঘিরপাড় গ্রামের আব্দুস শুকুরের ছেলে মতিন ওরফে কাচাই(৪৫)। মৃত ব্যাক্তি সকলে ইজিবাইকের যাত্রী ছিলেন।দূর্ঘটনায় অন্তত ১৫ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।ঘটনাস্থলে পুলিশ ফায়ারসার্ভিস ও স্হানীয় জনসাধারণের সহযোগিতায় উদ্ধার কাজ চালানো হয়।শেষ খবর পাওয়া পর্যন্ত হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশংকা করেছেন স্হানীয় জনসাধারণ। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার সহ স্হানীয় জনপ্রতিনিধিবৃন্দ।এবিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ বলেন সিলেট তামাবিল মহাসড়ক খনাখন্দে ভরা।গাড়ী চলাচলে বড় গর্তে সৃষ্টিতে দূর্ঘটনা প্রবণ হয়ে উঠলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গাফিলতির কারণে এই কাজ গুলো দ্রূত স্বংস্কার হয় না। তিনি অনতিবিলম্বে পুরো মহাসড়কের খানাখন্দ সংস্কারের দাবী জানান। আগামীকাল ৮ জুলাই বেলা ১১ ঘটিকায় দরবস্ত শাহী ঈদগাঁ মাঠে নিহত পাঁচজনের জানাযা একত্রে সম্পন্ন করা হবে বলে তিনি জানান।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page